/indian-express-bangla/media/media_files/2025/11/13/mukul-roy-mla-post-cancelled-calcutta-high-court-verdict-2025-11-13-14-25-31.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata news Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। দলত্যাগ বিরোধী আইন অনুসারে তার বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার স্পীকারের সিদ্ধান্তকেও খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। BJP নেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের দায়ের করা মামলার প্রেক্ষিপ্তে আজকের হাইকোর্টের এই সিদ্ধান্ত। বিজেপির টিকিটের জিতে তৃণমূলে যোগ দেওয়ায় তার বিধায়ক পদ খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়। মূলত বিজেপির তরফে যে মামলা করা হয় সেই মামলার প্রেক্ষিপ্তেই আজকে আদালতের এই সিদ্ধান্ত। আদালতের সিদ্ধান্তকে সংবিধানের জয়, মমতার পরাজয় বলে উল্লেখ শুভেন্দু অধিকারীর।
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় নয়া মোড়। পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় গ্রেফতার কোচবিহারে তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার। তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বিডিও, এমনটাই দাবি পুলিশ সূত্রে। এর আগে এই খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রাজু ঢালী ও তুফান থাপাকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রাজু ঢালী রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক এবং তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজু ঢালীকে রাজারহাট এলাকা থেকে এবং তুফান থাপাকে উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এবার দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়াল দাপুটে তৃণমূল নেতার। আজই সজলকে বিধাননগর আদালতে তোলা হবে। এই নিয়ে নিউটাউনের স্বর্ণ ব্যাবসায়ী খুনে মোট গ্রেফতারির সংখ্যা ৩-এ দাঁড়ালো।
প্রয়াত হলেন হাওড়ার সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত টানা পাঁচবার সাঁকরাইল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রথমবার কংগ্রেসের টিকিটে জয়ী হন শীতলবাবু, পরে চারবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের মাত্র ৩০ জন প্রার্থী জয়লাভ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শীতল সর্দার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হলেও ২০২১ সালের নির্বাচনে দল তাঁকে টিকিট না দেওয়ায় বিজেপিতে যোগ দেন তিনি। যদিও বিজেপি-ও সেবার তাঁকে প্রার্থী করেনি। বছর দুয়েক আগে আবার তৃণমূলে ফিরে আসেন এই তফসিলি জাতির বর্ষীয়ান নেতা। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন- দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়
দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র কন্যাকে এবার তলব ইডির। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিক স্থানে তল্লাশি অভিযান চালায় ইডি সেখান থেকে যে নথি পাওয়া গিয়েছে সেটাকে সামনে রেখে সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যাকে জেরা করতে চায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাঠ করার সময় অশ্বিনী বৈষ্ণব বলেন, “১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে দেশবিরোধী শক্তি একটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছে। এটি একটি জঘন্য সন্ত্রাসবাদী হামলা। মন্ত্রিসভা নির্দেশ দিয়েছে যে এই ঘটনার তাৎক্ষণিক ও পেশাদারি তদন্তের। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধী এবং তাদের সহযোগীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনায় সরকারের প্রথম ও প্রধান কর্তব্য"। তিনি আরও বলেন, “কেন্দ্রীয় মন্ত্রিসভা সন্ত্রাসবাদের প্রতি জিরো টরালেন্স নীতি নিয়েছে। জাতীয় নিরাপত্তা এবং প্রতিটি নাগরিকের সুরক্ষার প্রতি সরকারের প্রতিশ্রুতি অটুট।”
আরও পড়ুন- দিল্লির পর এবার বাংলায় উদ্ধার বিপূল পরিমাণ বিস্ফোরক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়
এদিকে আগামীকাল বিহারের বিধানসভা নির্বাচন। তার আগেই বোমা ফাটালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ০২৫ সালের বিধানসভা নির্বাচনে মহাজোট ১৬০ টিরও বেশি আসন জিতবে—এমনটাই তার আশা ও আস্থা প্রকাশ করেছেন তিনি। বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাঘোপুরের প্রার্থী তেজস্বী বলেন, চলতি নির্বাচনে গত ২০২০ সালের তুলনায় প্রায় ৭২ লক্ষ বেশি ভোট পড়েছে, এবং এই ভোটগুলো পরিবর্তন ও রূপান্তরের পক্ষে এসেছে। এ কারণে তিনি আশাবাদী যে গণতান্ত্রিক শক্তির জোরে সরকার বদলাতে সময় লাগবে না।
আরও পড়ুন-কোথায় কবে কখন হামলার ছক ছিল? দিল্লির বিস্ফোরণের তদন্তে নেমে চোখ কপালে NIA-এর
- Nov 13, 2025 17:20 IST
West Bengal News Live Updates: শুভেন্দুকে পাকিস্তান-বাংলাদেশ থেকে ফোনে হুমকি?
