'যতই হোক SIR, FIR, আসন ৫-এ নেমে আসবে',বিজেপিকে আগুনে আক্রমণ অভিষেকের

যতই হোক SIR, FIR, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। বিজেপির আসন সংখ্যা ৫০-এ নেমে আসবে। রবিবার এভাবেই বিজেপিকে নিশানা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যতই হোক SIR, FIR, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। বিজেপির আসন সংখ্যা ৫০-এ নেমে আসবে। রবিবার এভাবেই বিজেপিকে নিশানা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটার তালিকা, SIR, চূড়ান্ত তালিকা, বিচারাধীন ভোটার, বিজেপি, পশ্চিমবঙ্গ, নির্বাচন কমিশন, রিচা ঘোষ

বিজেপিকে আগুনে আক্রমণ অভিষেকের

যতই হোক SIR, FIR, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। বিজেপির আসন সংখ্যা ৫০-এ নেমে আসবে। রবিবার এভাবেই বিজেপিকে নিশানা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

এদিন তিনি প্রশ্ন করেন বাংলায় ৬০ লক্ষ মানুষ যদি 'বিবেচনাধীন' ক্যাটাগরিতে থাকে তাহলে প্রধানমন্ত্রী আপনার পদও বিবেচনাধীন। অন্য রাজ্যের মানুষ আপনার পাতা ফাঁদে পা দিলেও বাংলা দেবে না। মোদীকে আগুনে আক্রমণ অভিষেকের। একই সঙ্গে তিনি এদিন বলেন, তৃণমূলের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি চায় না নির্বাচন হোক। এরা জানে নির্বাচনে ভোকাট্টা হয়ে যাব, মন্তব্য তৃণমূল সেনাপতির। কমিশনকে নিশানা করে অভিষেক এদিন বলেন, জ্ঞানেশ বাবু ওয়ার্ন করে দিয়ে গেলাম, পালানোর পথ পাবেন না। আপনি যে ভাষা বোঝেন, সেই ভাষায় জবাব দিতে জানে তৃণমূল। ১৬২ জন মারা গেছে এটা বিজেপি-কমিশনের কাছে ছোট ব্যাপার। 

এসআইআরের পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। রবিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি নির্বাচনে জিততে না পেরে ভোটারদের নাম বাদ দিয়ে ফলকে প্রভাবিত করার চেষ্টা করছে।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এসআইআর প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকায় ৫ লাখ ৪৬ হাজার ভোটারের নাম থেকে বাদ পড়েছে। এর আগে খসড়া তালিকায় প্রায় ৫৮ লাখ নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে প্রায় ৬৩ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। পাশাপাশি আরও প্রায় ৬০ লাখ ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। তিনি প্রশ্ন তুলেন, বাংলায় যদি এতজন মানুষ বিচারাধীন অবস্থায় থাকেন, তাহলে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীও বিবেচনাধীন। 

সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, “যতই হোক এসআইআর, এফআইআর মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। বিজেপির আসন সংখ্যা ৫০-এ নেমে আসবে।” তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের আস্থা নেই বলেই বিচারবিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে।

ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে অভিষেক বলেন, বিজেপি ভোট চুরি করে বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অভিষেক দাবি করেন, খসড়া, চূড়ান্ত ও বিচারাধীন তালিকা মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে কমিশন।

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ থাকার প্রসঙ্গও তুলে ধরেন অভিষেক। কটাক্ষ করে তিনি বলেন, “তাহলে ভারতের বিশ্বকাপটাই তো বিচারাধীন।” তিনি সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ফর্ম-৭ ব্যবহার করে ভোটারদের নাম কিভাবে বাদ দেওয়া হয়েছে, তারও প্রশ্ন তোলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, চূড়ান্ত তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। এছাড়া আগামী ৬ তারিখ মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না ও অবস্থান বিক্ষোভে বসবেন, যেখানে দলের সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেখান থেকেই পরবর্তী রণকৌশল ঘোষণা করা হবে। 

আরও পড়ুন-নজরে ভবানীপুর, মমতার খাসতালুকে কত নাম বাদ চূড়ান্ত ভোটার তালিকায়? বিস্ফোরক তথ্য সামনে আনল কমিশন

আরও পড়ুন- নাগপুরে ভয়াবহ বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে আগুন, ঝলসে মৃত্যু কমপক্ষে ১৫ জনের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৮

আরও পড়ুন- ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ

আরও পড়ুনগ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’

আরও পড়ুন-খামেনিকে কীভাবে হত্যা করা হয়েছিল? মার্কিন-ইজরায়েলর পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

আরও পড়ুন- মার্কিন–ইজরায়েল বিমান হামলায় নিহত আলি খামেনেই, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও জোরালো, বিশ্বজুড়ে তোলপাড়

আরও পড়ুন-ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ 

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

SIR abhishek banerjee