Kolkata News Updates: ভোটের আগে “ঘর ওয়াপসি”! প্রতীক উরের পর এবার তৃণমূলে ফিরলেন কে?

West Bengal News Updates 22 feb 2026: পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় নথি যাচাই জটিলতায় ১০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা। দ্রুত বদলাচ্ছে বাংলার আবহাওয়া, পড়ুন রাজ্য-দেশ-বিদেশের টাটকা খবরের লাইভ আপডেট।

West Bengal News Updates 22 feb 2026: পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় নথি যাচাই জটিলতায় ১০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা। দ্রুত বদলাচ্ছে বাংলার আবহাওয়া, পড়ুন রাজ্য-দেশ-বিদেশের টাটকা খবরের লাইভ আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal Assembly Election 2026, WB Assembly Election 2026, Mekhliganj Assembly Constituency 2026  ,West Bengal Election 2026 Mekhliganj  ,Paresh Chandra Adhikari Politics  ,Cooch Behar Election Analysis,SSC Recruitment Scam West Bengal , TMC vs BJP Mekhliganj 2026  ,Ankita Adhikari Job Controversy  ,Political History of Mekhliganj  ,North Bengal Assembly Polls 2026,  Dadiram Ray BJP Candidate  ,Voting Statistics Mekhliganj  ,West Bengal Recruitment Scam Impact,মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র ২০২৬  ,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬,  কোচবিহারের রাজনীতি  ,পরেশ চন্দ্র অধিকারী মেখলিগঞ্জ,এসএসসি নিয়োগ দুর্নীতি মেখলিগঞ্জ  ,তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি কোচবিহার,  অঙ্কিতা অধিকারী নিয়োগ মামলা,  ফরওয়ার্ড ব্লক মেখলিগঞ্জ ইতিহাস,  উত্তরবঙ্গের ভোট সমীকরণ,  দধিরাম রায় বিজেপি কোচবিহার,  অর্ঘ্য রায় প্রধান তৃণমূল  ,বিধানসভা ভোটের নির্ঘন্ট ২০২৬

West Bengal News Live Updates: পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট

Kolkata News Updates: ভোটের মুখে ফের তৃণমূলে ফিরলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ফুটবলার দীপেন্দু বিশ্বাস। দীর্ঘদিন তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাকে টিকিট দেন। জয়ীও হন তিনি। ২০১৬ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার। ২০২১ সালের একুশের ভোটে ঘাসফুল শিবির তাকে কোনও সুযোগ দেয়নি, ফলে তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। এই ঘটনার পর ২০২১-এ দীপেন্দু জার্সি বদল করে পদ্ম শিবিরে যোগ দেন। তবে ২০২২ সালে তিনি বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেন। অবশেষে ভোটের ঠিক আগে ফের “ঘর ওয়াপসি” করে তৃণমূলে ফিরে এলেন। এর আগে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রতীক উর রহমান। দীপেন্দু বিশ্বাসের তৃণমূলে ফেরার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। 

Advertisment

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় নথি যাচাই এখনও সম্পূর্ণ না হওয়ায় চূড়ান্ত তালিকা থেকে ১০ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, ইতিমধ্যেই ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জন ভোটারের জমা দেওয়া নথি “অযোগ্য” হিসেবে চিহ্নিত হয়েছে। 

সূত্রের দাবি, এই সমস্ত মামলার বিবরণ ইতিমধ্যেই কমিশনের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩টি নথি জেলা শাসকদের দফতরে যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। এর আগে জানা গিয়েছিল, SIR প্রক্রিয়ার অংশ হিসেবে ডাকা শুনানিতে প্রায় ৭ লক্ষ ভোটার হাজির হননি। অযোগ্য  নথি এবং শুনানিতে অনুপস্থিত ভোটারদের সংখ্যা মিলিয়ে চূড়ান্ত তালিকা থেকে ১০ লক্ষেরও বেশি নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

আরও পড়ুন-'বিপ্লব'-এর পথ ছেড়ে 'উন্নয়ন'-এর সরণিতে, সিপিএমের তরুণ তুর্কি প্রতীক উর তৃণমূলেই   

