/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Digital health services: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যোগ হল নতুন সাফল্যের পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত অনন্য টেলিমেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’ (Swasthya IngIT) এবার ছাড়াল ৭ কোটি টেলি–পরামর্শের ঐতিহাসিক মাইলফলক। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের উচ্চতর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতেই এই প্রকল্প চালু হয়েছিল। আর সেই লক্ষ্য পূরণেই রোজ নতুন রেকর্ড গড়ছে এই উদ্যোগ।
মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে আরও জানিয়েছেন, বর্তমানে রাজ্যের ১১,০০০–রও বেশি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং ৬৩টি উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে স্থাপিত হাবের মাধ্যমে প্রতিদিনই বিপুল পরিমাণ রোগী উপকৃত হচ্ছেন। সরকারি পরিসংখ্যান বলছে, প্রতিদিন ৮০,০০০–রও বেশি টেলি–পরামর্শ দেওয়া হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। পরিষেবা দিচ্ছেন ৯,০০০–রও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, যারা রাজ্যের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে সরাসরি ভিডিও পরামর্শে যুক্ত হচ্ছেন।
আরও পড়ুন- Sheikh Hasina: বাংলাদেশে রাজনৈতিক ভূকম্পন! কোন কোন অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ?
স্বাস্থ্য দপ্তরের মতে, এই প্রকল্পের ফলে দূরদূরান্তের বাসিন্দারা বাড়ির কাছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বসেই বড় হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন। এতে সময় ও খরচ, দুইই বাঁচছে রোগীদের। বিশেষ করে পাহাড়ি এলাকা, জঙ্গলমহল ও দ্বীপরাজ্যের মতো এলাকায় বসবাসকারী মানুষের কাছে এই পরিষেবা আশীর্বাদের মতো কাজ করছে।
Health care in West Bengal achieves yet another milestone . #Swasthyaingit, a unique GoWB initiative to connect remote areas with higher level health facilities through telemedicine, crossed 7 crores consultations landmark today.
— Mamata Banerjee (@MamataOfficial) November 17, 2025
The initiative delivers daily teleconsultations…
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতে ‘স্বাস্থ্যইঙ্গিত’ প্রকল্পকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য দপ্তর মনে করছে, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা রাজ্যের সাধারণ মানুষের কাছে সুলভ ও স্বল্প ব্যয়ী চিকিৎসা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন-SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর!
স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন, টেলিমেডিসিন ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থা, আর পশ্চিমবঙ্গ সেই দিকেই দ্রুত এগোচ্ছে। “৭ কোটি টেলি–পরামর্শের মাইলফলক প্রমাণ করে সঠিক পরিকাঠামো ও সরকারি সদিচ্ছা থাকলে স্বাস্থ্য পরিষেবা যে কতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব,” মন্তব্য তাঁদের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us