Mamata Banerjee: বিদেশি পর্যটক আগমনে বিরাট রেকর্ড, আপ্লুত মমতা, বাঙালি হিসাবে গর্বে বুক ভরে উঠবে

দেশের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল গর্বের বাংলা। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে “ভারতের সবচেয়ে মিষ্টি রাজ্য” বলে উল্লেখ করেন। স্বীকৃতিকে রাজ্যের এক গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

দেশের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল গর্বের বাংলা। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে “ভারতের সবচেয়ে মিষ্টি রাজ্য” বলে উল্লেখ করেন। স্বীকৃতিকে রাজ্যের এক গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

author-image
Sayan Sarkar
New Update
international tourist destination, Mamata Banerjee, tourism growth, favoured destination, travel hotspot, tourism development, state tourism, foreign tourists, India tourism"

ফের বাংলার মুকুটে নয়া পালক

দেশের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল গর্বের বাংলা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রকাশিত ‘ইন্ডিয়া ট্যুরিজ়ম ডাটা কালেকশন ২০২৫’ রিপোর্টে আন্তর্জাতিক পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনে পশ্চিমবঙ্গকে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাংলার এই সাফল্যে রীতিমত উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আরও পড়ুন- EPIC নম্বর লিংক না থাকলে জমা হবে না SIR ফর্ম! কীভাবে লিংক করবেন জানুন

বুধবার ‘এক্স’-এ এক পোস্ট  মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ এখন দেশের অন্যতম সবচেয়ে পছন্দের আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে উঠে এসেছে। তিনি লিখেছেন, “এটা আমাদের সকলের গর্বের বিষয় যে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক পর্যটকদের কাছে ক্রমশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এবং এ বছর বড়সড় সাফল্য পেয়েছে।”

Advertisment

রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে কলকাতা সহ পশ্চিমবঙ্গে ২ কোটিরও বেশি বিদেশি পর্যটক এসেছেন। যেটা ২০২৩ সাল ছিল  ১.৯ কোটি। অন্যদিকে, দেশীয় পর্যটক আগমনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ (৬৪.৬ কোটি) এবং তামিলনাড়ু (৩০.৬ কোটি) প্রথম দুই স্থানে রয়েছে।

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত প্রয়াসের দারুণ প্রশংসা! 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফল্যের পিছনে রাজ্যের উন্নত পর্যটন ব্যাবস্থা এবং ধর্মীয় পর্যটনসহ বিভিন্ন নতুন পর্যটন ক্ষেত্র গড়ে তোলার সরকারি উদ্যোগকে কৃতিত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গ এখন দেশের অন্যতম সবচেয়ে পছন্দের আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে উঠে এসেছে এবং আর এক নতুন মাইলস্টোন অর্জন করেছে।” রিপোর্ট অনুসারে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বাংলায় ৮.৮৪% বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

আরও পড়ুন-Partha Chattopadhyay: বিচারকের তোপে জামিন ঝুঁকিতে, পার্থ চট্টোপাধ্যায়কে সতর্ক করল আদালত 

দেশ-বিদেশের পর্যটকদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে “ভারতের সবচেয়ে মিষ্টি রাজ্য” বলে উল্লেখ করেন। তিনি দেশি ও বিদেশি পর্যটককে আরও বেশি করে  রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানান। একই সঙ্গে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সব কর্মীদের “অবিরাম পরিশ্রম”-এর জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং এই স্বীকৃতিকে রাজ্যের এক গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

tourism tourism industry bengal mamata