West Bengal SIR 2025: বড় খবর! চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ? জানিয়ে দিল কমিশন, ঝুলে রইল ৬০ লক্ষের বেশি নাম

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে...

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে...

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal SIR voter list, Final voter list West Bengal, Election Commission of India, SIR update West Bengal, Voter names deleted West Bengal, Electoral roll West Bengal, West Bengal elections, Manoj Kumar Agarwal, ECI voter list

শনিবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। (ছবি: পার্থ পাল)

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা থেকে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, SIR প্রক্রিয়া শেষে রাজ্যে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

Advertisment

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। SIR শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২, মহিলা ভোটার ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,৩৮২ জন।

মনোজ আগরওয়াল আরও জানান, ১৬ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০। SIR-এর দ্বিতীয় পর্যায়ে ফর্ম ৬ ও ৬এ-এর মাধ্যমে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, ফর্ম ৮-এর মাধ্যমে ৬,৬৭১ জন ভোটারের তথ্য সংশোধন করা হয়েছে।

Advertisment

চূড়ান্ত তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা যাচাই করার জন্য নির্বাচন কমিশন একাধিক ব্যবস্থা করেছে। সূত্রের খবর, জেলা প্রশাসনের মাধ্যমে বুথ লেভেল অফিসারদের (BLO) কাছে বুথভিত্তিক চূড়ান্ত তালিকার দুটি করে কপি পাঠানো হচ্ছে। এর মধ্যে একটি কপি BLO-র কাছে থাকবে এবং অন্যটি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে প্রদর্শিত হবে।

এছাড়া রাজ্যের আটটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ‘সফট কপি’ দেওয়া হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। জেলা প্রশাসন রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের (BLA) কাছেও ‘হার্ড কপি’ সরবরাহ করবে। ভোটাররা চাইলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে নাম ও EPIC নম্বর (ভোটার আইডি) দিয়ে নিজেদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন। পাশাপাশি, জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) ওয়েবসাইটেও এই তালিকা পাওয়া যাবে।

আরও পড়ুন- হামলার পাল্টা জবাব, চরমে উত্তেজনা, মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান

West Bengal SIR 2025