/indian-express-bangla/media/media_files/2025/08/29/police-2025-08-29-11-00-45.jpg)
West Bengal police reshuffle: প্রতীকী ছবি।
West Bengal district SP changes: রাজ্য পুলিশে আবারও বড়সড় রদবদল করল নবান্ন। ওসি ও আইসি স্তরে সাম্প্রতিক পরিবর্তনের পর এবার একযোগে দশ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। মোট ২১ জন আইপিএস এবং ১৯ জন ডাব্লুবিপিএস অফিসারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।
মালদহের বর্তমান এসপি প্রদীপ কুমার যাদবকে পাঠানো হয়েছে উত্তর দিনাজপুরে এসপি (ট্রাফিক) পদে। পুরুলিয়ার নতুন পুলিশ সুপার হয়েছেন বৈভব তিওয়ারি, যিনি এতদিন বাঁকুড়ার এসপি ছিলেন। পূর্ব মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এবার দায়িত্ব নেবেন বাঁকুড়ার এসপি হিসেবে।
জলপাইগুড়ির নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন রঘুবংশী। আলিপুরদুয়ার জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন খান্দাহল উমেশ গণপত। বিধাননগর কমিশনারেটের নিউটাউন ডিভিশনের ডিসি মানব সিংলাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঝাড়গ্রামের নতুন এসপি হিসেবে।
আরও পড়ুন-Holidays 2026: পুজোতে আর মিলছে না টানা ছুটি! ২০২৬-এর ক্যালেন্ডারে বড় পরিবর্তন
বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালীকে বদলি করে পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুরে। সেই অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার এখন পলাশ চন্দ্র ঢালী। অন্যদিকে, বাড়ুইপুরের নতুন এসপি হচ্ছেন শুভেন্দ্র কুমার, যিনি এতদিন পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (গ্রামীণ) পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন-West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
প্রশাসনিক সূত্র জানাচ্ছে, এই রদবদল সম্পূর্ণই রুটিন প্রক্রিয়া। দীর্ঘদিন একই দায়িত্বে থাকা পুলিশকর্তাদের সাধারণ প্রশাসনিক শৃঙ্খলা অনুযায়ী বদলি করা হয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us