/indian-express-bangla/media/media_files/2025/11/10/spicejet-2025-11-10-00-41-54.jpg)
ছবিটি প্রতীকী
Kolkata News Updates: রবিবার স্পাইসজেটের একটি বিমান (SG670) চরম দুর্ভোগের শিকার হল। জানা গিয়েছে, বিমানটি মুম্বই থেকে কলকাতা আসছিল। সেইসময় আচমকা বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করে। কলকাতা বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে, বিমানের যাত্রীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। রাত ১১টা বেজে ৩৮ মিনিটে আপতকালীন অবস্থা প্রত্যাহার করা হয়।
এসআইআর নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। মৃত্যু ঘিরে উঠে আসছে এসআইআরের তত্ত্ব, আর সেই নিয়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানউতোর। একদিকে বিজেপি দাবি করছে, রাজ্যে তৃণমূলই ভয় এবং বিভ্রান্তির পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, এই আতঙ্কের জন্য পুরোপুরি দায়ী বিজেপি নিজেই। এই পরিস্থিতিতেই এবার সরব হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর তীব্র মন্তব্য, “ভাগাড়ে শকুন যেমন মরা গরু খুঁজে বেড়ায়, এখন তেমনই ছবি দেখা যাচ্ছে। বিজেপি-তৃণমূল—দু’জনেই কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিচ্ছে, সেই বাড়িতে ছুটে যাচ্ছে।” তিনি বলেন, "ভাগাড়ের শকুনের মত SIR মৃত্যু নিয়ে রাজনীতি চলছে। ভাগারের শকুন যেমন মরা গরু খুঁজে বেরায়, তৃণমূল-বিজেপিও এখন SIR-মৃত্যু নিয়ে তেমন ভাবে রাজনীতি করছে"। 'বিস্ফোরক' মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-এর? নমিতা হাঁসদা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। SIR-এর চাপেই ব্রেন স্ট্রোক অভিযোগ পরিবারের। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় মহিলার। মৃতার স্বামীর অভিযোগ ফর্ম বিলিতে প্রবল চাপ দেওয়ার কারণে মানসিক চাপে মৃত্যু হয়েছে BLO নমিতা হাঁসদার।
শনিবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মধ্যপ্রদেশের কাটনি জেলার বিজেপি যুব মোর্চা (BJYM)–এর এক নেতা ও তাঁর বন্ধু। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা মারে, এরপর সেটি পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে কাটনি শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে লক্ষ্মণ সাগর এলাকায়। পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পর পুকুরে পড়ে যায়। গাড়ির ভেতরে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান প্রশান্ত নায়ক ও বিকাশ তিওয়ারি। ঘটনার খবর পেয়ে কুথালা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর, ভোর ৩টা নাগাদ ক্রেন দিয়ে গাড়িটি তোলা হয় এবং দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং অন্ধকারে দৃশ্যমানতার অভাবের জেরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস একেবারে সত্যি প্রমাণিত হলো। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতার পারদ নেমে গেল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকেই মহানগরে হিমের পরশ অনুভূত হয়েছে বেশ স্পষ্টভাবে। শীতের আগমনী সুর যেন বইছে বাতাসে।আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা নেমে দাঁড়ায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই তাপমাত্রা পতন আগামী কয়েকদিন আরও তীব্র হবে। আজ, রবিবার, এবং আগামিকাল, সোমবার, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। এরপর বুধবার থেকে শুক্রবারের মধ্যে পারদ আরও নামতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে সর্বোচ্চ তাপমাত্রা আপাতত ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন- হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট
'SIR নিয়ে দ্বিচারিতা ও বিভ্রান্তি চালিয়ে রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে'। বিস্ফোরক অভিযোগে তোলপাড় ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী নিজেই ৭ নভেম্বর বুথ লেভেল অফিসার (BLO) থেকে SIR (Special Intensive Revision) ফর্ম গ্রহণ করেছেন। যেটা তৃণমূলের দ্বিমুখী নীতির প্রমাণ বলে দাবি করেন শুভেন্দু। এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, "জনগণকে বিভ্রান্ত করে SIR-র এনুমারেশন ফর্ম নিচ্ছেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়েরা। এমনকি মমতাও BLO-র থেকে ফর্ম গ্রহণ করেছেন। তৃণমূলের মুখপত্রে এই খবরও প্রকাশিত হয়েছে। মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল। তিনি আরও বলেন, মৃত, ভুয়ো এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, তবে CAA-এর অধীনে আসা হিন্দু ও সংখ্যালঘু শরণার্থীরা সুরক্ষিত থাকবেন। শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেন, "আগেও মুখ্যমন্ত্রী CAA-কে NRC বলে প্রচার করেছিলেন। SIR ঘোষণার পর তিনি BLO-দের হুমকি দিয়েছেন। SDO, BDO, ERO-দের চাপ ও হুমকি দেওয়া হয়েছে। SIR-কে NRC হিসেবে উপস্থাপন করে মুসলিম ও শরণার্থী হিন্দুদের ভয় দেখানো হচ্ছে"।
আরও পড়ুন- কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?
