/indian-express-bangla/media/media_files/2026/01/14/west-bengal-sir-tension-mamata-farakka-bjp-2026-01-14-18-20-48.jpg)
SIR ইস্যুতে তোলপাড় রাজ্য, মমতার হুঁশিয়ারির পরই 'অ্যাকশনে' তৃণমূল বিধায়ক
পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে বলেন, "যদি রবীন্দ্রনাথ ঠাকুর আজও বেঁচে থাকতেন, তবে তাঁর নামও ভোটার তালিকা থেকে মুছে ফেলা হতো"। তাঁর এই বক্তব্যের মাত্র একদিনের মধ্যেই ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ নিবিড় সংশোধন (SIR) ক্যাম্প এবং বিডিও অফিসে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ফারাক্কা বিডিও অফিসে SIR-এর হেয়ারিং চলাকালীন তীব্র অশান্তি সৃষ্টি হয়। তৃণমূল বিধায়কের নির্দেশে তার অনুগামীরা বিডিওর চেম্বারে ভাঙচুর চালায়।
আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে SIR প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্টভাবে জানান, ভোটার তালিকার সংশোধন সঠিকভাবে না হলে বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেবে না। তার ঠিক পর আজকে ফারাক্কার ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা দেবজিৎ সরকার বলেন, “এটাই তৃণমূলের আসল রূপ। আইনের কোনও তোয়াক্কা নেই। একজন বিধায়কের উপস্থিতিতে সরকারি অফিসে ভাঙচুর এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে!”
আরও পড়ুন- West Bengal weather: মাঘের শুরুতেই ফের তাণ্ডব দেখাবে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কাঁপবে গোটা বাংলা
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে নিশানা করে বলেন, “মুখ্য নির্বাচন কমিশনারকে (CEC) উত্তর দিতে হবে কিভাবে তিনি রাজ্যের অর্ধেক ভোটারদের নাম মুছে দিতে পারেন এবং কে সরকার গঠন করবে তা ঠিক করতে পারেন।” মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, শুধুমাত্র সুপরিচিত নাগরিকরাই নয়, বরং কয়েকজনকে, যাদের নাম খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে, তাদের কোচবিহারের সভাতেও সামনে এনেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এরা সবাই কোচ বিহারে জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে, তবে বিজেপি-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন তাদের মৃত ঘোষণা করেছে।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, “BJP-EC জোট” পরিকল্পনা করছে আরও এক কোটি ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে ফেলার। পশ্চিমবঙ্গের প্রথম ধাপে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে। তিনি উল্লেখ করেন, বাঁকুরার তালডাংরা এলাকায় এক বিজেপি নেতা হাজার হাজার ফর্ম নিয়ে আটক হয়েছেন। তিনি বলেন, “বিজেপি এখন অন্য রাজ্য থেকে লোক এনে, হাজার হাজার ফর্ম ৭ ভরে ভোটারদের নাম জোরপূর্বক মুছে ফেলার চেষ্টা করছে। এটি গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ।”
আরও পড়ুন- Kolkata fire: কলকাতায় ফের ভয়াবহ আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুড়ে ছাই একের পর এক দোকান


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us