/indian-express-bangla/media/media_files/2025/11/27/burdwan-2025-11-27-17-51-54.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: বর্ধমান স্টেশনে আরপিএফের তল্লাশিতে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৮ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম শঙ্কর কোটাল, তিনি হুগলির বাসিন্দা। আরপিএফ সূত্রে জানা গেছে, যৌথ অভিযানের মাধ্যমে এই টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর স্থানীয় রেল স্টেশন ও নিরাপত্তা দফতরে সতর্কতা জারি করা হয়েছে। আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত টাকার উৎস সম্পর্কে তদন্ত চলছে।
বাংলার ভোটার তালিকায় ২৬ লক্ষ জাল ভোটার!SIR প্রক্রিয়ার মাঝে সামনে এল চমকে দেওয়া পরিসংখ্যান
বিধানসভায় যোগ দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। সেই উদ্দেশ্যে তিনি স্পিকারকে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। কবে থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হবে, সেই দিনক্ষণ জানার অনুরোধ জানিয়েছেন বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ।এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক পদে রয়েছেন। তাই অন্য সদস্যদের মতো তাকেও সমান গুরুত্ব দেওয়া হবে। অধিবেশন শুরু হলে নির্দিষ্ট নোটিস বা চিঠি দিয়ে তাঁকে বিষয়টি জানানো হবে। স্পিকারের কথায়, “অধিবেশন শুরু হলে সকল সদস্যকে যেমন চিঠি পাঠানো হয়, তাঁকেও তেমনভাবেই জানানো হবে।”
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে প্রায় তিন বছর জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি জেলমুক্ত হয়েছেন। মুক্তির পরই বিধানসভায় যোগদানের আগ্রহ প্রকাশ করে স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন তিনি।
হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের কি জবাব দিল ভারত? ইউনূসের কাছে মাথা নত করবে মোদী?
ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ কম্পন। বৃহস্পতিবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সুমাত্রা দ্বীপপুঞ্জ। আচেহ প্রদেশের কাছে সুমাত্রায় ৬.৩ মাত্রার প্রবল কম্পনে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে। সুনামির কোনও সম্ভাবনা নেই। খবর রয়টার্সের। এর মধ্যেই প্রবল বৃষ্টিপাতের কারণে উত্তর সুমাত্রা প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন এক আধিকারিকরা।
'আপনি কি ভারত হিলিয়ে দেবেন, মানুষ আপনাকে বিদায় করবে", মমতাকে ভয়ঙ্কর নিশানা শুভেন্দুর
ফের কলকাতায় শ্যুট আউটের ঘটনা। কসবা প্রান্তিকপল্লীতে ফের এক শ্যুটআউটের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় ১১টার সময় এই ঘটনা ঘটে। গুলিতে আহত হন ২১ বছর বয়সী যুবক অভিজিৎ নাইয়া। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিত্যক্ত স্থানে বেশ কিছু কার্তুজের খোল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।আহত যুবককে দ্রুত বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ কসবা ও আনন্দপুর থানাকে ঘটনার খবর দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। শহরের এই ধরণের গুলি চালনার ঘটনায় নিরাপত্তা নিয়ে পুনরায় প্রশ্ন উঠেছে।
ফের বাংলার মুকুটে নয়া পালক, আপ্লুত মমতা, বাঙালি হিসাবে গর্বে বুক ভরে উঠবে
তুমুল বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গের এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া শেষের দিকে পৌঁছেছে। ফর্ম বিলি ও সংগ্রহের কাজও প্রায় শেষ। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৬ কোটি ভোটারের ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। তবে ডিজিটাইজেশনের পর ১০ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা গেছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ২৬ লক্ষ ভোটারের ম্যাপিং হয়নি। কমিশনের তথ্য অনুযায়ী, এই ২৬ লক্ষ নামের ম্যাপিং-এ কোনও মিল পাওয়া যায়নি।কমিশনের নিয়ম অনুযায়ী, যদি কোনও ভোটারের নাম ম্যাপিং-এ না মেলে, তবে তাকে শুনানিতে হাজির হতে হবে। সেখানে প্রমাণপত্র বা যোগ্য ভোটারের নথি জমা দিতে হবে। কমিশন সন্তুষ্ট হলে ওই ভোটারের নাম নতুন এসআইআর তালিকায় অন্তর্ভুক্ত হবে, নাহলে তার নাম চূড়ান্তভাবে বাদ যাবে।