আরও পড়ুন-বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন
- Nov 10, 2025 00:37 IST
Kolkata News Live Updates: বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইসজেটের বিমান
Kolkata News Live Updates: রবিবার স্পাইসজেটের একটি বিমান (SG670) চরম দুর্ভোগের শিকার হল। জানা গিয়েছে, বিমানটি মুম্বই থেকে কলকাতা আসছিল। সেইসময় আচমকা বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করে। কলকাতা বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে, বিমানের যাত্রীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। রাত ১১টা বেজে ৩৮ মিনিটে আপতকালীন অবস্থা প্রত্যাহার করা হয়।
- Nov 09, 2025 20:33 IST
Kolkata News Live Updates:নীলপুর মোড় থেকে পরিবর্তন সংকল্প যাত্রাতে অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং SIR সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি বর্ধমান সাংগঠনিক জেলার ডাকে বর্ধমান, নীলপুর মোড় থেকে পরিবর্তন সংকল্প যাত্রাতে অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- Nov 09, 2025 17:11 IST
Kolkata News Live Updates: SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-এর?
SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-এর? নমিতা হাঁসদা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। SIR-এর চাপেই ব্রেন স্ট্রোক অভিযোগ পরিবারের। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় মহিলার। মৃতার স্বামীর অভিযোগ ফর্ম বিলিতে প্রবল চাপ দেওয়ার কারণে মানসিক চাপে মৃত্যু হয়েছে BLO নমিতা হাঁসদার।
- Nov 09, 2025 16:21 IST
Kolkata News Live Updates: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার বিজেপি কর্মী
সামাজিক মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি কর্মী। ধৃতের নাম সন্দীপ কুণ্ডু। তাঁর বাড়ি বর্ধমান শহরের সুকান্ত পল্লীতে।তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বরাজ ঘোষের করা অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃত সন্দীপ কুণ্ডুকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
- Nov 09, 2025 15:23 IST
WB News Live Updates: আবারও ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
রবিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর ১২:০৬ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
- Nov 09, 2025 13:24 IST
WB News Live Updates:এসআইআর মৃত্যু নিয়ে বিস্ফোরক TMC বিধায়কের
এসআইআর নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। মৃত্যু ঘিরে উঠে আসছে এসআইআরের তত্ত্ব, আর সেই নিয়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানউতোর। একদিকে বিজেপি দাবি করছে, রাজ্যে তৃণমূলই ভয় এবং বিভ্রান্তির পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, এই আতঙ্কের জন্য পুরোপুরি দায়ী বিজেপি নিজেই। এই পরিস্থিতিতেই এবার সরব হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর তীব্র মন্তব্য, “ভাগাড়ে শকুন যেমন মরা গরু খুঁজে বেড়ায়, এখন তেমনই ছবি দেখা যাচ্ছে। বিজেপি-তৃণমূল—দু’জনেই কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিচ্ছে, সেই বাড়িতে ছুটে যাচ্ছে।” তিনি বলেন, "ভাগাড়ের শকুনের মত SIR মৃত্যু নিয়ে রাজনীতি চলছে। ভাগারের শকুন যেমন মরা গরু খুঁজে বেরায়, তৃণমূল-বিজেপিও এখন SIR-মৃত্যু নিয়ে তেমন ভাবে রাজনীতি করছে"। 'বিস্ফোরক' মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
- Nov 09, 2025 13:23 IST
WB News Live Updates: দিল্লির বাতাসে বিষ
দিল্লির বাতাসে বিষ! শ্বাসকষ্টে দমবন্ধ পরিস্থিতি, AQI ৪০০ ছাড়িয়েছে। দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলে ক্রমবর্ধমান দূষণ এবং প্রবল ঠান্ডায় চরম বিপাকে সাধারণ মানুষ। আবহাওয়া ও দূষণ বিশেষজ্ঞদের মতে, আজ দিল্লির ২৩টি এলাকা রেড জোনে রয়েছে, যেখানে AQI ৪০০-এর উপরে। রোহিণীতে ৪৩৫, আনন্দ বিহারে ৪১২ এবং অন্যান্য এলাকায় ৪০০-এর উপরে রেকর্ড হয়েছে। দিল্লির মানুষের জন্য শুধু দূষণ নয়, ঠান্ডাও বড় সমস্যা তৈরি করছে। আজ দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনের জন্য আবহাওয়া বিভাগ কুয়াশা এবং প্রবল ঠান্ডার পূর্বাভাস দিয়েছে।নয়ডায় AQI ৩৯২, গাজিয়াবাদে ৩৮৭ এবং গুরুগ্রামে ২৫৪ রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে এই অঞ্চলগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীত প্রবল হবে।এই পরিস্থিতিতে দিল্লিবাসী চোখ জ্বালা, শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির সঙ্গেও লড়াই করছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দূষণ এবং কুয়াশার কারণে শ্বাসতন্ত্র সংক্রান্ত সমস্যা আরও বাড়তে পারে।