BJP-র নন্দীগ্রামের বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তিনি পাকিস্তান ও বাংলাদেশ থেকে নিয়মিত হুমকি ফোন পাচ্ছেন। সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার হয়েছে, সেই সময়েই তাঁর এই দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
- Nov 13, 2025 17:05 IST
WB News Live Updates: নির্মলা সীতারামনের নামে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি
সাইবার প্রতারণার এই নয়া কৌশলে বুক কেঁপে উঠবে। পুনেতে সাইবার জালিয়াতিতে ৯৯ লক্ষ টাকা খোয়ালেন এক বৃদ্ধা। পুনেতে ভয়ঙ্কর সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকরা এক নতুন কৌশল অবলম্বন করে এক বৃদ্ধার কাছ থেকে লুট করেছেন ৯৯ লক্ষ টাকা। জানা গিয়েছে প্রতারকরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সই জাল করে একটি গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করেন এবং সেই গ্রেফতারি পরোয়ানা ব্যবহার করে ৬২ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত এলআইসি অফিসারকে প্রতারণার ফাঁদে ফেলেছেন।
- Nov 13, 2025 17:05 IST
West Bengal News Live Updates: রাজ্যে কত মৃত ভোটারের নাম আধার থেকে বাদ?
পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR)-এর কাজ। এর মাঝে কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। UIDAI জানিয়েছে, ২০০৯ সালের জানুয়ারিতে আধার কার্ড চালু হওয়ার পর থেকে রাজ্যে প্রায় ৩৪ লক্ষ আধার কার্ডধারীর মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১৩ লক্ষ ব্যক্তি ছিলেন, যাদের কখনো আধার কার্ড ছিল না, কিন্তু ইতিমধ্যে তারা মৃত।
বিস্তারিত পড়ুন- Bengal SIR 2025: রাজ্যে কত মৃত ভোটারের নাম আধার থেকে বাদ? কমিশনকে তথ্য দিল UIDAI
- Nov 13, 2025 17:04 IST
Kolkata News Live: লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য এল তদন্তকারীদের হাতে। চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক। দিল্লির লাল কেল্লার কাছে সন্ত্রাসী হামলার তদন্তে ক্রমাগত বড় তথ্য উঠে আসছে। তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, শুধুমাত্র দিল্লি নয়, আরও চারটি শহরে একযোগে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। প্রায় আটজন সন্দেহভাজন জঙ্গি এই চারটি শহরে ধারাবাহিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল।
বিস্তারিত পড়ুন- দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের
- Nov 13, 2025 17:04 IST
WEst Bengal News Live:কেন আবারও হিংসার আগুনে জ্বলে উঠল বাংলাদেশ?
বৃহস্পতিবার, আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনের আগে ধোলাইপাড় এলাকায় একটি যাত্রী বোঝাই বাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) কমিশনার সাংবাদিক সম্মেলনে শহরের আইন-শৃঙ্খলা “সম্পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে বলে দাবি করেছেন।
বিস্তারিত পড়ুন-উত্তাল ঢাকা, কেন আবারও হিংসার আগুনে জ্বলে উঠল বাংলাদেশ?