এর আগেই কমিশন প্রায় ৫৮ লক্ষ ভোটারকে মৃত, অনুপস্থিত বা নিখোঁজ হিসেবে চিহ্নিত করে খসড়া তালিকা থেকে তাঁদের নাম বাদ দিয়েছিল। পরবর্তী শুনানি পর্বে আরও ১০ লক্ষ ভোটারকে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে অধিকাংশ শুনানিতে হাজির হননি, আর বাকিদের ক্ষেত্রে জমা পড়া নথি অযোগ্য বলে চিহ্নিত হয়েছে।

সুপ্রিম কোর্ট-এর নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করার কথা জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। তবে কমিশন সূত্রে ইঙ্গিত, নথি যাচাইয়ের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ না হলে তালিকা প্রকাশে বিলম্ব হতে পারে। নথি যাচাইয়ের শেষ সময়সীমা ২১ ফেব্রুয়ারি।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সব নথি নিষ্পত্তি না হলে কমিশন সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারে। শুনানি চলাকালীন ভোটাররা বিভিন্ন ধরনের নথি জমা দিয়েছেন, যেগুলি কমিশন নিয়োজিত মাইক্রো-অবজারভাররা খতিয়ে দেখছেন। গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিশেষ পর্যবেক্ষকরাও নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন-SIR-এর চাপ, গঙ্গায় ঝাঁপ বিএলও-র, তোলপাড় ফেলা কাণ্ডে হুলস্থূল 

প্রাথমিক যাচাইয়ের পর অন্তত ৩০ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (AERO) কাছে ফেরত পাঠানো হয়েছে। তবুও কমিশন সূত্রে দাবি, এখনও প্রায় ২০ লক্ষ ভোটারের নথি ERO ও AERO-দের কাছে পেন্ডিং  রয়েছে এবং সেগুলির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আরও আলোচনার পর এই মামলাগুলির নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, SIR প্রক্রিয়ার জন্য কমিশন আগে থেকেই ১৩টি গ্রহণযোগ্য নথির তালিকা প্রকাশ করেছিল এবং স্পষ্ট জানিয়েছিল, এই তালিকার বাইরে কোনও নথি গ্রহণ করা হবে না। পরে এই অবস্থানকেই সমর্থন করে সুপ্রিম কোর্ট। তবে অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে ভোটাররা অনুমোদিত তালিকার বাইরে থাকা নথি জমা দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে সেগুলি গ্রহণও করা হয়েছে, যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- দ্রুত বদলাচ্ছে আবহাওয়া, দার্জিলিং থেকে কলকাতা তাপমাত্রা বাড়ছে, চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা?

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ECINet পোর্টালে সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (AERO) কাজের অগ্রগতি আর দেখতে পাচ্ছেন না ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (ERO)। তাঁর দাবি, এটি “একটি গুরুতর লঙ্ঘন” এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

তৃণমূল কংগ্রেস নেতা তাঁর অভিযোগের সমর্থনে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের স্ক্রিনশটও প্রকাশ করেন। তিনি বলেন, “এই গুরুতর অসঙ্গতি জেলা নির্বাচন আধিকারিকদের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জানানো হলেও তা অত্যন্ত হালকাভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, যা একটি সাংবিধানিক পদাধিকারীর ক্ষেত্রে মোটেই শোভনীয় নয়।”

