/indian-express-bangla/media/media_files/2025/11/21/suvendu-2025-11-21-13-02-16.jpg)
West Bengal news: পড়ুন টাটকা খবরের ব্রেকিং আপডেট
West Bengal News Updates : আজ যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে না। এমন করে হিসাবে করে বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা, দ্বিতীইয় সপ্তাহেই ভোটের নির্ঘন্ট ঘোষণা হবে। মমতা বন্দোপাধ্যায় একটা চাকরিও দেবেন না। বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
SIR নিয়ে বিরাট আপডেট, পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও। কমিশন সূত্রে খবর, ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা। SIR-এর এনিউমারেশন ফর্মের ডেডলাইন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১৬-ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন জানানোর সুযোগ থাকবে। ১৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ শুনানি ও সিদ্ধান্তগ্রহণ। কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে পিছিয়ে গেল দিনক্ষণ।
রবিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত। উত্তরাখণ্ডের চামোলি জেলায় রবিবার (৩০ নভেম্বর) সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। সকাল ১০টা ২৭ মিনিট নাগাদ কম্পনটি রেকর্ড করা হয়। স্থানীয় সূত্রে খবর, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও আতঙ্কে মানুষজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। ঘটনার পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয় এবং ত্রাণ ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনও ধরনের প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির ঘটনা ঘটেনি। উল্লেখ্য, এর আগে ১৫ নভেম্বর উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ৬.৭ মাত্রার তীব্র ভূমিকম্প হয়েছিল। তারও আগে, ১৪ অক্টোবর উত্তরকাশীতে ৩.৬ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছিল, তবে সেখানে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
দীঘার মুকুটে জুড়ল নয়া পালক, ভ্রমণ প্রিয় বাঙালি হিসাবে এই খবরে গর্ব হবে আপনারও
রাতের কলকাতায় ফের যুবতীকে যৌন হেনস্থা। বিরাট অভিযোগে তোলপাড় বাংলা। অভিযোগ শহরের ইএম বাইপাসে জোর করে এক মহিলাকে চলন্ত গাড়ির ভিতরে তিনজন ব্যক্তি যৌন হেনস্তা করেন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাতের শহরের নিরাপত্তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে মহিলা ইএম বাইপাসের কাছে বাসের অপেক্ষা করছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায় এবং ভিতরে থাকা যাত্রীরা তাঁকে লিফট দেওয়ার প্রস্তাব দেন। মহিলা গাড়িতে ওঠার পর থেকেই তিন অভিযুক্ত তাঁকে যৌন হেনস্তা করেন। অভিযোগ, তারা জোর করে মাদক মেশানো পানীয় খাইয়ে গাড়িটি শহরের বিভিন্ন প্রান্তে ঘোরাতে থাকে। পরে তাঁকে ময়দান অঞ্চলের কাছে রেড রোডের ধারে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে।ময়দান থানার পুলিশ প্রথমে তাঁকে উদ্ধার করে প্রগতি ময়দান থানায় পাঠায়, কারণ ঘটনাস্থল প্রগতি ময়দান থানার অন্তর্গত। পুলিশ সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত ওই মহিলার পরিচিত। তিন জনের বিরুদ্ধেই মহিলা লিখিত অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্তে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
দৈত্যের শক্তি! শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে ভারতে ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন ‘দিতোয়া’, জারি রেড অ্যালার্ট
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনা (SIR) প্রক্রিয়ায় বাদ পড়তে পারে ৩৫ লক্ষের বেশি নাম। কমিশন সূত্রে খবর, এপর্যন্ত ৩৫.২৩ লক্ষেরও বেশি নাম সম্ভাব্য নকল এন্ট্রি এবং ডুপ্লিকেট নাম অথবা মৃত। কমিশন আরও জানিয়েছে, প্রায় ১৫ লক্ষ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সিইও দফতর জানিয়েছে, এগুলি আপাতত প্রাথমিক তালিকা, পরবর্তী ধাপে যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। “কোনও নাম যথাযথ যাচাই ছাড়া বাদ দেওয়া হবে না,”। সিইও মনোজ আগরওয়াল এক পর্যালোচনা বৈঠকে বলেন, নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জেলাশাসক ও ইআরওদের স্পষ্ট নির্দেশ দেন “যোগ্য ভোটার বাদ না পড়ে এবং অযোগ্য ভোটারের নাম যেন তালিকায় না থাকে।” এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে বিরোধী দল বিজেপির অভিযোগ। তাদের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ‘ভুয়ো ভোটার’ বাদ পড়তে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দাবি করেছেন, মৃত, ডবল বা ট্রিপল এন্ট্রি ও অবৈধভাবে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