- Nov 13, 2025 17:03 IST
Kolkata News Live Updates:কলকাতায় সস্তা হল সোনা
গত কয়েকদিন ধরে সোনার ক্রমবর্ধমান দাম থেকে আজ কিছুটা হলেও স্বস্তি মিলেছে। ১৩ নভেম্বর সারা দেশে সোনার দাম বেশ খানিকটা কমেছে, যদিও রূপার দাম অনেকটাই বেড়েছে। রাজধানী দিল্লি থেকে মুম্বই, চেন্নাই এবং কলকাতা পর্যন্ত ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম কমেছে। এদিকে, রূপার দাম প্রতি কেজি ১,৬২,১০০ টাকায় পৌঁছেছে।
বিস্তারিত পড়ুন- Gold Price Today: বিয়ের মরসুমে বিরাট স্বস্তি! হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতায় সস্তা হল হলুদ ধাতুর দর
- Nov 13, 2025 17:02 IST
Kolkata news Live:পাটনার মসনদ কার? রাত পোহালেই ভোটগণনা
রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। বিহারের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। আগামীকাল ১৪ নভেম্বর, শুক্রবার, ভোট গণনা এবং সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে উঠবে কার দখলে বিহার। ইতিমধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Bihar Vote Result Date and Time: রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা, কুর্সিতে নীতীশ নাকি তেজস্বী?
- Nov 13, 2025 17:02 IST
Kolkata News Live Updates: পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'রাজা' করবে
আপনি যদি নিরাপদ বিনিয়োগের সন্ধান করে থাকেন এবং সেই সঙ্গে ভালো রিটার্ন চান, তাহলে পোস্ট অফিসের সুপারহিট স্কিম এখন মধ্যবিত্ত পরিবারের কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে। বিরাট রিটার্নের জন্য পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম আপনার জন্য হতে পারে একটি দুর্দান্ত বিকল্প। যেখানে আপনি মেয়াদ শেষে পেতে পারে মোটা অঙ্কের রিটার্ন। এই স্কিমে রয়েছে ভারতের সরকারের গ্যারান্টি। তাই এখানে টাকা মার যাওয়ার কোনো ঝুঁকি নেই। এই স্কিম কেবল নিরাপদই নয়, বরং করমুক্ত।
বিস্তারিত পড়ুন- Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'রাজা' করবে, পান ৪০ লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন
- Nov 13, 2025 17:01 IST
West Bengal news Live Updates:তৃণমূলের তাবড় বিধায়কদের নাম নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
দীর্ঘ চার বছরের আইনি লড়াইয়ের পর শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হল। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী এই রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেও খারিজ করে দিয়েছে আদালত।এই মামলাটি দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি দাবি করেন— BJP-র টিকিটে নির্বাচিত হয়েও মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে সংবিধানের ১০ নম্বর তফসিল ভঙ্গ করেছেন।
বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: 'আপনারাও তৈরি থাকুন', মুকুলের বিধায়ক পদ যেতেই তৃণমূলের তাবড় বিধায়কদের নাম নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
- Nov 13, 2025 17:01 IST
WB News Live: তৃণমূল ছেড়ে কংগ্রেসে
সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার মাত্র কয়েক মাস আগে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা অমল আচার্য। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। আসন্ন নির্বাচনের আগে তাঁর কংগ্রেসে যোগদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
বিস্তারিত পড়ুন- বিধানসভা নির্বাচনের আগেই 'খেলা শুরু', তৃণমূল কংগ্রেসের প্রাক্তন দাপুটে বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে, বঙ্গ রাজনীতিতে আলোড়ন
- Nov 13, 2025 14:14 IST
Kolkata News Live Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। দলত্যাগ বিরোধী আইন অনুসারে তার বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার স্পীকারের সিদ্ধান্তকেও খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের দায়ের করা মামলার প্রেক্ষিপ্তে আজকের হাইকোর্টের এই সিদ্ধান্ত। বিজেপির টিকিটের জিতে তৃণমূলে যোগ দেওয়ায় তার বিধায়ক পদ খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়। মূলত বিজেপির তরফে যে মামলা করা হয় সেই মামলার প্রেক্ষিপ্তেই আজকে আদালতের এই সিদ্ধান্ত। - Nov 13, 2025 13:56 IST
Kolkata News Live Updates: দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহী বৈঠক
দিল্লিতে লাল কেল্লার কাছে গাড়ি বোমা হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সকালে তাঁর ব্যক্তিগত বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সন্ত্রাসী হামলার তদন্তের অগ্রগতি এবং সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এনআইএ-এর ডিজি গোয়েন্দা ব্যুরো (আইবি) ডিরেক্টর, স্বরাষ্ট্র সচিব এবং দিল্লি পুলিশ কমিশনার। এই বৈঠকে জাতীয় রাজধানীসহ অন্যান্য প্রধান শহরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্মকর্তাদের সংবেদনশীল স্থানে নজরদারি বাড়ানোর পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দেন।
- Nov 13, 2025 13:37 IST
Kolkata News Live Updates: কলকাতায় মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
বৃহস্পতিবার শহরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। যা স্বাভাবিকের চেয়ে সাড়ে তিন ডিগ্রি কম। আজই মরসুমের শীতলতম দিন। গতকাল বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের আগমনের সঙ্গে সঙ্গে আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
- Nov 13, 2025 13:10 IST
WB News Live Updates: দিল্লিতে ফের বিস্ফোরণ?