কথা রাখলেন মুখ্যমন্ত্রী!প্রতিশ্রুতি মতই অ্যাকশন, বারাসাত কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের
হংকংয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৪ জনের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৪৫ জন। এখনও পর্যন্ত অনেকেই নিখোঁজ থাকার আশঙ্কা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল। উদ্ধার অভিযানের জন্য ৭০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। আগুন লাগার পরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী দূর-দূরান্তে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
- Nov 27, 2025 21:43 IST
West Bengal News Live Updates: পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'রাজা' করবে
পোস্ট অফিসের এই স্কিমটি সত্যি অসাধারণ, জেনে নিন কিভাবে ৫ বছরে ২১ লক্ষ টাকার বিরাট তহবিল গড়বেন নামমাত্র সেভিংসে।যদি আপনি অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ টাকার বিরাট তহবিল তৈরি করতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি স্রেফ আপনারই জন্য। এই ধরনের তহবিল তৈরির ক্ষেত্রে ডাকঘরের সঞ্চয় স্কিমগুলি অত্যন্ত কার্যকর। আজকের এই প্রতিবেদনে আপনাকে এমন একটি স্কিম সম্পর্কে জানাতে চলেছি যেটিতে মাত্র পাঁচ বছরে আপনি ২১ লক্ষ টাকার বিরাট ফান্ড তৈরি করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক আপনাকে এই স্কিমে কত বিনিয়োগ করতে হবে এবং আপনি কত সুদ পাবেন?
- Nov 27, 2025 21:42 IST
West Bengal News Live:ডায়মন্ড হারবারে 'গেরুয়া' বিক্ষোভের মুখে সুকান্ত!
ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে 'গো ব্যাক' স্লোগান, ওঠে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান। এই বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে তুমুল উত্তেজনা ছাড়ায় ডায়মন্ড হারবারের সরিষা এলাকায়। যদিও সুকান্ত মজুমদারের দাবি গোটাটাই তৃণমূলের সাজানো নাটক। এমনকী গেরুয়া উত্তরীয় পরা ও কপালে তিলক কাটা যুবক আসলে তৃণমূলের কর্মী বলে পাল্টা দাবি সুকান্তর।
- Nov 27, 2025 21:42 IST
Kolkata News Live Updates: লন্ডন–মস্কোর পথে কলকাতা মেট্রো!
কলকাতা মেট্রো লন্ডন ও মস্কোর মতো ৯০ সেকেন্ড অন্তর ট্রেন পরিষেবা চালানোর লক্ষ্যে কাজ শুরু করেছে। বর্তমানে দেশের সবচেয়ে পুরনো মেট্রো করিডর ব্লু লাইনে ট্রেনের ফ্রিকোয়েন্সি ৬ থেকে ১০ মিনিট। এই লক্ষ্য পূরণে পরিষেবা, যাত্রী-সুবিধা ও নিরাপত্তা আরও শক্তিশালী করতে বিভিন্ন আধুনিক প্রযুক্তি আপগ্রেডের উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো, সোমবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়।
- Nov 27, 2025 21:41 IST
WB News Live Updates:CBSE CTET ২০২৬ রেজিস্ট্রেশন শুরু
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আজ, ২৭ নভেম্বর ২০২৫ থেকে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET) ২০২৬–এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল। আবেদন করার শেষ তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯ পর্যন্ত। সিটেট ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬।
- Nov 27, 2025 21:41 IST
WB News Live Updates:BJP শাসিত অসমে যুগান্তকারী আইন পাশ
অসম বিধানসভায় বৃহস্পতিবার পাস হল ‘আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫’, যার মাধ্যমে রাজ্যে বহুবিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হল। আইন ভাঙলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। তবে তফসিলি জনজাতি (ST) এবং সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা—যেমন বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন, ডিমা হসাও, করবি আংলং ও পশ্চিম করবি আংলং—এই আইনের আওতার বাইরে থাকবে।
