West Bengal News Updates : রাজ্য পেল নতুন ডিজি, কলকাতা পুলিসের কমিশনার পদেও বিরাট রদবদল

West Bengal News: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকারকে ৩১ মার্চের মধ্যে বিএসএফ-কে জমি হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অমিত শাহের বাংলা সফর ও বিজেপির রাজনৈতিক তৎপরতা জোরদার। পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট

West Bengal News: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকারকে ৩১ মার্চের মধ্যে বিএসএফ-কে জমি হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অমিত শাহের বাংলা সফর ও বিজেপির রাজনৈতিক তৎপরতা জোরদার। পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal DGP appointment, Rajiv Kumar DGP, Bengal police chief, UPSC DGP selection, Rajiv Kumar retirement, Prakash Singh verdict, Bengal government UPSC conflict, acting DGP Rajiv Kumar, Nabanna administrative deadlock, West Bengal police news

রাজ্যে নতুন ডিজিপি নিয়োগ

Kolkata News Updates: পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ডিজি (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ করা হল সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে। বর্তমান ডিজি রাজীব কুমারের অবসর গ্রহণের পর শুক্রবার রাজ্য পুলিশের শীর্ষ পদে তাঁকে দায়িত্ব দেওয়া হয়, সরকারি সূত্রে জানা গিয়েছে। জারি করা নির্দেশ অনুযায়ী, ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার শুক্রবারই অবসর নেন।

Advertisment

এদিন রাজ্য পুলিশের শীর্ষস্তরে আরও রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার বা নগরপালের পদে পরিবর্তন এনে মনোজ ভর্মার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার সুপ্রতিম সরকারকে। অন্যদিকে, মনোজ ভর্মাকে ডিরেক্টর অব সিকিউরিটি পদে নিয়োগ করা হয়েছে।

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত এক ডজনেরও বেশি শ্রমিকের মৃত্যু হওয়ায় রাজ্যজুড়ে তুঙ্গে উত্তেজনা।শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুরো এলাকা ঘুরে দেখার পর তিনি এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেন। রাজ্যপাল জানান, এই দুর্ঘটনার প্রেক্ষিতে তিনি শীঘ্রই একটি অ্যাডভাইসরি জারি করবেন।

ঘটনাস্থলে পৌঁছে রাজ্যপাল বলেন, “অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে। কোনও পক্ষই দায় এড়াতে পারে না।” তিনি স্পষ্ট করে জানান, প্রশাসনিক ত্রুটি না থাকলে এমন ঘটনা ঘটত না। তাঁর মতে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সংশ্লিষ্ট সংস্থাগুলি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং গোটা এলাকায় কার্যত কোনও নজরদারি ছিল না। অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির কথাও তিনি উল্লেখ করেন।

রাজ্যপালের এই সফরের মধ্যেই বিরোধীদের আক্রমণ আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, এত বড় অগ্নিকাণ্ডের পরেও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু সময়মতো ঘটনাস্থলে পৌঁছাননি, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিরোধীদের দাবি, প্রশাসনিক গাফিলতির কারণেই এত বড় প্রাণহানি ঘটেছে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, “এটি কোনও দুর্ঘটনা নয়, এটি মানবিক ত্রুটি। অগ্নিকাণ্ডের সময় এবং পরে যে পদক্ষেপগুলি নেওয়া উচিত ছিল, তা নেওয়া হয়নি।” তাঁর মতে, প্রশাসন এবং সংশ্লিষ্ট গুদামের মালিক উভয়েরই সমান দায়িত্ব রয়েছে। আইন কঠোরভাবে প্রয়োগ করে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যপাল জানান, গভর্নর হিসেবে তিনি শীঘ্রই একটি পরামর্শ জারি করবেন এবং সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে কুয়েত থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানে ছিনতাই ও বোমা হামলার হুমকির জেরে চাঞ্চল্য ছড়ায়। হুমকির খবর পাওয়ার পরই নিরাপত্তার স্বার্থে বিমানটিকে গন্তব্য দিল্লির বদলে আহমেদাবাদ বিমানবন্দরে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জরুরি অবতরণ করানো হয়। বিমানটিতে মোট ১৮০ জন যাত্রী ছিলেন।

সূত্রের খবর, বিমানের ভিতর একটি টিস্যু পেপারে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে বিমানটি হাইজ্যাক করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি সামনে আসতেই সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