- Nov 09, 2025 12:28 IST
Kolkata News Live Updates: ভয়াবহ পথ দুর্ঘটনা! গুরুতর জখম ২৫
ভয়াবহ পথ দুর্ঘটনা! শনিবার রাত প্রায় দশটা নাগাদ হাওড়ার আমতার রানিহাটি রোডে ১০ নং পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। আমতা–রানিহাটি রুটে একটি যাত্রীবাহী বাস এবং একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত ২৫ জন বাসযাত্রী। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তার ধারে খালের দিকে হেলে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রিত ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার পুলিশ। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
- Nov 09, 2025 12:23 IST
Kolkata News Live Updates: সোনার দাম কমল
সপ্তাহান্তে সোনার দামে বড়সড় স্বস্তি গ্রাহকদের মধ্যে। চলছে বিয়ের মরসুম। আই আবহে গতকালের পর ফের আজ রবিবার সস্তা হল সোনা। সোনার দাম না বাড়ায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মধ্যবিত্তরা। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)–এর তথ্যানুসারে, শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামের দাম ছিল ১,২০,১০০ টাকা । অন্যদিকে, রূপার দাম প্রতি কিলোগ্রামে ১,৪৮,২৭৫ টাকা। যেহেতু শনিবার ও রবিবার সোনার বাজার বন্ধ থাকে, তাই এই দুই দিনেও একই মূল্য কার্যকর থাকবে।
- Nov 09, 2025 12:22 IST
WB News Live Updates: আকাশে খেলা দেখাবে IAF
ভারতীয় বিমান বাহিনী (IAF) আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে একটি বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করতে চলেছে। চিন, ভুটান, মায়ানমার ও বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সংবেদনশীল এলাকায় এই মহড়া হবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। সুখোই-৩০ MKI, রাফালে, মিরাজ-২০০০, তেজস এবং জাগুয়ারের মতো যুদ্ধবিমান ছাড়াও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সাইবার ওয়ার ইউনিট এতে অংশ নেবে। এই মহড়ার জন্য IAF একটি NOTAM জারি করেছে, যার ফলে কিছু এলাকায় বেসামরিক বিমান চলাচল সীমিত থাকবে। অন্যদিকে, পশ্চিম সীমান্তে ‘অপারেশন ত্রিশূল ২০২৫’ মহড়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যা ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এতে সেনা, নৌ ও বায়ুসেনার যৌথ অংশগ্রহণ রয়েছে। গুজরাট ও রাজস্থানে এই মহড়ায় টি-৯০ ট্যাঙ্ক, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও রাফালে বিমান ব্যবহার হচ্ছে। - Nov 09, 2025 09:55 IST
WB News Live Updates: হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে
আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে নামবে পারদ। জাঁকিয়ে শীত অনুভব করবেন রাজ্যবাসী। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, পরবর্তী চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী এক সপ্তাহ রাজ্যের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
- Nov 09, 2025 09:54 IST
Kolkata News Live Updates: SIR-এর শুরুতেই অনিয়ম! বিরাট পদক্ষেপের পথে কমিশন
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) ফর্ম বিলিতে অনিয়মের অভিযোগে বুথ লেভেল অফিসারদের (BLO) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন (EC)। রাজ্যের সমস্ত জেলার জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) কাছে এই বিষয়ে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কমিশন (election commission)।
- Nov 09, 2025 09:53 IST
Bengal News Live Updates: তারকেশ্বরে ভয়ঙ্কর কাণ্ড!
তারকেশ্বরে ভয়ঙ্কর কাণ্ড! চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে হুস্থূল। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে চার বছরের এক শিশুকন্যা তার দিদার পাশে ঘুমাচ্ছিল ঠিক সেই সময় ঘুমন্ত অবস্থায় ওই শিশুকন্যাকে অপহরণ করা হয় এবং তারপর যৌন নির্যাতন করা হয়। এই ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু।
- Nov 09, 2025 09:52 IST
Kolkata News Live Updates: বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন
বাংলায় এসআইআর (SIR) নিয়ে তোলপাড়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক তৃণমূল নেতাকে নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে সেইসব পরিবারের সঙ্গে দেখা করার, যে সকল পরিবারের সদস্যরা এসআইআর–সংক্রান্ত উদ্বেগ ও মানসিক চাপে প্রাণ হারিয়েছেন।
- Nov 09, 2025 09:50 IST
WB News Live Updates: সকাল ৭টায় চাঁদনী চকে CESC অফিসে আগুন
আজ সকাল ৭টা নাগাদ চাঁদনী চকে CESC-র অফিসের টান্সফর্মারে আগুন লেগে 'বিস্ফোরণ'-এর ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us