Bengal SIR: ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক আছে তো? না হলেই চরম দুর্ভোগ, SIR-এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে

Bengal SIR: গত ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করেছিলেন। তবে শুরুতে প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন ব্যবস্থা চালু করা যায়নি বলে জানায় নির্বাচন কমিশন (ECI)। অবশেষে সেই ফর্ম এখন অনলাইনে পাওয়া যাচ্ছে।

Bengal SIR: গত ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করেছিলেন। তবে শুরুতে প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন ব্যবস্থা চালু করা যায়নি বলে জানায় নির্বাচন কমিশন (ECI)। অবশেষে সেই ফর্ম এখন অনলাইনে পাওয়া যাচ্ছে।

author-image
Sayan Sarkar
New Update
এনুমারেশন ফর্ম, ভোটার তালিকা সংশোধন, SIR প্রক্রিয়া, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন, online enumeration form, voters.eci.gov.in, ভোটার তালিকা আপডেট, EPIC নম্বর লিঙ্ক, BLO ফর্ম বিতরণ, পশ্চিমবঙ্গ ভোটার তালিকা, SIR in West Bengal, voter registration Bengal, মমতা বন্দ্যোপাধ্যায়, TMC বনাম ECI, Bengal voter list controversy

SIR-এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে

West Bengal SIR 2025: রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া। এর মধ্যেই অবশেষে অনলাইনে পাওয়া যাচ্ছে ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম। গত ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করেছিলেন। তবে শুরুতে প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন ব্যবস্থা চালু করা যায়নি বলে জানায় নির্বাচন কমিশন (election commission)। অবশেষে সেই ফর্ম এখন  অনলাইনে পাওয়া যাচ্ছে।

Advertisment

কীভাবে অনলাইনে ফর্ম পূরণ করবেন?

ভোটারদের নিজে হাতে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে আবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। যারা কাজের সূত্রে রাজ্যের বাইরে রয়েছেন বা BLO-র কাছ থেকে ফর্ম পাননি, তারা অনলাইনে এই ফর্ম পূরণ করতে পারবেন। ফর্মটি পাওয়া যাবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে — https://voters.eci.gov.in/

সাইটে লগইন করার পর (প্রয়োজনে নতুন করে সাইন আপ করতে হবে), রাজ্যের নাম এবং নিজের EPIC নম্বর দিতে হবে। তারপরই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তবে যদি EPIC নম্বর মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে না। এই ক্ষেত্রে কমিশন একটি বিশেষ সুযোগ দিয়েছে — মোবাইল নম্বরকে EPIC নম্বরের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলে ভোটাররা অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের বাইরে কর্মরত বা বাস করা ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইনে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে মোবাইল নম্বর ও EPIC নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি তা না থাকে, তাহলে ৮-নম্বর ফর্ম পূরণ করতে হবে। কমিশনের ওয়েবসাইটেই এই ব্যবস্থাও চালু রয়েছে। ধাপে ধাপে নির্দেশনা মেনে অনলাইনে ফর্ম জমা দেওয়া যাবে।

রাজ্যে SIR প্রক্রিয়া

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে স্বচ্ছ্ব ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে Special Intensive Revision (SIR) প্রক্রিয়া। এই উদ্যোগের অংশ হিসেবে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন, নতুন ভোটারদের ফর্ম দিচ্ছেন এবং পুরনো তথ্য সংশোধনের কাজ করছেন। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল — ভোটার তালিকা যেন যথাসম্ভব নির্ভুল ও স্বচ্ছ্ব থাকে, ভুল নাম  সংশোধন হয় এবং মৃত বা স্থানান্তরিত নাগরিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যায়।

এই SIR প্রক্রিয়া ঘিরে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (TMC) অভিযোগ করেছে, নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসক দল বিজেপি এই প্রক্রিয়াকে ব্যবহার করছে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ও বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে। এই নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদও সংগঠিত হয়েছে।

এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে আতঙ্কে মৃত্যুর খবরও উঠে এসেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অনেকেই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ভয় পাচ্ছেন তাঁদের নাম বাদ যেতে পারে।

রাজ্যজুড়ে এই প্রক্রিয়া চললেও প্রশাসন জানিয়েছে, ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রয়োজনীয় নথি জমা দিলে এবং নিয়ম মেনে ফর্ম পূরণ করলে কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে না।

আরও পড়ুন- হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন

কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?

বিহার নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির

উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম

Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে

FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন

“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

election commission West Bengal SIR 2025