আহমেদাবাদে অবতরণের পর বিমানটিতে থাকা সমস্ত যাত্রী ও তাদের লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও যাত্রীর কাছ থেকে বা লাগেজে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পাশাপাশি, পুরো বিমানটি বিস্তারিতভাবে তল্লাশি করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে বোমা  নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা  (BDDS) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ায় কিছুটা দেরি হতে পারে বলে জানানো হয়েছে।

নাজিরাবাদ অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হলেও ট্র্যাজেডির ছাপ এখনও স্পষ্ট। উদ্ধার করা হয়েছে ২৫টি দেহাংশ। নরেন্দ্রপুর থানায় ২৭ জনের নামে মিসিং ডায়েরি দায়ের হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফে মিছিল রাজপথে। কলকাতা হাইকোর্টের অনুমতিতে সর্বাধিক ২ হাজার কর্মী-সমর্থক মিছিলে অংশগ্রহণ করতে পারবেন বলেই নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দিতে পারবেন পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মিছিলের নেতৃত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে ব্রিজি মেট্রো স্টেশনের কাছে ঢালাই ব্রিজের পাশ দিয়ে এগিয়ে চলেছে মিছিল। গতকাল নাজিরাবাদে দাঁড়িয়ে তিনি নিজেই ‘নরেন্দ্রপুর থানা চলো’ অভিযানের ডাক দিয়েছেন। এদিকে আজই ঘটনাস্থলে আসার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মোমো সংস্থার মালিককে গ্রেফতারের দাবিতে সরব রাজ্যের বিরোধী দলনেতা। 

এদিকে আনন্দপুর কাণ্ডের (Anandapur Fire) পর পেরিয়েছে পাঁচ-পাচটা  দিন! চারিদিক জুড়ে শুধুই হাহাকার। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় এবার পুলিশের জালে ওয়াও মোমোর দুই আধিকারিক। ধৃতদের নাম ধৃত মনোরঞ্জন সিট এবং রাজা চক্রবর্তী। জানা গিয়েছে ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। এর আগে অগ্নিকান্ডের ঘটনায় গুদামের মালিক গঙ্গাধর দাস নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।

আরও পড়ুন- ভোটের আগে 'বিস্ফোরক' অভিযোগে তোলপাড়, আরজি কর কান্ডে সুনামি বঙ্গে

১৪ বছর পর ফের সরাসরি বিমান পরিষেবায় যুক্ত হল বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) ঢাকা থেকে উড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরীক্ষামূলকভাবে সপ্তাহে দু’দিন বৃহস্পতিবার ও শনিবার ঢাকা-করাচি রুটে এই পরিষেবা চালু থাকবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত উড়ানের লাইসেন্স দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- বলিউড কাঁপানোর আগে কংগ্রেসের মঞ্চই ছিল পছন্দের? অরিজিৎ সিং সম্পর্কে গোপন তথ্য ফাঁস অধীরের! 

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ৩১ মার্চের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করতে হবে। আদালতে জানানো হয়, প্রায় ২,২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে এখনও প্রায় ৬০০ কিলোমিটার বেড়াহীন। বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত বলে মন্তব্য করে রাজ্য ও কেন্দ্রকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২ এপ্রিল।

আরও পড়ুন- SIR শুনানিতে ডাকা মানেই কি নাম বাদ? তুঙ্গে জল্পনা, আসল 'সত্যি'টা জানালেন অধীর চৌধুরী  

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। এই প্রেক্ষিতে ৩০ ও ৩১ জানুয়ারি দু’দিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কলকাতায় রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক করবেন এবং ব্যারাকপুরে জনসভায় ভাষণ দেবেন। দলীয় সূত্রের খবর, নির্বাচনী কৌশল ও সংগঠন মজবুত করাই এই সফরের মূল লক্ষ্য।

আরও পড়ুন- রাজনীতিতে অরিজিৎ সিং? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা? বিধানসভা নির্বাচনের আগে জোর জল্পনা, রইল ব্রেকিং আপডেট