অভিষেকের আরও অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যপ্রণালীতে যে ‘বাবু সংস্কৃতি’ গেঁথে গিয়েছে, সুপ্রিম কোর্ট সম্প্রতি তারই পরোক্ষ ভর্ৎসনা করেছে। তিনি জানান, এই পদক্ষেপ গণপ্রতিনিধিত্ব আইন-এর ১৩বি ধারার পরিপন্থী, যেখানে বলা হয়েছে ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের দায়িত্ব ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের। একইসঙ্গে ১৩সি ধারায় উল্লেখ রয়েছে, AERO-রা ERO-কে সহায়তা করবেন এবং তাঁদের নিয়ন্ত্রণাধীন থাকবেন। অথচ বর্তমান পরিস্থিতিতে সেই কাঠামো ভেঙে পড়ছে বলেই অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও দাবি করেন, ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার ৬(V) ধারায় স্পষ্ট বলা রয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেবল ERO-রাই। সেই নির্দেশও লঙ্ঘিত হচ্ছে বলে তাঁর বক্তব্য। রাজ্যের ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কেউ ‘ঈশ্বরের ভূমিকা’ নিতে পারে না বলেও কড়া ভাষায় মন্তব্য করেন অভিষেক। তাঁর কথায়, “কেউই বাংলার ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছেলেখেলা করতে পারে না। যারা বাংলাবিরোধী জমিদারের মতো ক্ষমতার রাশ নিজের হাতে রাখতে চায় এবং ভোটার বাদ দেওয়ার চক্র চালাতে চায়, তাদের আইনের আদালত এবং জনতার আদালত দু’জায়গাতেই জবাবদিহি করতে হবে।”

আরও পড়ুন-Central Force: ভোটের আগেই বুটের শব্দ! ১ মার্চ থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, তছনছ হবে সব ছক?    

  • Feb 22, 2026 14:59 IST

    Kolkata News LIVE Updates: কালীঘাট মন্দিরে রেখা গুপ্তা

    কলকাতায় সফরে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রবিবার তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন। এদিন সকালে তিনি কালীঘাট  মন্দিরে পৌঁছে বিশেষ পুজোতে অংশ নেন।  কলকাতা সফরের কর্মসূচির অংশ হিসেবেই তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরে তাঁর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সাধারণ দর্শনার্থীদের জন্য কিছু সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রিত রাখা হয়।



  • Feb 22, 2026 14:07 IST

    Kolkata News LIVE Updates: জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিকেশ জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার

    জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারে সেনা-জঙ্গির গুলির লড়াই। নিকেশ জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার। 

    রবিবার জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র সংঘর্ষে জৈশ-ই-মোহাম্মদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ঘটনায় আরও দুই জঙ্গি আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) যৌথভাবে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ঘিরে ফেলে। প্রচণ্ড গুলিবর্ষণের মধ্যে একজন জঙ্গির মৃত্যু হয় বলে সেনা সূত্রে খবর। নিরাপত্তা বাহিনী ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে এলাকায় নিবিড় নজরদারি চালাচ্ছে। সর্বশেষ সংঘর্ষের পর সমগ্র এলাকা ঘিরে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। 



  • Feb 22, 2026 12:59 IST

    Kolkata News LIVE Updates: নিহত সেনা জওয়ানের দেহ ফিরলো বাড়িতে, শোকে পাথর এলাকাবাসী

    নিহত সেনা জওয়ানের দেহ ফিরলো শেখপাড়ার বাড়িতে। রবিবার সকালে ভারতীয় সেনার গাড়িতে দেহ বাড়িতে নিয়ে আসা হয়। নিহত সেনা জওয়ানকে শেষ বিদায় জানাতে তাকে গান স্যালুট দিয়ে সম্মান জানান হবে। তাকে দেখার জন্য আশেপাশের প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। লাদাখে মাইনাস চার ডিগ্রী তাপমাত্রায় ডিউটি করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর মনিরুল ইসলামের বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেংগে পড়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।এভাবে হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। বাড়িতে স্ত্রী,ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। তাদের ভবিষ্যৎ কী,বাবা নেই দেখবে কে এসব নিয়েই চিন্তিত গোটা পরিবার।



  • Feb 22, 2026 12:00 IST

    Kolkata News LIVE Updates: দিল্লি পুলিশের জালে ISI এবং বাংলাদেশের জামাত জঙ্গি গোষ্ঠীর একাধিক সন্দেহভাজন

