SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ বক্তব্য, ফের রাজ্য সরকারকে নিশানা?

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। বিহারের পরে দেশজুড়ে একাধিক রাজ্যে SIR প্রক্রিয়া চললেও পশ্চিমবঙ্গে SIR নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছেছে।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। বিহারের পরে দেশজুড়ে একাধিক রাজ্যে SIR প্রক্রিয়া চললেও পশ্চিমবঙ্গে SIR নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Governor Files Report On Durgapur Gangrape To President, Home Ministry: Official

“আমাদের একটি হিংসা মুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তুলতে হবে।”

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। বিহারের পরে দেশজুড়ে একাধিক রাজ্যে SIR প্রক্রিয়া চললেও পশ্চিমবঙ্গে SIR নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশন ও বিজেপিকে লক্ষ্য করে তীব্র সমালোচনার পর এবার প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Advertisment

আরও পড়ুন- ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, মোটা টাকা প্রতারণার দায়ে গ্রেফতার সলমান খান

রাজভবনে রাজ্যপাল হিসেবে তাঁর কার্যকালের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আনন্দ বোস বলেন, “আমি সকলকে অনুরোধ করব আতঙ্কিত হয়ে প্রতিক্রিয়া না জানাতে। আমাদের সংবিধানে যথেষ্ট ‘চেক অ্যান্ড ব্যালান্স’ রয়েছে।” তিনি আরও জানান, SIR সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা হওয়াটা জরুরি এবং ইতিমধ্যেই আলোচনা চলছে। রাজ্যপাল আশ্বস্ত করেন, দুই পক্ষের সম্পর্ক সুদৃঢ় করতে প্রয়োজন হলে তিনি নিজে উদ্যোগ নেবেন। সেই সঙ্গে তিনি  যোগ করেন, “আমাদের একটি হিংসা মুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তুলতে হবে।”

Advertisment

আরও পড়ুন-SIR পর্ব চলাকালীন খাস কলকাতায় উদ্ধার প্রচুর আধার কার্ড, খবর চাউর হতেই হুলস্থূল 

এদিকে, SIR নিয়ে রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক অশান্তির মধ্যে আবারও এক BLO-র মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে তিনি জানান, কৃষ্ণনগরে আরেক বুথ-স্তরের অফিসার, এক মহিলা শিক্ষিকা আত্মহত্যা করেছেন। এই ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং দায় চাপান নির্বাচন কমিশনের উপর।

আরও পড়ুন- তৃণমূলস্তরে ঘাসফুলের মূল উপরে ফেলতে মরিয়া বিজেপি, বঙ্গজয়ের নয়া রণকৌশল কাঁপুনি ধরাবে মমতা-অভিষেককে? 

মমতা বলেন, “আর কত প্রাণ যাবে? SIR-এর জন্য আরও কত মানুষকে মরতে হবে? এই প্রক্রিয়ায় আরও কত মৃতদেহ দেখতে হবে?” তৃণমূল শিবিরের দাবি, নদীয়া জেলার ওই BLO, রিঙ্কু তরফদার, অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

cv ananda bose West Bengal SIR 2025