West Bengal SIR 2025: শুনানি পর্বে সতর্ক কমিশন, নাম যাচাইয়ে ৪০০ মাইক্রো অবসারভার

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য নোটিস পাঠানো শুরু হয়েছে শনিবার থেকেই।

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য নোটিস পাঠানো শুরু হয়েছে শনিবার থেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Hooghly SIR hearing,  Asit Majumdar TMC,  BLA-2 controversy  ,Election Commission guideline  ,SIR hearing stopped,  Chuchura Magra block  ,West Bengal voter list update , TMC vs Election Commission  ,Hooghly political news,হুগলি এসআইআর শুনানি  ,অসিত মজুমদার তৃণমূল  ,বিএলএ-২ বিতর্ক,  নির্বাচন কমিশন গাইডলাইন  ,এসআইআর শুনানি বন্ধ  ,চুঁচুড়া মগরা ব্লক  ,ভোটার তালিকা সংশোধন,  তৃণমূল বনাম নির্বাচন কমিশন  ,হুগলি রাজনৈতিক খবর

SIR voter list 2025: প্রতীকী ছবি।

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য নোটিস পাঠানো শুরু হয়েছে শনিবার থেকেই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হবে। নোটিস পাওয়ার পর ভোটারদের শুনানিতে হাজির হওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হবে। সিইও-র দফতর সূত্রে জানা গেছে, এই শুনানির মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, সংশোধন বা আপত্তি সংক্রান্ত বিষয়গুলি যাচাই করা হবে। ইআরও, এএআরও-এর তত্ত্বাবধানে এই শুনানিপর্ব অনুষ্ঠিত হবে। এদিকে, বয়স্ক ভোটারদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিয়েছে কমিশন। ৮৫ বছর বা তার বেশি বয়সী ভোটারদের শুনানির জন্য কেন্দ্রে সশরীরে উপস্থিত হতে হবে না বলে জানানো হয়েছে কমিশনের তরফে। তাঁদের ক্ষেত্রে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার, সহকারী ইআরও এবং বুথ লেভেল অফিসার (বিএলও) একসঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে যাচাই ও শুনানি সম্পন্ন করবেন। নির্বাচন কমিশনের এই উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

Advertisment

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকা সংশোধনের দাবিদাওয়া ও আপত্তির শুনানি পর্বে পশ্চিমবঙ্গে প্রায় ৪,০০০ মাইক্রো-অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই মাইক্রো-অবজারভাররা মূলত কেন্দ্রীয় সরকারের গ্রুপ ‘বি’ ও তার ঊর্ধ্বতন স্তরের আধিকারিক হবেন। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের আধিকারিকদেরও এই কাজে যুক্ত করা হতে পারে।কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সকালেই কমিশনের তরফে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। প্রতিটি মাইক্রো-অবজারভারকে এই দায়িত্ব পালনের জন্য ৩০ হাজার টাকা সম্মানিক দেওয়া হবে।

শুনানি পর্বে এই মাইক্রো-অবজারভাররা ইআরও এবং এএআরও-র কাজকর্ম পর্যবেক্ষণ করবেন। তাঁদের দায়িত্বের মধ্যে থাকবে গণনা ফর্ম, জন্ম-মৃত্যু সংক্রান্ত শংসাপত্র এবং ভোটারদের জমা দেওয়া অন্যান্য নথিপত্র যাচাই করা। পাশাপাশি ভোটার তালিকায় কোনও অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করা এবং এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত পরিসংখ্যানগত বিশ্লেষণও করবেন তাঁরা। নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলা নির্বাচন আধিকারিকদের (ডিইও) এই কেন্দ্রীয় আধিকারিকদের নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাইক্রো-অবজারভাররা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে কাজ করবেন এবং তাঁদের প্রশিক্ষণও সিইও-র দফতরের তরফেই দেওয়া হবে।উল্লেখ্য, রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিল না থাকায় প্রায় ৩০ লক্ষ ভোটারকে ‘নো ম্যাপিং’ বিভাগে রাখা হয়েছে। এই সমস্ত ভোটারকেই শুনানির জন্য ডাকা হবে। পাশাপাশি, আরও কয়েক লক্ষ ভোটারকে ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, যাঁদের ক্ষেত্রেও শুনানি হবে।

এদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রক এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পাশাপাশি, রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ রোল অবজারভার এবং ১৭ জন রোল অবজারভার জেলা সফরের সময় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা পাবেন। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা আগামী বছর ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। তার পরেই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- মোদীর বঙ্গ সফরের দিনই তৃণমূলের অন্দরে ভূমিকম্প, দুর্নীতির বিরাট অভিযোগ তুলে দল ছাড়লেন দাপুটে TMC নেত্রী

election commission West Bengal SIR 2025