/indian-express-bangla/media/media_files/2025/11/06/west-bengal-voter-list-special-revision-sir-online-form-2025-11-06-09-36-29.jpg)
SIR: রাজ্যজুড়ে জোর কদমে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ।
SIR form correction: রাজ্যজুড়ে দ্রুত গতিতে চলছে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা বা এসআইআর (SIR) প্রকল্পের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করাতে ব্যস্ত ব্লক লেভেল অফিসাররা (BLO)। তবে ফর্ম পূরণের সময় বহু ভোটারই ভুল করে ফেলছেন—কখনও ভুল তথ্য লেখা, কখনও অক্ষর বাদ পড়ে যাওয়া। ফলে বাধ্য হয়েই সেই ভুল অংশ কাটতে বা হোয়াইটনার দিয়ে সংশোধন করতে হচ্ছে।
এক্ষেত্রে কীভাবে সংশোধন করবেন—সেই স্পষ্ট নির্দেশিকা জানাল নির্বাচন কমিশন।
ফর্মে ভুল হলে কী করবেন?
টিভি৯ বাংলা রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীকে ঊদ্ধৃত করে জানিয়েছে, SIR ফর্ম পূরণের সময় ভুল হলে সেই ভুল জায়গাটি একটি পেন দিয়ে একটানা লাইনে কাটতে হবে। ফর্মের যে অংশে ভুল করেছেন, তা কেটে দেওয়ার পর সঠিক তথ্য বা অক্ষরটি পাশে লিখতে হবে এবং তার ঠিক নীচে বা পাশে সংশোধনকারীর সই অবশ্যই থাকতে হবে।
তিনি আরও জানান, প্রত্যেক আবেদনকারীকেই এসআইআর-এর দুটি অ্যানেক্সার ফর্ম দেওয়া হচ্ছে। যে ফর্মে কম ভুল হবে সেটি জমা দেবেন BLO-কে। যে ফর্মে বেশি ভুল হবে, সেটি সংশোধন করে নিজের কাছে রেখে দিতে পারেন।
BLO–দের ক্ষোভ বাড়ছে
রাজ্যজুড়ে সমীক্ষা দ্রুত গতিতে এগোলেও কাজের চাপ বাড়ছে BLO–দের ওপর। অভিযোগ, তাঁদের নিয়মিত দপ্তরীয় দায়িত্বের পাশাপাশি বাড়ি বাড়ি সমীক্ষার কাজ সামলাতে হচ্ছে। ফলে অতিরিক্ত কর্মচাপের কারণে বিভিন্ন এলাকায় BLO–দের বিক্ষোভ দেখা যাচ্ছে।
সোমবার কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের দল
এসবের মধ্যেই সোমবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেই তাঁরা এসআইআর–এর অগ্রগতি, সমীক্ষা সংক্রান্ত সমস্যাবলি এবং মাঠপর্যায়ে BLO–দের কাজের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন।
আরও পড়ুন-West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us