  • Jan 30, 2026 10:24 IST

    Bengal News Live: মিমিকে হেনস্থা গ্রেফতার তনয় শাস্ত্রী

    মিমিকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তনয় শাস্ত্রী সহ মোট তিনজনকে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তনয় শাস্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি তদন্তকারী পুলিশের কাজে বাধা দেন। অভিযোগ, তদন্ত চলাকালীন তনয়ের বাড়িতে পুলিশের সঙ্গে অভিযুক্তদের ধস্তাধস্তি হয়। সেই সময় দুই পুলিশ কর্মী আহত হন এবং তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।



  • Jan 30, 2026 10:07 IST

    Bengal News Live: আনন্দপুর কাণ্ডে পুলিশের জালে ওয়াও মোমোর ২ কর্তা

    আনন্দপুর কাণ্ডের (Anandapur Fire) পর পেরিয়েছে চারটে দিন! চারিদিক জুড়ে শুধুই হাহাকার। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় এবার পুলিশের জালে ওয়াও মোমোর দুই আধিকারিক। ধৃতদের নাম ধৃত মনোরঞ্জন সিট এবং রাজা চক্রবর্তী। জানা গিয়েছে ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। এর আগে অগ্নিকান্ডের ঘটনায় গুদামের মালিক গঙ্গাধর দাস নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। 



  • Jan 30, 2026 09:55 IST

    Bengal News Live: মাঘের শেষ লগ্নে বৃষ্টি?

    মাঘের শেষ লগ্নে বঙ্গে ধীরে ধীরে ফিকে হচ্ছে শীতের আমেজ। যদিও শীত এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় নি।  তবুও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রাতের দিকে আর আগের মতো কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আপাতত তীব্র শীত ফেরার কোনও সম্ভাবনা নেই।



  • Jan 30, 2026 09:55 IST

    Bengal News Live: সেতু থেকে মরণ ঝাঁপ, মুহূর্তে কাজের চাপে নিজেকে শেষ করলেন বিএলও

    পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে চাপের মধ্যেই ফের মর্মান্তিক ঘটনা। শিলিগুড়িতে দায়িত্বপ্রাপ্ত  এক বুথ লেভেল অফিসার (BLO)-এর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলায়। মৃতের নাম শ্রবণ কুমার কাহার (৪৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় সেবকের করোনেশন ব্রিজ সংলগ্ন তিস্তা নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।



  • Jan 30, 2026 09:30 IST

    West Bengal News Live: অরজিৎ সিংকে নিয়ে চাঞ্চল্যকর জল্পনা

    জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সম্প্রতি প্লে ব্যাক থেকে অবসরের ঘোষণা করেন। অরজিৎ সিংয়ের এই ঘোষণা সামনে আসতেই ভোটের আগে  চাঞ্চল্যকর জল্পনা শুরু হয়েছে। গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর এবার কী সক্রিয়  রাজনীতিতে যোগ দিতে চলেছেন জনপ্রিয় এই গায়ক? এনডিটিভির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অরিজিৎ সিং নাকি নিজের একটি রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন এবং ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও রয়েছে তাঁর।



  • Jan 30, 2026 09:30 IST

    West Bengal News Live: ফের এসআইআর চলাকালীন মৃত্যু এবার হুগলিতে

    পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে ঘিরে ফের একটি মৃত্যুর ঘটনা সামনে এল। হুগলির পোলবার বাসিন্দা ৭০ বছর বয়সি শেখ ইসমাইলের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের তরফে জানানো হয়েছে SIR শুনানি নোটিশ পাওয়ার পর থেকেই তিনি মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন। তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। 



  • Jan 30, 2026 09:29 IST

    West Bengal News Live: আরজি কর কান্ডে উত্তাল রাজ্য-রাজনীতি

    আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। আপামোর রাজ্যবাসীর কাছে সেদিনের সেই স্মৃতি এখনও টাটকা। এবার ফের মৃত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের দাবি, বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম-সহ একাধিক রাজনৈতিক দল তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে তাঁদের এই 'বিস্ফোরক' মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল।



  • Jan 30, 2026 09:28 IST

    West Bengal News Live: বাংলাদেশের নির্বাচনের আগে হাসিনার 'বিস্ফোরক' মন্তব্য

    ভারতে নির্বাসনে থেকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কড়া ভাষায় আক্রমণ করলেন দেশের অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দল আওয়ামী লীগকে ভোটের লড়াই থেকে বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতিতে নির্বাচন হলে তা দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াবে।



amit shah West Bengal News High Court