    দিল্লি পুলিশের জালে ISI এবং বাংলাদেশের জামাত জঙ্গি গোষ্ঠীর একাধিক সন্দেহভাজন জঙ্গি। দুরন্ত এই অভিযানে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে। বাকি ৬ জনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়েছে।। সূত্রের খবর, গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তদন্তকারীরা ধারণা করছেন, আসামিরা নিজের পরিচয় প্রমাণ হিসেবে নকল আধার কার্ড ব্যবহার করছিল। 



  • Feb 22, 2026 11:54 IST

    Kolkata News LIVE Updates: বরানগরে ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের ঘটনায় পুলিশের জালে যুব তৃণমূল নেতা অর্পণ দত্ত

    বরানগরে ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের ঘটনায় যুব তৃণমূল নেতা অর্পণ দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বরানগরকাণ্ডে গ্রেফতারদের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। এর আগে বরানগর থানার পুলিশ অরিত্র দাস, রাহুল যাদব ও আয়ুষ কুণ্ডুকে আটক করেছিল। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজেপি নেতা সজল ঘোষ। পুলিশ জানিয়েছে, ভিডিওতে উপস্থিত সবাইকে গ্রেফতার করা হবে এবং কাউকেই রেয়াত করা হবে না। গতকাল ডানকুনি থেকে অর্পণ দত্তকে গ্রেফতার করা হয়।



  • Feb 22, 2026 10:41 IST

    Kolkata News LIVE Updates: বেপোরোয়া প্রেসিডেন্ট ট্রাম্প

    মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরও বেপোরোয়া প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বব্যাপী শুল্ক হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, কয়েক দশক ধরে কিছু দেশ যুক্তরাষ্ট্রকে “শোষণ” করে এসেছে, এবং এই শুল্ক বৃদ্ধিই দেশকে “আবার মহান” করার প্রক্রিয়ার অংশ। তিনি জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন আইনত অনুমোদিত শুল্ক চূড়ান্ত করা হবে এবং তা  কার্যকর করা হবে।

    এর আগে শুক্রবার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসন কর্তৃক আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টের রায়ের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ধারা ১২২ ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী প্রায় সব পণ্যের উপর ১৫০ দিন পর্যন্ত ১৫% শুল্ক আরোপের ঘোষণা করেন। তিনি বলেন, “আজকের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাণিজ্য নিয়ন্ত্রণ এবং শুল্ক আরোপে প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।”

    ভারতের জন্যও এই শুল্কহারের পরিবর্তন প্রভাবও বিরাট। গত বছর, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। পরে ট্রাম্প তা ৫০ শতাংশ করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দেশ একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে একমত হওয়ার পর শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনা হয়েছিল। এখন ট্রাম্পের নতুন ঘোষণার পর ভারতের উপর কার্যকর শুল্ক হার ১৮.৫ শতাংশ।

    ট্রাম্প পদক্ষেপ দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি “অবৈধ শোষণ প্রতিহত” করতেই এই পদক্ষেপ নিয়েছেন বলেই জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে।

    বিশেষজ্ঞদের মত ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন যে দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য শুল্ক আরোপ করা জরুরি। তিনি বলেছেন যে পূর্ববর্তী সরকার অন্যান্য দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নিতে অনুমতি দিয়েছিল, কিন্তু পরিস্থিতি এখন পরিবর্তিত হচ্ছে। স্পষ্টতই, ট্রাম্প তার "আমেরিকা ফার্স্ট" নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।



  • Feb 22, 2026 10:05 IST

    Kolkata News LIVE Updates: বিবাহিত স্ত্রীকে গলা টিপে খুন, সিম বদলেও শেষ রক্ষা হল না

