Bengal SIR 2025: SIR ফর্মে এই ভুলটি করলেই সর্বনাশ! পূরণের নির্ভুল পদ্ধতি জানুন এখনই

Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬।

Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
SIR form fill up, voter list correction West Bengal, CEO West Bengal, voter registration guide, enumeration form instructions, ২০০২ সালের ভোটার তালিকা, BLO form fill up, Bengal voter update, SIR form process, West Bengal voter list 2025

SIR ফর্মে এই ভুলটি করলেই সর্বনাশ!

Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬।

Advertisment

ভারতের নির্বাচন কমিশন (ECI) ইতিমধ্যেই বিহারে এই প্রক্রিয়া শেষ করে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করেছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণের কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। শুনানি ও যাচাই চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত, এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬। কমিশন স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়ার উদ্দেশ্য নাগরিকত্ব নির্ধারণ নয়, বরং ভোটার যোগ্যতা যাচাই করা।

Advertisment

কীভাবে পুরনো ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন?

১.আপনি ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা পরিবারের সদস্যদের নাম রয়েছে কি না তা দেখতে পারেন পশ্চিমবঙ্গের CEO ওয়েবসাইটে।
 যান https://ceowestbengal.wb.gov.in/

২️. “Electoral Roll of SIR 2002” অপশনটি নির্বাচন করুন।
৩️. জেলার তালিকা থেকে আপনার জেলা বেছে নিন। 
৪️. সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন।
৫️. আপনার বুথ বা পোলিং স্টেশন নির্বাচন করে “Final Roll” ক্লিক করুন।
৬️. ক্যাপচা কোড লিখে পিডিএফ ফাইল খুলুন। 
 
এই ফাইলের দ্বিতীয় পাতায় “নির্বাচন  তালিকা (২০০২)” নামে ভোটারদের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স, আত্মীয়ের নাম এবং ফটো আইডি নম্বর দেখা যাবে।

যদি আপনার নাম তালিকায় না থাকে?

যদি পুরনো তালিকায় আপনার বা পরিবারের কারও নাম না থাকে, চিন্তার কিছু নেই। ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের পরে আপনি দাবি বা আপত্তি জানাতে পারবেন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না, তাদের কাছে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে। এরপর যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার অপশন রয়েছে আপনার কাছে।

কোন কোন নথি প্রয়োজন হবে?

আপনার পরিচয়, বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসেবে নিচের যে কোনও নথি জমা দিতে পারেন —

আধার কার্ড বা পাসপোর্ট

জন্ম শংসাপত্র বা শিক্ষাগত শংসাপত্র 

কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারীদের আইডি বা পেনশন পেমেন্ট অর্ডার

সরকারি ব্যাংক, পিএসইউ বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র

স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বন অধিকার সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র (SC/ST/OBC)

এনআরসি নথি বা সরকার কর্তৃক ইস্যু করা জমি/বাড়ির বরাদ্দপত্র

এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে, ভোটার তালিকা থাকবে সম্পূর্ণ, সঠিক ও অবাধ। যাতে আগামী নির্বাচনে কোনও বৈধ ভোটার বঞ্চিত না হন।

বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া এখন জোর কদমে চলছে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও (BLO)-রা। যদিও এই ফর্মগুলি মূলত অফলাইনে ফিল আপ করা হচ্ছে, তবে যাঁরা ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বাইরে রয়েছেন, তাঁরাও অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, CEO West Bengal-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে এই ফর্ম ফিল আপ করা সম্ভব। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া।

ভোটারদের সুবিধার জন্য কমিশন জানিয়েছে, খুব সহজ কয়েকটি ধাপ মেনে অনলাইনেই সম্পূর্ণ করা যাবে এই প্রক্রিয়া।প্রথমে যেতে হবে নির্বাচন কমিশনের নয়া ওয়েবসাইটে https://ceowestbengal.wb.gov.in। সেখানে ফোন নম্বর বা EPIC নম্বর দিয়ে লগ ইন করতে হবে অথবা সাইন আপ করে নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে। ওয়েবসাইটে লগ ইন করলে দেখা যাবে SIR এনুমারেশন অনলাইন ফর্ম, যেটি পূরণ করেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অফলাইন ফর্ম ফিলআপ কীভাবে করবেন? 

প্রথমেই ফর্মের উপরের নির্দিষ্ট স্থানে একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হওয়া শ্রেয়, কারণ অনলাইন ফর্মে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিই গ্রহণযোগ্য। জন্ম তারিখ ইংরেজিতে দিন-মাস-বছর (DD-MM-YYYY) ফরম্যাটে লিখতে হবে। আধার নম্বর দেওয়া ঐচ্ছিক হলেও, নির্ভুল তথ্য যাচাইয়ের জন্য সেটি পূরণ করাই উত্তম। মোবাইল নম্বরও ইংরেজিতে লিখতে হবে।

ফর্মে পিতা ও মাতার নাম যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে ‘অভিভাবক’ শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। বিবাহিত মহিলারাও এই অংশে তাঁদের পিতার নামই লিখবেন, স্বামীর নাম নয়। পিতা বা মাতার EPIC নম্বর থাকলে সেটিও উল্লেখ করতে হবে। অন্যদিকে, স্বামী বা স্ত্রীর নামের ঘর শুধুমাত্র বিবাহিত ব্যক্তিদের জন্য প্রযোজ্য — সেখানে জীবনসঙ্গীর নাম ও EPIC নম্বর দিতে হবে। অবিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্ন ব্যক্তিদের এই অংশ ফাঁকা রাখতে হবে।

ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ২০০২ সালের ভোটার তালিকা সম্পর্কিত তথ্য। এটি দুটি ভাগে বিভক্ত। প্রথমত, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, তাঁদের সেই তালিকার তথ্য অনুসারে নাম (পুরোনো বানান অনুযায়ী), EPIC নম্বর, আত্মীয়ের নাম ও সম্পর্ক, ঠিকানা, বিধানসভা, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে।
দ্বিতীয়ত, যাঁদের নিজের নাম ২০০২ সালের তালিকায় ছিল না, কিন্তু তাঁদের বাবা, মা, দাদু বা ঠাকুমার নাম ছিল, তাঁরা সেই আত্মীয়ের তথ্য ব্যবহার করে এই অংশ পূরণ করবেন। সেখানে আত্মীয়ের নাম, EPIC নম্বর, সম্পর্ক এবং ২০০২ সালের ঠিকানা উল্লেখ করতে হবে।

ফর্ম জমা দেওয়ার আগে স্বাক্ষর বা টিপছাপ দেওয়া বাধ্যতামূলক। টিপছাপ দিলে একজন সাক্ষী হিসেবে সই করাতে হবে। ফর্মের সঙ্গে আলাদা কোনও ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে, তাঁরা শুধুমাত্র রক্তের সম্পর্কযুক্ত আত্মীয় (পিতা-মাতা বা দাদু-ঠাকুমা)-র তথ্যই ব্যবহার করবেন। এমনকি বিবাহের পর পদবি পরিবর্তন হলেও, ২০০২ সালের তালিকা অনুযায়ী বিয়ের আগের নাম ও পদবিই দিতে হবে।

কমিশনের পরামর্শ, ফর্ম পূরণের আগে একটি জেরক্স কপিতে প্র্যাকটিস করে নেওয়া উচিত, যাতে ভুলের সম্ভাবনা কমে। সতর্কভাবে এই ধাপগুলি মেনে চললেই এনুমারেশন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন- 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস?

মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে

উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি

চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল

বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়

West Bengal SIR 2025