লালকেল্লার পরে মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণের শব্দ। সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৯:১৮ মিনিটে দমকল বিভাগ বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দিল্লি পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে। তল্লাশি অভিযান চলছে। পুলিশ ইতিমধ্যে নিশ্চিত করেছে যে সেখানে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।এর আগে ১০ নভেম্বর, সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে একটি সাদা হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হন। দিল্লির লাল কেল্লার কাছে ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণ কাণ্ডকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদী হামলা হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। বুধবার (১২ নভেম্বর, ২০২৫) কেন্দ্রীয় মন্ত্রিসভা এই হামলার নিন্দা জানিয়ে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি প্রস্তাব পাস করেছে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
- Nov 13, 2025 13:09 IST
WB News Live Updates: নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে নয়া মোড়, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে নয়া মোড়, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা স্বপন কামিল্যা খুনের ঘটনায় নয়া মোড়। পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় গ্রেফতার কোচবিহারে তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার। তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বিডিও, এমনটাই দাবি পুলিশ সূত্রে। এর আগে এই খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রাজু ঢালী ও তুফান থাপাকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রাজু ঢালী রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক এবং তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজু ঢালীকে রাজারহাট এলাকা থেকে এবং তুফান থাপাকে উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এবার দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়াল দাপুটে তৃণমূল নেতার। আজই সজলকে বিধাননগর আদালতে তোলা হবে। এই নিয়ে নিউটাউনের স্বর্ণ ব্যাবসায়ী খুনে মোট গ্রেফতারির সংখ্যা ৩-এ দাঁড়ালো।
- Nov 13, 2025 12:25 IST
WB News Live Updates: দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র কন্যাকে এবার তলব ইডির
দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র কন্যাকে এবার তলব ইডির। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিক স্থানে তল্লাশি অভিযান চালায় ইডি সেখান থেকে যে নথি পাওয়া গিয়েছে সেটাকে সামনে রেখে সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যাকে জেরা করতে চায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
- Nov 13, 2025 12:14 IST
WB News Live Updates: রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা
বিহারের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। আগামীকাল ১৪ নভেম্বর, শুক্রবার, ভোট গণনা এবং সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে উঠবে কার দখলে বিহার। ইতিমধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
- Nov 13, 2025 11:33 IST
WB News Live Updates: দিল্লির র্যাডিসন হোটেলের কাছে বিশাল বিস্ফোরণ, তুমুল আতঙ্ক
লালকেল্লার পরে মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণের শব্দ। সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৯:১৮ মিনিটে দমকল বিভাগ বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দিল্লি পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে। তল্লাশি অভিযান চলছে। পুলিশ ইতিমধ্যে নিশ্চিত করেছে যে সেখানে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।এর আগে ১০ নভেম্বর, সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে একটি সাদা হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হন।
- Nov 13, 2025 10:55 IST
WB News Live Updates: কেন আবারও হিংসার আগুনে জ্বলে উঠল বাংলাদেশ?