- Nov 27, 2025 21:41 IST
WB News Live:বাড়ছে মদের দাম
বঙ্গে শীতের মরসুম শুরু হতেই নতুন বছরের আগে বাড়ছে মদের দর। আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে রাজ্যে সব ধরনের মদের উপর অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হবে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য আবগারি দফতর।
- Nov 27, 2025 21:40 IST
West Bengal News Live Updates: SIR-এর কাজে বাংলার পাঁচ BLO–র অসামান্য কীর্তি
বঙ্গে এসআইআর (SIR) লাগু হওয়ার পর থেকেই চড়েছে রাজনৈতিক উত্তাপের পারদ। তারই মধ্যে কাজের চাপের অভিযোগ আনা বিএলও (BLO) দের পক্ষনিয়ে নির্বাচন কমিশনকেও বিঁধে চলেছে রাজ্য সরকার। এমন আবহে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজে সাফল্যের নজির গড়লেন পূর্ব বর্ধমান জেলার পাঁচ বিএলও(BLO)। নির্দিষ্ট ’অ্যাপে’ বুথের ১০০ শতাংশ ভোটারের তথ্য আপলোড’ করে ফেল তাঁরা নথি ইতিমধ্যেই নিজ নিজ ব্লকে জমাও করে দিয়েছেন। ওই পাঁচ বিএলও (BLO) এখন কার্যত জেলার রোল মডেল।
- Nov 27, 2025 21:21 IST
WB News Live Updates: লাইনচ্যুত ট্রেন
বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থেকে জোসিডিগামী প্যাসেঞ্জার ট্রেন ঝাড়খণ্ডের দুমকা স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত হয়। ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হলেও কোনও হতাহতের খবর মেলেনি।
- Nov 27, 2025 10:17 IST
Kolkata News LIVE Updates: কালিয়াচকে ফের গুলি-বৃষ্টি
কালিয়াচক আবারও দুষ্কৃতীদের দাপট। বুধবার সন্ধ্যায় মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তে জনশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। গত চারদিনে ধারাবাহিক খুন, গুলি ও হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াচক। মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে এখন পুলিশের ভূমিকাই।
- Nov 27, 2025 09:32 IST
Kolkata News LIVE Updates: ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ স্লোগানে নিষেধাজ্ঞা, আগুনে হুঁশিয়ারি মমতার
সংসদের শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগে রাজ্যসভায় ‘জয় হিন্দ’ ও ‘বন্দে মাতরম’ স্লোগানে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকাকে কেন্দ্র করে তোলপাড় রাজনীতি। এই ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর বলেন, “এগুলো আমাদের স্বাধীনতার স্লোগান, জাতীয় সঙ্গীতের অংশ। যে কেউ'ই এর বিরোধিতা করবে টক্কর নিতে আসবে তাকে চুরমার করা হবে"। , মুখ্যমন্ত্রী আরও বলেন, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বদের ধারণা ও চেতনাকেও অসম্মান, অপমান করেছে এই নির্দেশিকা"।
- Nov 27, 2025 09:27 IST
West Bengal News LIVE Updates: গুরুত্বপূর্ণ নথিপত্র মাটি চাপা দেওয়ার অভিযোগ পিওনের বিরুদ্ধে
মুর্শিদাবাদের ফরাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েত এলাকায় পিওনের বাড়ির পাশে আধার কার্ড, রেশন কার্ড, এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ নথিপত্র মাটি চাপা দেওয়ার ঘটনা ধরা পড়েছে। এই ঘটনাটি ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা যায়, অর্জুনপুর পঞ্চায়েত এলাকার ডাকঘরের পিওন ষষ্ঠী হাজরা বাড়ির পাশে প্রচুর পরিমাণে নথিপত্র রেখে মাটি চাপা দেন। ভিডিওটি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পৌঁছে ডাকঘরের পোস্টমাস্টার মধুমিতা দাস জানান, তিনি নথিপত্র সরাসরি দেখতে পাননি, তবে মাটি চাপা দেওয়ার বিষয়টি সত্য। তিনি মন্তব্য করেন, “পিওনের কাজ ভুল হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us