/indian-express-bangla/media/media_files/2025/03/03/xgk7259w2Ya3lrldBwpK.jpg)
News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
West Bengal news updates 21 December 2025: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো সাত বছরের শিশুকন্যা আয়শা আক্তারের। শুক্রবার গভীর রাতে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন পরিবারের আরও তিন সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক দু’টো নাগাদ আগুন ও ধোঁয়ার তীব্রতায় ঘুম ভেঙে যায় বেলাল হোসেনের স্ত্রী নাজমা বেগমের। ঘরের ভেতর দাউদাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে আটকে পড়ে তাঁদের ছোট মেয়ে আয়শা আক্তার। আগুনের মধ্যে দাঁড়িয়ে শিশুটি চিৎকার করে বাবা-মাকে ডাকলেও পরিস্থিতির কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়শার।
বাংলাদেশের রাজধানী ঢাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই ভারতবিরোধী শরীফ ওসমান হাদির কবর দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে হাদির মৃত্যুর পর তার পরিবার চাইছিল কাজী নজরুলের সমাধির পাশে কবর দেওয়া হোক হাদিকে। মহম্মদ ইউনুসের অফিস এই অনুরোধকে সমর্থন করেছে। তবে অনেকের মতে, এটি ইতিহাস, রাজনীতি এবং সেদেশের সংস্কৃতিকে নিয়ে 'খেলা করার' এক ভয়ঙ্কর প্রচেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার গভীর রাতের জরুরি সভায় সিদ্ধান্ত নেয় হাদিকে নজরুল ইসলামের পাশে 'দাফন' করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে সাইফুদ্দিন আহমেদ নিশ্চিত করেন যে, পরিবারের ইচ্ছানুসারে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনের পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে এই সিদ্ধান্তকে নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সমর্থক মোস্তফা আমিন বলেন, “কাজী নজরুল ইসলাম সহিষ্ণুতা ও ধর্মনিরপেক্ষতার প্রতীক। ওসমান হাদি চরমপন্থা ও বিদ্বেষের প্রতিনিধি। তাকে নজরুলের পাশে কবর দেওয়ার সিদ্ধান্ত একান্তই রাজনৈতিক সিদ্ধান্ত।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তরুণ নেতা শরীফ ওসমান হাদির সমাধি নিয়ে বাংলাদেশে একটি বড় বিতর্কের সূত্রপাত হয়েছে। বাংলাদেশিদের একটি বড় অংশ ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে সংস্কৃতি এবং ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের অপমান বলে অভিহিত করছে।
- Dec 21, 2025 14:13 IST
WB News LIVE:ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে ২০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত
রবিবার ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) একটি সতর্কতা জারি করে সতর্ক করে দিয়েছে যে উত্তর ভারতের কিছু অংশে কুয়াশার কারণে দৃশ্যমানতা ব্যাহত হচ্ছে, যার ফলে প্রায় ২০০টি ফ্লাইট বিলম্বিত হচ্ছে।
- Dec 21, 2025 14:13 IST
WB News LIVE:'২৬ ডিসেম্বর থেকে রেলের ভাড়া বাড়বে, দূরপাল্লার ভ্রমণ আরও ব্যয়বহুল হবে
২৬শে ডিসেম্বর রেলের ভাড়া বাড়ানো হবে। ২১৫ কিলোমিটার পর্যন্ত সাধারণ ভাড়ায় কোনও বৃদ্ধি হবে না এবং এর বাইরে দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি করা হবে। এছাড়াও, মেইল এবং এক্সপ্রেস ট্রেনের নন-এসি এবং এসি ভাড়ায় প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হবে। ৫০০ কিলোমিটার নন-এসি ভ্রমণের ভাড়া ১০ টাকা বৃদ্ধি পাবে। এর ফলে রেলওয়ে ৬০০ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আয় করবে বলে আশা করছে।
- Dec 21, 2025 13:29 IST
WB News LIVE:' বিজেপির দৃষ্টিকোণ থেকে সংঘকে দেখাটা ভুল'- মোহন ভাগবত
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত পশ্চিমবঙ্গ সফরের সময় তাঁর ভাষণে সংঘের আদর্শ, লক্ষ্য ও ভূমিকা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে সায়েন্স সিটি মিলনায়তনে এক সমাবেশে তিনি বলেন, সংঘকে বুঝতে গেলে তুলনা করা ঠিক নয়, কারণ তুলনা থেকেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাঁর কথায়, আরএসএস কোনও সাধারণ সেবামূলক সংগঠন নয় এবং সংঘকে বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে দেখাও একটি বড় ভুল।
- Dec 21, 2025 12:28 IST
WB News LIVE: মমতার সম্পর্কে একি বললেন হুমায়ুন?
“আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ-পাতাল ফারাক"। দল ঘোষণার আগে 'বোমা' ফাটালেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কিছুটা ক্ষোভের সুরে তিনি বলেছেন, "আগে তিনি সবার কথা শুনতেন, মানুষের সমস্যার কথা বুঝতেন। এখন তিনি সাধারণ মানুষের থেকে দূরে সরে গেছেন। জেলা নেতৃত্ব আমার সঙ্গে কথা বলেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আমার কথা শোনেননি।”
- Dec 21, 2025 11:22 IST
WB News LIVE: শতদ্রু দত্তের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত ২২ কোটি টাকা
কলকাতায় লিওনেল মেসির কনসার্টকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনার পর বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। এই মামলায় মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) সল্টলেক স্টেডিয়ামের টিকিট বিক্রি সংক্রান্ত অর্থ তাঁর অ্যাকাউন্টে জমা হওয়া বন্ধ করে দেয়। এর ফলে শতদ্রু দত্তের আইনি জটিলতা আরও বেড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর এসআইটি তদন্তকারীরা শতদ্রু দত্তের বাড়িতে তল্লাশি চালান। অভিযানে মেসির অনুষ্ঠান সংক্রান্ত বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও পাওয়া যায়। তল্লাশির পরই পুলিশ তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। বর্তমানে শতদ্রু দত্ত পুলিশ হেফাজতে রয়েছেন।
- Dec 21, 2025 11:11 IST
WB News LIVE: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গুলিবর্ষণ, কমপক্ষে ১০ জন নিহত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গুলিবর্ষণ, কমপক্ষে ১০ জন নিহত। এদিকে দিল্লির AQI আজ ৪০০ ছাড়িয়েছে, বিষাক্ত বাতাস শহরকে ঢেকে রেখেছে। আজ সকাল ৬টায় দিল্লির AQI ৪০০ ছাড়িয়ে গেছে। CPCB-এর মতে, রাজধানীর আনন্দ বিহার এলাকায় AQI ছিল ৪৩৮, চাঁদনি চক ৪৫৫, ITO ৪০৫, লোধি রোড ৩৫৯ এবং উজিরপুর ৪৪৯, যা অত্যন্ত খারাপ।
- Dec 21, 2025 10:36 IST
WB News LIVE: মুর্শিদাবাদে কংগ্রেস বিধানসভায় ফিরছে, হুঙ্কার অধীরের
"বিধানসভায় মুর্শিদাবাদে কংগ্রেস আসছে, মানুষের ভিড় সেটা প্রমাণও করেছে। রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকার, বাংলার মানুষকে ধোকা দিয়েছে, মানুষকে বোকা বানিয়েছে, তাই মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা সেই কংগ্রেসের শক্ত ঘাঁটি পুনরায় ফিরে পাবে এই দুই জেলায় কংগ্রেস জিতছে আগামী দিনে।একের পর এক তৃণমূল ভাঙছে মুর্শিদাবাদের সেই ছবিও দেখা যাচ্ছে" বললেন অধীর।
- Dec 21, 2025 10:35 IST
WB News LIVE: 'লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে', যুবভারতী কাণ্ডে তৃণমূলকে নিশানা মোদীর
যুবভারতীর সাম্প্রতিক ঘটনায় বহু তরুণ ফুটবলপ্রেমীর স্বপ্ন ভেঙেছে, তৃণমূলকে দুষে আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদীর। এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে মোদী লিখেছেন, “যুবভারতীকাণ্ডে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে।” পশ্চিমবঙ্গ ছাড়ার পরই যুবভারতীকাণ্ডকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে নিশানা মোদীর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us