/indian-express-bangla/media/media_files/2026/02/06/budget-2026-02-06-14-42-00.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ঘিরে ধুন্ধুমার বিধানসভায়। গতকাল পেশ হওয়া অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা চলাকালীন BJP বিধায়ক অশোক লাহিড়ী এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মধ্যে বাদানুবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ। প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন বিধানসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে ওঠেন অর্থনীতিবিদ তথা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, তিনি গতকালের রাজ্য বাজেট নিয়ে সমালোচনা শুরু করতেই তাঁকে বাধা দেন এবং ব্যক্তিগত আক্রমণ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির দাবি, একজন প্রবীণ অর্থনীতিবিদের প্রতি শাসকদলের এই আচরণ অত্যন্ত অবমাননাকর। শুভেন্দু অধিকারীর অভিযোগ, অশোক লাহিড়ীর মতো ব্যক্তিত্বকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেটে কোনও পরিবর্তন আনেনি। ফলে আপাতত গৃহঋণ বা গাড়ি ঋণের ইএমআই অপরিবর্তিতই থাকছে। বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি মুদ্রানীতি কমিটির ঘোষণায় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, রেপো রেট ৫.২৫ শতাংশেই বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মুকুটে জুড়ল নয়া পালক, তৈরি হল ইতিহাস, বড় চমক টয় ট্রেনের
৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক বৃহস্পতিবার শেষ হয়। বৈঠক শেষে গভর্নর জানান, কমিটি সর্বসম্মতিক্রমে সুদের হারে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্যাংক ঋণের সুদের হার যেমন কমছে না, তেমনই বাড়ছেও না।
উল্লেখ্য, গত বছর রিজার্ভ ব্যাংক একাধিকবার রেপো রেটে কাটছাঁট করেছিল। ২০২৫ সালে মোট ১২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়। ডিসেম্বরের নীতিমালা বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫০ শতাংশ থেকে ৫.২৫ শতাংশে নামানো হয়েছিল।
এর আগে ফেব্রুয়ারিতে প্রথম দফায় ২৫ বেসিস পয়েন্ট, এপ্রিলে আরও ২৫ বেসিস পয়েন্ট, জুনে একবারে ৫০ বেসিস পয়েন্ট এবং শেষবার ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়। তবে চলতি মুদ্রানীতি বৈঠকে সেই ধারায় বিরতি টেনে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল আরবিআই।
আরও পড়ুন- West Bengal Weather: বসন্তের আগে শীতের ঝোড়ো কামব্যাক, এখনই উঠছে না লেপ-কম্বল! জানুন লেটেস্ট আপডেট
বসন্তের আগমনী সুর শোনা গেলেও শীত যেন এখনই মাঠ ছাড়তে নারাজ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষের মুখে দাঁড়িয়েও রাজ্যে ফিরেছে কনকনে ভাব।পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই ফের অবাধে ঢুকতে শুরু করেছে উত্তর-পশ্চিমের হিমেল হাওয়া।
আরও পড়ুন-বাংলায় একা লড়ার বড় সিদ্ধান্ত কংগ্রেসের, খাড়গের বাড়ির বৈঠকে ঠিক হল চূড়ান্ত রূপরেখা
আলিপুর আবহাওয়া দপ্তরের ইঙ্গিত অনুযায়ী, আগামী কয়েকদিন এই আমেজ বজায় থাকবে। ফলে এখনই ভারী চাদর বা লেপ আলমারিতে তুলে রাখার সময় আসেনি।
আরও পড়ুন-৭ হাজার টাকার ধার নিয়ে বচসা, রাস্তায় পিটিয়ে খুন, তুলকালাম
- Feb 06, 2026 16:25 IST
West Bengal News Live: মেডিক্যাল করাতে এসে পালালো বাংলাদেশি বন্দী
মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের এক বাংলাদেশি আসামি মেডিক্যাল করাতে এসে পুলিশের হাত ছাড়িয়ে পালালো। দীর্ঘ ৬ মাস জেলে থাকার পর আজ মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক বাংলাদেশী যুবক সামিউল ইসলাম কে মেডিকেল করাতে আনা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে যায় সে, মাথায় হাত অফিসারের।
- Feb 06, 2026 15:07 IST
West Bengal News Live: ধৃত বাংলাদেশিকে আদালতে পেশ
রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মহালদারপাড়া এলাকা থেকে ফের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তির নাম শরীফ শেখ। তার বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলা। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির সময় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয় ওই ব্যক্তি। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে অভিযোগ। এরপরই বিএসএফ তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে বিএসএফ ধৃত বাংলাদেশি নাগরিককে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়।