পুলিশ-তৃণমূলের যোগসাজশের পর্দা ফাঁস! বিরাট অভিযোগে তোলপাড় বাংলা
- Nov 30, 2025 13:16 IST
WB News Live Updates: কমল পেট্রোল ডিজেলের দাম
রবিবার দেশে পেট্রোল–ডিজেলের দামে পরিবর্তন দেখা গেল বেশ কয়েকটি শহরে। গুড রিটার্নস ওয়েবসাইটের তথ্য অনুসারে, নয়ডা ও গ্রেটার নয়ডায় পেট্রোল–ডিজেলের দাম সবচেয়ে বেশি কমেছে। নয়ডায় পেট্রোল ১৬ পয়সা কমে লিটারপ্রতি ৯৪.১৭ টাকা এবং ডিজেল ২০ পয়সা কমে ৮৭.৮১ টাকায় নেমেছে। ভুবনেশ্বরে পেট্রোল ও ডিজেলের দাম ৪ পয়সা কমে যথাক্রমে ১০০.৯৪ এবং ৯২.৫২ টাকা হয়েছে। জয়পুরে পেট্রোলের দাম ৪৯ পয়সা কমে দাঁড়িয়েছে লিটারপ্রতি ১০৪.৩৮ টাকা, আর ডিজেল ৪৫ পয়সা কমে হয়েছে ৮৯.৯০ টাকা।
পাটনায়ও জ্বালানির দাম কমেছে। পেট্রোল ৫৩ পয়সা কমে ১০৫.৫৮ টাকায় এবং ডিজেল ৫০ পয়সা কমে ৯১.৮২ টাকায় বিক্রি হচ্ছে। তিরুবনন্তপুরমে পেট্রোল ১০ পয়সা কমে হয়েছে ১০৭.৩০ টাকা এবং ডিজেল ১০ পয়সা কমে ৯৬.১৮ টাকা। প্রয়াগরাজে পেট্রোল ৩১ পয়সা কমে ৯৫.৫৮ টাকা এবং ডিজেল ২৮ পয়সা কমে নেমেছে ৮৮.৭৯ টাকায়।
তবে একাধিক শহরে জ্বালানির দাম বেড়েছে। গুরুগ্রামে পেট্রোলের দাম ১৫ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৫.৫১ টাকা, ডিজেল ৩২ পয়সা বেড়ে হয়েছে ৯২.৮১ টাকা। বেরেলিতে পেট্রোল ১০ পয়সা বাড়িয়ে হয়েছে ৯৪.৯৭ টাকা এবং ডিজেল ১২ পয়সা বেড়ে ৮৮.১৩ টাকা। আজমগড়ে পেট্রোল ৫৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.০০ টাকায় এবং ডিজেল ৫২ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৯.১৪ টাকা।
দেশের চার প্রধান মহানগরে পেট্রোল–ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে পেট্রোল ৯৪.১৪ টাকা ও ডিজেল ৮৭.৬৭ টাকা। মুম্বইয়ে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩.৫০ টাকা এবং ডিজেল ৯০.০৩ টাকা। কলকাতায় জ্বালানির দাম পেট্রোল ১০৫.৪১ টাকা ও ডিজেল ৯২.০২ টাকা। তবে চেন্নাইয়ে পেট্রোলের দাম ৩৩ পয়সা বাড়িয়ে হয়েছে ১০১.২৩ টাকা, এবং ডিজেল লিটারপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে।
- Nov 30, 2025 12:54 IST
WB News Live Updates: বিরাট লাফ! সোনার দাম বাড়ল ৪হাজার টাকা, জানুন আপনার শহরের আজ হলুদ ধাতুর দর
এক সপ্তাহে সোনার দাম বাড়ল প্রায় ৪০০০ টাকা। দেশ জুড়ে তৈরি হল নয়া রেকর্ড। জানুন আপনার শহরে সোনার দাম কত?দেশে সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে, ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৩,৯৮০ টাকা বেড়েছে, অন্যদিকে ২২ ক্যারেট সোনার দামও প্রায় ৩,৬৫০ টাকা বেড়েছে।
জানুন আপনার শহরের আজ হলুদ ধাতুর দর
- Nov 30, 2025 12:05 IST
WB News Live Updates: পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ
SIR নিয়ে বিরাট আপডেট, পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও। কমিশন সূত্রে খবর, ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা। SIR-এর এনিউমারেশন ফর্মের ডেডলাইন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১৬-ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন জানানোর সুযোগ থাকবে। ১৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ শুনানি ও সিদ্ধান্তগ্রহণ। কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে পিছিয়ে গেল দিনক্ষণ। - Nov 30, 2025 12:01 IST
WB News Live Updates: দীঘার মুকুটে জুড়ল নয়া পালক
চলতি বছরের এপ্রিলের শেষে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘার অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। মাত্র সাড়ে ছয় মাসে শহরের ব্যবসায়িক লেনদেন ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। যেখানে আগের বছরে লেনদেনের পরিমাণ ছিল ৫০-৬০ কোটি টাকা।রাজ্যের স্বরাষ্ট্র ও পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানান, “মন্দির উদ্বোধনের পর দীঘার মোট ব্যবসা ১০০ কোটি ছুঁয়ে ফেলেছে।”পর্যটন দফতরের অনুমান, এই গতি বজায় থাকলে ২০২৬ সালের মার্চের মধ্যেই আয় ১৫০ কোটি টাকার সীমা অতিক্রম করতে পারে।
- Nov 30, 2025 11:18 IST
WB News Live Updates: SIR চলাকালীন কত নাম বাদ?
পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় ইতিমধ্যে প্রায় ১৫ লক্ষ ৫৩ হাজার মৃত ভোটারের নাম শনাক্ত হয়েছে। এদিকে, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে (DGP) নির্দেশ দিয়েছে যে, চলমান SIR প্রক্রিয়ায় যুক্ত বুথ লেভেল অফিসার (BLO) এবং অন্যান্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কলকাতার CEO দপ্তরের সামনে গত সপ্তাহে BLO-দের বিক্ষোভের ঘটনার পর কমিশন কলকাতা পুলিশ কমিশনারের কাছ থেকে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।
আরও পড়ুন- SIR চলাকালীন সামনে এল ভয়ঙ্কর তথ্য, বাদ যেতে পারে ৩৫ লক্ষ নাম, বিস্ফোরক তথ্যে তুমুল চাঞ্চল্য
- Nov 30, 2025 10:47 IST
WB News Live Updates: রাহুল সোনিয়ার বিরুদ্ধেই দায়ের FIR
ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন মোড়। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) এই মামলায় একটি নতুন এফআইআর দায়ের করেছে, যেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সনিয়া গান্ধীসহ মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। ইডি সদর দপ্তর থেকে অভিযোগ দায়েরের পরই এই এফআইআর রুজু হয়।
অভিযোগের আওতায় আনা হয়েছে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডটেক্স মার্চেন্ডাইস নামের ৩ সংস্থাকেও। অভিযোগ, এই ডটেক্স মার্চেন্ডাইস প্রাইভেট লিমিটেড একটি শেল কোম্পানি। যার মাধ্যমে ১ কোটি টাকা গিয়েছে রাহুল গান্ধীর সংস্থা ইয়ং ইন্ডিয়ানের অ্যাকাউন্টে। সেখান থেকেই ৫০ লক্ষ টাকা দিয়ে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সব সম্পত্তি দখল করে ইয়ং ইন্ডিয়ান। সনিয়া ও রাহুল ছাড়াও এফআইআরে স্যাম পিত্রোদা এবং আরও তিনজন ব্যক্তির নাম রয়েছে। পাশাপাশি তিনটি কোম্পানিকেও অভিযুক্ত করা হয়েছে।
- Nov 30, 2025 09:58 IST
WB News Live Updates: ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন, একাধিক শহরে জারি রেড অ্যালার্ট! কতটা প্রভাব পড়বে কলকাতায়?
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে চলতি সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। এই মুহূর্তে রাজ্যে বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং শুক্রবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে ।
আরও পড়ুন- ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন, একাধিক শহরে জারি রেড অ্যালার্ট! কতটা প্রভাব পড়বে কলকাতায়?
- Nov 30, 2025 09:25 IST
WB News Live Updates:ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে গেল চারতলা ভবন, মৃত্যু কমপক্ষে চারজনের
দিল্লির সঙ্গম বিহারে ভয়াবহ অগ্নিকান্ড। ঝলসে মৃত্যু হল চার জনের। পুলিশ সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
- Nov 30, 2025 09:03 IST
Kolkata News Live Updates: কমিশন-বিজেপিকে একসঙ্গে ধুইয়ে দিলেন অভিষেক
রাজ্য সরকারের বিরুদ্ধে যখন বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগে সরব হয়েছে কমিশন। তখন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "পুরনো নোটিফিকেশনকে সাজিয়ে তা নতুন করে তুলে ধরে মিথ্যে উত্তেজনা ছড়াচ্ছে বিজেপি”। এবার এই ইস্যুতে অভিষেকের নিশানায় বিজেপি।
কমিশন-বিজেপিকে একসঙ্গে ধুইয়ে দিলেন অভিষেক, সরাসরি চ্যালেঞ্জে হুঙ্কার ছুঁড়লেন 'যুবরাজ'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us