    বিবাহিত স্ত্রীকে গলা টিপে খুন করে হাত পা বেঁধে  চম্পট দিয়েছিল কীর্তিমান প্রেমিক। মোবাইলের সিম বদল করেছিল সে। এরপরে কর্নাটকে দ্বিতীয় স্ত্রীর কাছে আত্মগোপন করেছিল অভিযুক্ত। তাতেও শেষ রক্ষা হল না।ঘটনার ছয় মাস পরে জয়নগর থানার পুলিশের তৎপরতায় কর্ণাটক থেকে গ্রেপ্তার হল সে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মাসাদূর রহমান মোল্লা। বকুলতলা থানা এলাকার বাগমারি এলাকার বাসিন্দা অভিযুক্ত। কী কারণে খুন? তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রেমিকা আঞ্জুয়ারা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছিল। সেই কারণে অশান্তি লেগে ছিল। এর জেরেই তাকে খুন করে চম্পট দেয় মাসাদুর।


    গত ১৪ সেপ্টেম্বর জয়নগরের দক্ষিণ বারাসাত পঞ্চায়েতের মাসটিকারি এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল আঞ্জুয়ারা বিবির দেহ।সেখানে বাসিন্দা নুরজাহান বিবির ঘরে স্বামী স্ত্রী পরিচয়ে থেকেছিল তাঁরা।  পুলিশ জানিয়েছে,আঞ্জুয়ারা কে খুনের পর হাওড়ায় পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। সেখানে এক আত্মীয়র বাড়িতে ছিল সে। এরপরে মোবাইল সিম বদল করে নতুন সিমও নিয়ে কর্ণাটক চলে যায় মাসাদুর। পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে অভিযুক্ত এর হদিশ পায়। গত ১৮ ফেব্রুয়ারী তাকে ধরে পুলিশ। সেখানে আদালতে তোলার পরে ট্রানজিড রিমান্ডে শনিবার জয়নগর নিয়ে আসা হয়।আঞ্জুয়ারার বাপের বাড়ি মন্দিরবাজার থানা এলাকায়। অভিযুক্ত এর কড়া শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন।



  • Feb 22, 2026 10:03 IST

    Kolkata News LIVE Updates: মধ্যরাতের পাকিস্তানের বিমান হামলা, কেঁপে উঠল আফগানিস্তান

    মধ্যরাতের পাকিস্তানের বিমান হামলার জেরে উত্তাল আফগানিস্তান। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান নেতৃত্ব। সূত্রের খবর, রবিবার গভীর রাতে পাকিস্তান আফগানিস্তানের সাতটি স্থানে বিমান হামলা চালায়। পূর্ব ও দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে চালানো এই অভিযানে অন্তত ২৮ জন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গি নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। 



  • Feb 22, 2026 09:30 IST

    Kolkata News LIVE Updates: “আমরা কোনও স্বৈরাচারী শক্তির সামনে মাথা নত করব না"-মমতা

    বাংলাভাষী মানুষদের উপর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা শহিদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সভানেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সরকার কারও অধিকার কেড়ে নিতে দেবে না। তিনি বলেন, “আমরা সব ভাষাকে সম্মান করি। প্রায় দেড় কোটি মানুষ বিভিন্ন রাজ্য থেকে এসে বছরের পর বছর বাংলায় শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাঁদের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে কেন গত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় বাংলাভাষী মানুষদের অনুপ্রবেশকারী বলে হেনস্থা করা হচ্ছে?”

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং অন্য রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের আবহেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, “সব ভাষাকেই আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমাদের ভাষাকে অসম্মান করার অধিকার কারও নেই।” বাংলায় কথা বলা কি এখন “অপরাধ” হয়ে দাঁড়িয়েছে বলেও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, “কেন বাঙালির অসম্মান করা হচ্ছে? কেন বাঙালিদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে?”

    কোনও দলের নাম না করলেও তিনি অভিযোগ করেন, একটি “ধর্মবিরোধী, বিশেষত বাংলা-বিরোধী শক্তি” রাজ্যের পরিচয় খর্ব করার চেষ্টা চালাচ্ছে। ১৯৫০ সালেই সংবিধানের অষ্টম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলা ভাষা কারও দয়ার দান নয়।” একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে রাজ্যকে “জোর করে দখল করার চেষ্টা”র অভিযোগও তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমরা কোনও স্বৈরাচারী শক্তির সামনে মাথা নত করব না। আমরা শুধু মানুষের কাছেই মাথা নত করি।”