- Feb 06, 2026 13:50 IST
West Bengal News Live: পুজো কার্যালয়ে ভাঙচুর
কলকাতার অন্যতম প্রাচীন ও বড় গড়িয়া নবদুর্গা পুজা কমিটির অফিসে চাঞ্চল্যকর ভাঙচুরের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা এলাকায়। অভিযোগ, সাত সকালে অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুজা কমিটি সূত্রে জানা গিয়েছে, অফিসের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট করা হয়েছে।
শুধু ভাঙচুরই নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। গড়িয়া নবদুর্গা পুজা কমিটির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। - Feb 06, 2026 13:48 IST
West Bengal News Live Updates: সরব অধীর
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপকে ‘ঐতিহাসিক’ ও ‘যুক্তিযুক্ত’ বলে বর্ণনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের এই নির্দেশকে কর্মচারীদের ন্যায্য অধিকারের জয় হিসেবেই দেখছেন তিনি। তবে এই জয় উদ্যাপনের মাঝেই রাজ্য সরকারের ‘অমানবিক’ মনোভাব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।
- Feb 06, 2026 13:47 IST
West Bengal News Live:কয়লাখনিতে ভয়ঙ্কর বিস্ফোরণ
কয়লাখনিতে ভয়ঙ্কর বিস্ফোরণ, ঝলসে গেলেন কমপক্ষে ১৮ শ্রমিক। বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা।মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলার তাশখাইত এলাকায় একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে খনির ভেতরে আরও কয়েকজন শ্রমিক আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। খনি দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। সরকার ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।
- Feb 06, 2026 13:47 IST
WB News Live Updates: RBI-এর বড় ঘোষণায় স্বস্তির ইঙ্গিত
ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে রেপো রেটে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মুদ্রানীতি কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত থাকছে। এর ফলে গৃহঋণ ও গাড়ি ঋণের সুদের হারেও কোনও পরিবর্তন হবে না এবং সাধারণ ঋণগ্রহীতারা আপাতত নতুন করে কোন স্বস্তি পাচ্ছেন না।
- Feb 06, 2026 13:47 IST
Kolkata News Live Updates: সুপ্রিম গর্জন কমিশনের
বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এসআইআর প্রক্রিয়ায় নানা ভাবে সমস্যা সৃষ্টি করছে, যার ফলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাঁদের বিধিবদ্ধ দায়িত্ব সঠিকভাবে পালন করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
- Feb 06, 2026 13:47 IST
Kolkata News Live: বালিঘাটের টাকার সঙ্গে BJP সাংসদের যোগ?
বিধানসভা ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। এবার পূর্ব বর্ধমানে পুলিশের তল্লাশি অভিযানে একটি গাড়ি থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ নগদ টাকা। আর সেই টাকার উৎস খুঁজতে গিয়েই বিস্ফোরক দাবি করল জেলা পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের সাথে সরাসরি যোগ রয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এক আপ্তসহায়কের (PA)। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশকেই পাল্টা কড়া ভাষায় আক্রমণ করেছেন সাংসদ।
- Feb 06, 2026 13:47 IST
Bengal News Live: 'বোমা' ফাটালেন নাসিরুদ্দিন শাহ
প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ ফের তাঁর স্পষ্টবাদী অবস্থানের কারণে সংবাদ শিরোনামে। তবে এবার বিতর্ক কোনও চলচ্চিত্র বা নাটক ঘিরে নয়, বরং মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। অভিযোগ, শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। অভিনেতার দাবি, তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাঁকে গভীরভাবে হতাশ ও আহত করেছে।
- Feb 06, 2026 13:47 IST
West Bengal News Live:কোথায় নামল সোনার দাম?
শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো দেশীয় বাজারে সোনা ও রূপার দামে তীব্র পতন লক্ষ্য করা গিয়েছে। সকাল ৯টা নাগাদ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) রূপার দাম প্রতি কেজিতে প্রায় ১৫,০০০ টাকা কমে দাঁড়ায় ২,২৯,৮৭২ টাকায়। শতাংশের হিসেবে রূপার দামে প্রায় ৬ শতাংশ পতন লক্ষ্য করা গেছে।
- Feb 06, 2026 13:46 IST
WB News Live Updates:বাজি জিততে মরিয়া ট্রাম্প
ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে কূটনীতির পথে অগ্রসর হওয়ার বার্তা দিল তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, নীতিগত কূটনীতির প্রতি ইরান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
- Feb 06, 2026 13:46 IST
West Bengal News Live Updates: বড় ঘোষণা মমতার
বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা বড়সড় উপহার পেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মুর্শিদাবাদে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘মুর্শিদাবাদ হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয়’। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বিধানসভা অধিবেশনেই এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।
- Feb 06, 2026 13:46 IST
West Bengal News Live: মালব্যের নিশানায় রাজ্য
সম্প্রতি ‘YourNonsanee’ নামক হ্যান্ডেল থেকে শমীক অধিকারী নামে এক যুবকের পোস্ট করা একটি ভিডিয়োকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের অভিযোগ, ওই ভিডিওতে তৃণমূল সরকারের সমালোচনা করায় রাজ্য প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে ওই যুবককে।
- Feb 06, 2026 13:46 IST
West Bengal News Live Updates: আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় নাটকীয় পরিবর্তন। যে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী এই দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন, তাঁর বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিল আলিপুর আদালত। বারবার আদালতের সমন এড়িয়ে যাওয়া এবং অসুস্থতার অজুহাত দেওয়ার কারণেই শুক্রবার তাঁর বিরুদ্ধে এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
- Feb 06, 2026 10:31 IST
West Bengal News Live: রাস্তায় পিটিয়ে খুন, তুলকালাম
মাত্র সাত হাজার টাকার জন্য খুনের ঘটনা মালদায়। হাবিবপুর থানা এলাকায় এই নৃশংস খুনের ঘটনা ঘটে বলেই জানা গিয়েছে। প্রকাশ্য রাস্তায় প্রতিবেশীর হাতে প্রাণ হারালেন অতুল রবিদাস (৫৯)। পেশায় তিনি ছিলেন দিনমজুর।
- Feb 06, 2026 10:31 IST
Kolkata News Live Updates: বাংলায় একা লড়ার বড় সিদ্ধান্ত কংগ্রেসের
বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে একাই লড়াই করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। এর ফলে রাজ্যের ২৯৪টি আসনেই কংগ্রেস প্রার্থী দেওয়ার পথে এগোচ্ছে দল। বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ পশ্চিমবঙ্গ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
- Feb 06, 2026 10:30 IST
WB News Live Updates: বসন্তের আগে শীতের ঝোড়ো কামব্যাক
ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও, বিদায়বেলায় ফের স্বমহিমায় ফিরছে শীত। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই রাজ্যজুড়ে অবাধে ঢুকতে শুরু করেছে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া। ফলে ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও, বেলা গড়াতেই রোদের তেজের সাথে পাল্লা দিচ্ছে হিমেল আমেজ। হাওয়া অফিসের স্পষ্ট ইঙ্গিত, এখনই লেপ-কম্বল বা ভারী চাদর আলমারিতে তুলে রাখার সময় আসেনি।
- Feb 06, 2026 10:29 IST
West Bengal News Live Updates: মমতাকে কটাক্ষ অধীরের
DA Case: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপকে ‘ঐতিহাসিক’ ও ‘যুক্তিযুক্ত’ বলে বর্ণনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের এই নির্দেশকে কর্মচারীদের ন্যায্য অধিকারের জয় হিসেবেই দেখছেন তিনি। তবে এই জয় উদ্যাপনের মাঝেই রাজ্য সরকারের ‘অমানবিক’ মনোভাব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us