আটকে গেল কি আপনার ভোট? প্রকাশিত SIR-এর ফাইনাল লিস্ট, বাড়ি বসেই নাম দেখার ম্যাজিক পদ্ধতি জানুন

West Bengal Final Voter List 2026: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের SIR চূড়ান্ত ভোটার তালিকা। মোট ভোটার ৭.০৮ কোটি। কীভাবে অনলাইনে এপিক নম্বর বা মোবাইল দিয়ে নাম যাচাই করবেন? জানুন বিস্তারিত পদ্ধতি।

West Bengal Final Voter List 2026: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের SIR চূড়ান্ত ভোটার তালিকা। মোট ভোটার ৭.০৮ কোটি। কীভাবে অনলাইনে এপিক নম্বর বা মোবাইল দিয়ে নাম যাচাই করবেন? জানুন বিস্তারিত পদ্ধতি।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Final Voter List 2026, SIR Final Voter List WB, Election Commission of India Voter Search, Download WB Electoral Roll,Check voter name by EPIC number, 7.08 crore voters in West Bengal, Voter list adjudication and deleted tags, BDO office voter list offline, Voter search by mobile number,পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬, ভোটার তালিকায় নাম দেখার পদ্ধতি, এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা, ভোটার কার্ডের তালিকায় নাম যাচাই

West Bengal Final Voter List 2026: প্রতীকী ছবি।

SIR Final Voter List WB: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশেষ নিবিড় পরিমার্জন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এবারের তালিকায় রাজ্যের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ। আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকার এই চূড়ান্ত রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisment

বিডিও অফিস ও বুথে বুথে পৌঁছাচ্ছে তালিকা

ইতিমধ্যেই জেলাশাসক (DEO), মহকুমা শাসক (SDO) এবং বিডিও (BDO) অফিসগুলোতে তালিকার হার্ডকপি পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রতিটি বুথের বিএলও-রা (BLO) এই তালিকা সংগ্রহ করছেন। সাধারণ মানুষ ভিড় এড়াতে স্থানীয় পঞ্চায়েত ভবন বা সরকারি দফতরে গিয়ে এই তালিকা দেখে নিতে পারেন।

আরও পড়ুন- TMC Rajya Sabha Candidates: একেই বলে আত্মবিশ্বাস! সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে নিশ্চিন্ত তৃণমূল? রাজ্যসভার ৪ প্রার্থীর নামে তোলপাড়

Advertisment

অনলাইনে নাম দেখার পদ্ধতি

অফলাইনের পাশাপাশি আজ দুপুর ২টো থেকে অনলাইনেও এই তালিকা দেখা যাচ্ছে। ভোটাররা নীচের দুটি ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন, voters.eci.gov.in এবং electoralsearch.eci.gov.in-এর মাধ্যমে।

কীভাবে খুঁজবেন?

১. এপিক নম্বর: ভোটার কার্ডের নম্বর (EPIC No.) দিয়ে সরাসরি নাম খোঁজা যাবে।

আরও পড়ুন-SIR: বড় ধামাকা! অনলাইন নয়, আগেই অফলাইনে এল ভোটার তালিকা, বুথে বুথে শুরু নাম খোঁজার হুড়োহুড়ি

২. মোবাইল নম্বর: ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকলে ওটিপি-র মাধ্যমে তথ্য যাচাই করা সম্ভব।

৩. বিবরণ দিয়ে: নিজের ও বাবার নাম সার্চ করেও তালিকায় নাম দেখা যাবে।

৪. তালিকা ডাউনলোড: সংশ্লিষ্ট পোলিং বুথের সম্পূর্ণ ভোটার লিস্ট (Electoral Roll) ডাউনলোড করে নিজের ও পরিবারের সবার নাম দেখে নেওয়া যাবে।

'অ্যাডজুডিকেশন' ও 'ডিলিটেড' ট্যাগ নিয়ে সতর্কতা

চূড়ান্ত তালিকায় প্রতিটি নামের পাশে কিছু বিশেষ সংকেত থাকতে পারে, যা ভোটারদের ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে কমিশন।

অ্যাডজুডিকেশন (Adjudication): যাঁদের নাম নিয়ে শুনানি বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলেছিল, তাঁদের নামের পাশে এই ট্যাগ থাকতে পারে।

আরও পড়ুন- Menaka Guruswamy: বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় যাঁর নাম, সেই মেনকা গুরুস্বামীই এবার তৃণমূলের রাজ্যসভা প্রার্থী!

ডিলিটেড (Deleted): যদি কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে তাঁর নামের ওপর 'ডিলিটেড' লেখা থাকবে।

যাঁদের নাম 'ডিলিটেড' বা বাদ দেওয়া হয়েছে, তাঁরা ভোট দিতে পারবেন না। তবে পরবর্তীকালে কোনো 'সাপ্লিমেন্টারি লিস্ট' বা অতিরিক্ত তালিকা প্রকাশিত হলে নাম ফেরানোর সুযোগ থাকতে পারে।

SIR How to check name in SIR list Check voter name by EPIC number