  • Feb 22, 2026 09:08 IST

    Kolkata News LIVE Updates: নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশের উপস্থিতিতে শব্দ দানবের তান্ডব

    উচ্চমাধ্যমিক পরীক্ষা এখনও শেষ হয় নি। তা জেনেও বেপরোয়া তৃণমূল। রীতিমতো ব্যান্ড পার্টি সহযোগে মাইকে ব্যাঞ্জোর সুর বাজিয়ে মিছিল করে শনিবার বিকালে বর্ধমানের রাজপথে শক্তি প্রদর্শন করলো তৃণমুল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নামে তৃণমূলের এহেন মিছিলের আয়োজন নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশের উপস্থিতিতে মাইক বাজিয়ে তৃণমূল কি করে এই সময়ে এমন মিছিল করলো,সেই প্রশ্নতুলে বিজেপি নেতারা সরব হয়েছেন। এ বিষয়ে বর্ধমান উত্তরের মহকুমা শাসক রাজর্ষি নাথ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।



  • Feb 22, 2026 08:56 IST

    Kolkata News LIVE Updates: এবার 'টার্গেট' সওকত মোল্লা


    ভোটের ঠিক মুখে বোমাবাজির অভিযোগ। খাইরুল ইসলামের পর এবার 'টার্গেট' সওকত মোল্লা। ক্যানিং  পূর্বের বিধায়ককে লক্ষ্য করে হামলার অভিযোগ।  পোলেরহাটে সওকত মোল্লাকে লক্ষ্য় করে বোমাবাজির অভিযোগ। গোটা ঘটনায়  ISF-কেই দুষেছেন তৃণমূল বিধায়ক। গোটা ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে একটি গাড়ি। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। তল্লাশিতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২টি তাজা বোমা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে পোলেরহাট থানায় অভিযোগ করেছেন সওকত মোল্লা। 



  • Feb 22, 2026 08:46 IST

    Kolkata News LIVE Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SIR প্রক্রিয়ার জন্য ১৫০ জন বিচারক

    পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্ট-এর নির্দেশের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, SIR প্রক্রিয়ায় সহায়তার জন্য জেলা সেশন আদালত থেকে ১৫০ জন বিচারককে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এই উদ্দেশ্যে কলকাতা হাইকোর্ট-এর সাতজন প্রাক্তন বিচারপতিকেও চিহ্নিত করা হয়েছে। গোটা প্রক্রিয়াই সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এগোবে বলে কমিশন জানিয়েছে। জেলা বিচারকরাও সংশ্লিষ্ট কমিটির অংশ হবেন।

    সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অতিরিক্ত সলিসিটার জেনারেল এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, কমিশনের প্রধান লক্ষ্য হল যোগ্য সমস্ত ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত করা। তিনি বলেন, নথি যাচাই ও তথ্য নিষ্পত্তির প্রক্রিয়া মধ্যরাত পর্যন্ত চলবে। আদালতের নির্দেশ অনুযায়ী, চূড়ান্ত নিষ্পত্তির কাজ বিচারিক আধিকারিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে।

    কমিশনের তরফে আরও জানানো হয়েছে, বিধানসভা কেন্দ্রভিত্তিক শুনানি হলে প্রক্রিয়াটি আরও সুবিধাজনক হবে বলে তাদের মত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতই।



  • Feb 22, 2026 08:39 IST

    Kolkata News LIVE Updates: এসআইআর জট কাটাতে ৭ অবসরপ্রাপ্ত বিচারপতির প্যানেল গঠন

    পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় উদ্ভূত বিরোধ ও ‘তথ্যগত অসঙ্গতি’ মেটাতে এবার বড় পদক্ষেপ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে জটিল মামলাগুলির নিষ্পত্তির জন্য সাতজন অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতির একটি প্যানেল গঠন করা হয়েছে। পাশাপাশি জেলাস্তরে সেই  দায়িত্ব পালন করবেন বর্তমান বা অবসরপ্রাপ্ত জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকরা।



bjp tmc ECI abhishek banerjee SIR