/indian-express-bangla/media/media_files/2025/11/10/west-bengal-sir-enumeration-form-guidelines-2025-2025-11-10-15-45-07.jpg)
বৃহস্পতিবার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) এনুমারেশন ফর্ম জমা দেওয়ার চূড়ান্ত দিন।
West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর প্রি-হিয়ারিং পর্ব শেষ হচ্ছে ১১ ডিসেম্বর। সময়সীমা শেষের একদিন আগেই বড়সড় অসংগতি উঠে এসেছে। প্রায় ৫৫ লক্ষ ‘আনকালেক্টেড ফর্ম’ বা সংগ্রহ না হওয়া এনুমারেশন ফর্ম চিহ্নিত হয়েছে, যাদের নাম আগামী সপ্তাহে প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।
আরও পড়ুন- কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত
রাজ্যের মোট ৭.৬৪ কোটি ভোটারের অধিকাংশের তথ্য নির্বাচন কমিশন (ECI) ডিজিটাইজ করেছে। তবে উল্লেখযোগ্য একটা বড় অংশ এখনও যাচাই হয়নি। আপনি যদি এনুমারেশন ফর্ম জমা না করে থাকেন, তবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম নাও থাকতে পারে।
সময়সীমা মিস করলে কী করবেন?
এর আগে কমিশন সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করে। যদি ফর্ম সংগ্রহ বা জমা করতে না পারেন, তাহলে খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তির সময়ে ফর্ম-৬ জমা করে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। প্রয়োজন হলে শুনানির জন্য স্থানীয় ইআরও (ERO)-র দফতরে হাজিরা দিতে হতে পারে।
তবে দ্রুততম উপায় হচ্ছে অনলাইন পোর্টাল ব্যবহার করা। ইসিআই-এর অনলাইন সিস্টেমে আলাদা ফর্ম ডাউনলোডের প্রয়োজন নেই। ইসিআই/সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট এবং ECINET অ্যাপে “Services” → “Fill Enumeration Form” অপশনে গিয়ে সরাসরি ডিজিটাল ফর্ম পূরণ করা যায়।
৫৫ লক্ষ ভোটার কি তালিকা থেকে বাদ?
সোমবার বিকেল পর্যন্ত মোট ৫৬,৩৭,৭৩১টি ফর্ম ‘আনকালেক্টেড’ হিসেবে নথিভুক্ত হয়েছে। এদের মধ্যে ২৩,৯৮,৩৪৫ জনকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘আনকালেক্টেড ফর্ম’ বলতে এমন সব এন্ট্রি যাদের যাচাই করা অসম্ভব বা খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। এর মধ্যে রয়েছে মৃত, নিখোঁজ, স্থায়ীভাবে স্থানান্তরিত, ডুপ্লিকেট বা অন্য রাজ্যে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ব্যক্তিরা।
বর্তমানে পশ্চিমবঙ্গে
১৯,৬৪,৬২৯ স্থানান্তরিত ভোটার
১০,৯৪,৭১০ নিখোঁজ ভোটার
১,৩২,২১৫ ডুপ্লিকেট এন্ট্রি
৪৭,৮৩২ ‘অন্যান্য’ নানা কারণে (প্রযুক্তিগত বা নানা কারণে) চিহ্নিত হয়েছে।
আরও পড়ুন- জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং'
আপনার BLO ফর্ম জমা দিয়েছেন কি না, কীভাবে জানবেন?
ভোটাররা নিজেদের ও পরিবারের সদস্যদের নাম পূর্ববর্তী SIR তালিকায় আছে কি না এবং BLO ফর্ম জমা দিয়েছেন কি না তা https://voters.eci.gov.in/
পোর্টালে দেখে নিতে পারেন। প্রয়োজনে অনলাইন এনুমারেশন ফর্মেও তথ্য দিতে পারবেন।
এরপর কী?
এনুমারেশন (বাড়ি-বাড়ি ফর্ম সংগ্রহ): ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত
খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫
দাবি ও আপত্তির সময়সীমা: ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (আগের ৭ ফেব্রুয়ারির বদলে)
এই সময়ের মধ্যেই সব যাচাই ও হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন- কোচবিহারের পর আজ কৃষ্ণনগর, SIR নিয়ে ঝড় তুলবেন মমতা, রেকর্ড ভিড়ের আশায় জেলা নেতৃত্ব
উত্তরপ্রদেশসহ দেশের বেশ কয়েকটি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর সময়সীমা বাড়াতে পারে নির্বাচন কমিশন (EC)। কমিশনের শীর্ষ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে ফর্ম ডিজিটাইজেশন ও জমা দেওয়ার অগ্রগতি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের মতে, পশ্চিমবঙ্গও সেই রাজ্যগুলির তালিকায় রয়েছে, যেখানে সময়সীমা বাড়ানো হতে পারে। এর আগে কেরলের ক্ষেত্রে শেষ তারিখ ১১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১৮ ডিসেম্বর করা হয়। আরও কয়েকটি রাজ্যে সময়সীমা বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবারের বৈঠকের পর হওয়ার সম্ভাবনা রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us