বৃহস্পতিবার, আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনের আগে ধোলাইপাড় এলাকায় একটি যাত্রী বোঝাই বাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) কমিশনার সাংবাদিক সম্মেলনে শহরের আইন-শৃঙ্খলা “সম্পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে বলে দাবি করেছেন। গত তিন দিনে রাজধানী ঢাকার পাশাপাশি অন্যান্য শহরেও ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। সোমবার সকালে গ্রামীণ ব্যাংকের সদর দফতরের কাছে প্রথম বোমা বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার রাতেও একটি স্কুলে পেট্রোল বোমা দিয়ে হামলার ঘটনা ঘটে।
- Nov 13, 2025 10:27 IST
WB News Live Updates:ফের আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প
ফের আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। বৃহস্পতিবার ভোরে তীব্র ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশবাসীর মধ্যে । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পটি ভারতীয় সময় ভোর ২:২০ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৬ এবং এটি আফগানিস্তানের ৩৬.৪৩ উত্তর অক্ষাংশ, ৭১.২০ পূর্ব দ্রাঘিমাংশে, ১৪০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর আগে ৮ নভেম্বর আফগানিস্তানে ৪.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।
EQ of M: 4.6, On: 13/11/2025 02:20:26 IST, Lat: 36.43 N, Long: 71.20 E, Depth: 140 Km, Location: Afghanistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) November 12, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/OX8wUA8jYQ - Nov 13, 2025 10:24 IST
Kolkata News Live Updates: দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের
দিল্লির লাল কেল্লার কাছে সন্ত্রাসী হামলার তদন্তে ক্রমাগত বড় তথ্য উঠে আসছে। তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, শুধুমাত্র দিল্লি নয়, আরও চারটি শহরে একযোগে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। প্রায় আটজন সন্দেহভাজন জঙ্গি এই চারটি শহরে ধারাবাহিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল।
- Nov 13, 2025 09:29 IST
Kolkata News Live Updates: '১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী
বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদল নেতা তেজস্বী যাদব এক্সিট পোলকে ভুয়ো বলে উল্লেখ করে সমীক্ষা রিপোর্টকে কার্যত উড়িয়ে দিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৮ নভেম্বর রাজ্যে মহাজোট সরকার শপথ গ্রহণ করবে এবং রাজ্যে কলমের শাসন কার্যকর হবে। তেজস্বী আশ্বাস দেন, নতুন সরকারের অধীনে বিপুল কর্মসংস্থান এবং নতুন সুযোগ তৈরি হবে।
- Nov 13, 2025 09:00 IST
Kolkata News Live Updates: নির্মলা সীতারামনের নামে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি,৯৯ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত LIC আধিকারিক
পুনেতে ভয়ঙ্কর সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকরা এক নতুন কৌশল অবলম্বন করে এক বৃদ্ধার কাছ থেকে লুট করেছেন ৯৯ লক্ষ টাকা। জানা গিয়েছে প্রতারকরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সই জাল করে একটি গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করেন এবং সেই গ্রেফতারি পরোয়ানা ব্যবহার করে ৬২ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত এলআইসি অফিসারকে প্রতারণার ফাঁদে ফেলেছেন।
- Nov 13, 2025 08:45 IST
Kolkata News Live Updates: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের দলবদলের হিড়িক
বিধানসভা নির্বাচনের আগেই 'খেলা শুরু', তৃণমূল কংগ্রেসের প্রাক্তন দাপুটে বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে তার মাত্র কয়েক মাস আগে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা অমল আচার্য। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। আসন্ন নির্বাচনের আগে তাঁর কংগ্রেসে যোগদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
- Nov 13, 2025 08:28 IST
WB News Live Updates: দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন
১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে ঘটে যাওয়া প্রাণঘাতী গাড়ি-বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন কাশ্মীরের চিকিৎসক ডঃ উমর উন নবী। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।
- Nov 13, 2025 08:11 IST
WB News Live Updates: 'বোমা' ফাটালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে হওয়া বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। তিনি বলেন, “সোমবার নিরীহ মানুষের উপর হওয়া হামলায় আমি হতবাক। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের বন্ধুদের প্রতি গভীর সহমর্মিতা জানাই। আমরা আশা করি যে, এই নৃশংস ঘটনার জন্য দায়ী যারা তাদের দ্রুৎ বিচারের আওতায় আনা হবে”।
পড়ুন বিস্তারিত-‘বাংলাদেশ এই অবস্থায় থাকবে না, আবার উত্থান ঘটবে’
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us