West Bengal cold wave: বাংলাজুড়ে শীত-সুনামি! পারদ পতনে কালিম্পংকে টেক্কা দক্ষিণের এই জেলার, দার্জিলিঙের ঘাড়ে নিঃশ্বাস!

Bengal weather update today: ভয়াল শীতের সুনামিতে কাঁপছে বাংলা। বর্ধমান-শ্রীনিকেতনে পাহাড়ের মতো ঠান্ডা, কলকাতায় পারদ ১০ ডিগ্রির ঘরে। আরও নামতে পারে তাপমাত্রা।

Bengal weather update today: ভয়াল শীতের সুনামিতে কাঁপছে বাংলা। বর্ধমান-শ্রীনিকেতনে পাহাড়ের মতো ঠান্ডা, কলকাতায় পারদ ১০ ডিগ্রির ঘরে। আরও নামতে পারে তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal cold wave 2026  ,Kolkata lowest temperature January,  Bengal weather update today  ,Record cold in South Bengal  ,Darjeeling cold weather,  Shriniketan temperature  ,Bardswan cold wave  ,IMD forecast West Bengal  ,January cold wave India  ,Freezing temperatures Bengal,বাংলায় রেকর্ড শীত,  পশ্চিমবঙ্গ শৈত্যপ্রবাহ , কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা,  বর্ধমান শীতের খবর,  শ্রীনিকেতন তাপমাত্রা  ,দার্জিলিং ঠান্ডা , কনকনে হাওয়া বাংলা,  জানুয়ারি শীত পশ্চিমবঙ্গ  ,আবহাওয়া আপডেট বাংলা,  দক্ষিণবঙ্গ শীতের সতর্কতা

West Bengal cold wave 2026: প্রবল শীতে কাঁপছে বাংলা! এই ছবিটি AI প্রযুক্তি দ্বারা নির্মিত।

IMD forecast West Bengal: ভয়াল ঠান্ডার সুনামির দাপটে কাঁপছে গোটা বাংলা। কনকনে শীতে কার্যত হাড়-মজ্জায় কাঁপুনি ধরাচ্ছে বঙ্গবাসীর। পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার লড়াইয়ে নেমে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বর্ধমান, শ্রীনিকেতন, বাঁকুড়ার মতো এলাকায় তাপমাত্রা নেমে এসেছে পাহাড়ি শহরের কাছাকাছি।

Advertisment

মঙ্গলবার সকালে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। অথচ একই দিনে দক্ষিণবঙ্গের বর্ধমানে তাপমাত্রা নেমে গিয়েছে ৭.২ ডিগ্রিতে। আরও শীতল পরিস্থিতি শ্রীনিকেতনে, সেখানে পারদ নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পাহাড়ি শহর দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- West Bengal news live updates: SIR-এর নামে হেনস্থার অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

শীতের জোরালো থাবায় রীতিমতো বিপর্যস্ত গোটা রাজ্য। রেকর্ড ঠান্ডার সাক্ষী থাকল কলকাতাও। মঙ্গলবার ভোরে আলিপুর আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। জানুয়ারি মাসে এত কম তাপমাত্রা শহরে বিরল বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রার নিরিখে দক্ষিণবঙ্গের বহু জেলা কার্যত উত্তরবঙ্গের কালিম্পংকে টেক্কা দিচ্ছে।

আরও পড়ুন-Bengal weather update today: কলকাতায় ১৩ বছরের রেকর্ড ভাঙল পারদ, বাংলার কোথায় কত নামল তাপমাত্রা? দেখুন একনজরে...

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে এমনই শীতের দাপট বজায় থাকবে। উত্তরে হাওয়ার অবাধ প্রবাহের জেরে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কনকনে ঠান্ডার প্রকোপ আরও বাড়তে পারে।

আরও পড়ুন-West Bengal weather: ভয়াল শীতের থাবা, ১০ ডিগ্রিতে কলকাতা! বাংলার ১০ জেলায় হাড়-মজ্জা কাঁপানো ঠান্ডার সতর্কতা

সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই মারকাটারি শীতে জবুথবু দশা বঙ্গবাসীর। ভয়াল ঠান্ডার এই সুনামি থেকে আপাতত রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।

Kolkata lowest temperature January Bengal weather update today West Bengal cold wave 2026 Record cold in South Bengal IMD forecast West Bengal