/indian-express-bangla/media/media_files/2025/08/01/breaking-news-2025-08-01-13-12-32.jpg)
একনজরে দেখুন আজকের সেরা ৫ নিউজ আপডেটস
Top 5 Breaking News WB: ঘরে ফিরলেন প্রথম বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া। দীর্ঘ প্রতিক্ষার অপেক্ষা। বাগডোগরা বিমানবন্দরে নামলেন বিশ্বজয়ী রিচা ঘোষ। বিমান বন্দরের বাইরে যেন আবেগের বিস্ফোরণ। ফুল দিয়ে সাজানো হুড খোলা জিপে বসে থাকা রিচাকে দেখতে মানুষের উপচে পড়া ঢল।
রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে এবার থেকে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে রাজ্যগান ‘বাংলার মাটি, বাংলার জল’। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।নির্দেশিকায় বলা হয়েছে, “উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল স্কুলের প্রধানদের জানানো হচ্ছে, প্রতিদিন সকালের প্রার্থনাসভায় রাজ্যগান ‘বাংলার মাটি, বাংলার জল’ নিয়মিতভাবে গাওয়া বাধ্যতামূলক।” এই সিদ্ধান্তের কথা সামাজিক মাধ্যম X (পূর্বতন টুইটার)-এ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ১৯০৫ সালের গান ‘বাংলার মাটি, বাংলার জল’ এখন থেকে রাজ্যের সরকারি ও সরকারপোষিত সমস্ত স্কুলের প্রার্থনাসভার সূচনাতেই গাওয়া হবে।”
কলকাতা জুড়ে ফের চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে একযোগে অন্তত সাতটি জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তিনজন প্রভাবশালী ব্যবসায়ী — জগজিৎ সিংহ, বিষ্ণু মুন্দ্রা ও আজমল সিদ্দিকীর হোটেল, রেস্তোরাঁ, পানশালা ও আবাসস্থলে চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, সল্টলেকের BH ব্লক-সহ কলকাতার একাধিক বিলাসবহুল রেস্তোরাঁ ও পানশালায় হানা দিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে ইডি সূত্রের দাবি, এই হোটেল ও পানশালাগুলির আড়ালে চলছিল নারী পাচার এবং বিপুল অর্থ নয়ছয়ের চক্র। ওই তিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত একাধিক ফার্ম ও সংস্থার আর্থিক লেনদেনের খোঁজও নিচ্ছেন তদন্তকারীরা।
রাজ্যে ফের ছড়াল SIR আতঙ্ক। একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বীরভূম, পূর্ব মেদিনীপুর থেকে হুগলি — রাজ্যের বিভিন্ন প্রান্তে SIR আতঙ্কে মৃত্যু ও আত্মহত্যার অভিযোগ উঠছে।
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্ণ! ঐতিহাসিক এই মুহূর্তে দিল্লিতে দেশব্যাপী উদযাপনের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি এদিন তিনি ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেন।
তৃণমূল সরকারের কড়া সমালোচনার পাশাপাশি এবার নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তমলুকের BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “আমি বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলাম একটাই উদ্দেশ্যে — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু বিজেপি সেই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি।” তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারও এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে আগ্রহী নয়।
“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি
মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট
লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন
সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস
অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য
দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ
‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us