/indian-express-bangla/media/media_files/2025/11/27/west-bengal-sir-voter-list-28-lakh-names-deleted-2025-11-27-12-59-15.jpg)
বাংলার ভোটার তালিকায় ২৬ লক্ষ জাল ভোটার!
West Bengal SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়ার কারণে ২৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এখনও পর্যন্ত ম্যাচিং হওয়া ৬ কোটি ভোটারের মধ্যে প্রায় ২৬ লক্ষ ভোটারের হদিশ মিলছে না বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই ২৬ লক্ষের মধ্যে প্রায় ৯,০০,০০০ মৃত ভোটার। যাদের নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বর্তমান ভোটার তালিকার প্রায় ২৬ লাখ ভোটারের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে মিলছে না।
আরও পড়ুন- কালিয়াচকে ফের গুলি-বৃষ্টি, চরম আতঙ্ক, পুলিশি নজরদারিতে বিরাট প্রশ্ন
রাজ্যে একই সঙ্গে চলছে ভোটার তথ্য ডিজিটালাইজেশনের কাজও।কমিশন সূত্রে খবর, বুধবার বিকেলের মধ্যে ৬ কোটি ১৪ লক্ষেরও বেশি ভোটারের ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, “ডিজিটালাইজেশন শেষে প্রতিটি ফর্ম বিস্তারিতভাবে যাচাই করা হয়। SIR আর্কাইভের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে এবং প্রাথমিক বিশ্লেষণে প্রায় ২৬ লাখ নামের মিল পাওয়া যায়নি।”
আরও পড়ুন- 'অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে',শুভেন্দুকে নিশানা, মোদীকে সরাসরি চ্যালেঞ্জ সায়নির
এদিকে, ভোটার তালিকার এই প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলার রাজনীতিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR এবং এনআরসি কার্যক্রমকে কেন্দ্রের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। বুধবার তিনি বলেন, “বাংলায় অনুপ্রবেশকারীদের থাকার বিষয় প্রচার করা হচ্ছে, কিন্তু তারা কীভাবে এলো? কে তাদের বাংলায় প্রবেশ করতে দিয়েছে?” তিনি বিএসএফ-এরও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার তিনি বলেন, গোটাটাই একটা ষড়যন্ত্র, SIR-এর নামে পিছনের দরজা দিয়ে এনআরসি বাস্তবায়নের চক্রান্ত করছে কেন্দ্র।
আরও পড়ুন- দার্জিলিংয়ে তাপমাত্রা ছুঁল ৫ ডিগ্রিতে, বাংলা জুড়ে শীতের কামড়, আরও পারদ পতন? রইল শীতের ব্রেকিং আপডেট
দেশের ১২টি রাজ্যে ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনের কাজের জন্য ৫ লক্ষেরও বেশি BLO কাজ করছেন। তবে অতিরিক্ত চাপের কারণে দেশজুড়ে ২০ জনেরও বেশি BLO মারা গেছেন বলেই খবর। শুধু পশ্চিমবঙ্গেই ৩ জন BLO-এর মৃত্যুর খবর এসেছে। বুধবার সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে শুনানি করেছে এবং নির্বাচন কমিশনের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করতে বলা হয়েছে। BLO-এর মৃত্যুর এই ঘটনা রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বাড়িয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us