SIR: ৯৯.৯৬% এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটাইজড, শেষ SIR-এর প্রথম ধাপ!

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আপডেটের প্রথম পর্ব শেষ হয়েছে। এসআইআর-এর মাধ্যমে ডিজিটাইজেশন ও এনুমারেশন প্রায় সম্পন্ন, বর্তমানে ভোটারের তথ্য যাচাই চলছে। খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশ হবে।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আপডেটের প্রথম পর্ব শেষ হয়েছে। এসআইআর-এর মাধ্যমে ডিজিটাইজেশন ও এনুমারেশন প্রায় সম্পন্ন, বর্তমানে ভোটারের তথ্য যাচাই চলছে। খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশ হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal voter list 2025,  SIR draft voter list  ,voter names removed West Bengal  ,58 lakh voters removed,  West Bengal election update,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৫,  SIR খসড়া ভোটার তালিকা  ,ভোটারের নাম বাদ পশ্চিমবঙ্গে,  ৫৮ লক্ষ ভোটার নাম বাদ  ,পশ্চিমবঙ্গ নির্বাচন আপডেট

voter list update: প্রতীকী ছবি।

রাজ্যে এসআইআর (SIR) এর প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এনুমারেশন ফর্ম বিলি সংগ্রহ এবং ডিজিটাইজেশনের কাজ গতকাল সম্পূর্ণ হয়েছে।

Advertisment

নির্বাচন কমিশন জানিয়েছে, গতকাল রাত ১২টার পর থেকে বিএলও অ্যাপের মাধ্যমে নতুন ফর্ম আপলোড বা সংশোধন করা যাবে না। তবে ইতিমধ্যেই জমা করা তথ্য যাচাইয়ের কাজ চলছে। 

আরও পড়ুন- West Bengal news Live Updates: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় কলকাতা পুলিশের এএসআইয়ের মৃত্যু, শোকের ছায়া পুলিশ মহলে

কমিশনের সূত্রে জানা গেছে, রাজ্যে ৯৯.৯৬ শতাংশ ভোটারের এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে।

এসআইআর প্রক্রিয়ায় দেখা গেছে, রাজ্যে অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত বা একাধিক স্থানে তালিকাভুক্ত ভোটারের সংখ্যা ৫৮ লক্ষের বেশি। আপাতত এসব তথ্য যাচাই করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তথ্য যাচাই শেষ হওয়ার পর ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন- Shivraj Patil death: শান্ত স্বভাব ও মর্যাদাশীল আচরণের রাজনীতিক, শিবরাজ পাতিল আর নেই

নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল রাখার জন্য যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ নিবিড় সংশোধন ও এসআইআর প্রক্রিয়ায় প্রাপ্ত সকল তথ্য খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন- Kolkata traffic alert: রবিবার কলকাতায় আসছেন? বন্ধ থাকবে এই রাস্তা, ঘণ্টার পর ঘণ্টা ফাঁসতে হতে পারে ট্র্যাফিকেই!

election commission Bengali News Today news in west bengal news of west bengal SIR voter list 2025 Voter List 2002