বিবেচনাধীন তালিকায় নাম, চরম আতঙ্কে আত্মঘাতী ২, কমিশনকে তুলোধোনা তৃণমূলের

SIR–এর পর প্রকাশিত চূড়ান্ত তালিকা ঘিরে মানসিক চাপে দুই ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও জলপাইগুড়ি জেলায় পৃথক দু’টি ঘটনায় এই মৃত্যু হয়েছে।

SIR–এর পর প্রকাশিত চূড়ান্ত তালিকা ঘিরে মানসিক চাপে দুই ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও জলপাইগুড়ি জেলায় পৃথক দু’টি ঘটনায় এই মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bamongola Mystery Death,  Pakuahat HS Student Suicide  ,Mehek Biswas Malda , Malda News Breaking  ,Student Death West Bengal,  Pakuahat ANM High School , Mysterious Death of Teenager  ,Malda Medical College News  ,Police Investigation Malda,  High Secondary Student News,উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু  ,মেহক বিশ্বাস মালদা  ,ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার  ,মালদা মেডিকেল কলেজ মর্গ  ,বামনগোলা থানার পুলিশ , পাকুয়াহাট ব্রেকিং নিউজ,  ছাত্রীর আত্মহত্যার রহস্য  ,মালদার মর্মান্তিক খবর,বামনগোলা রহস্যমৃত্যু  ,পাকুয়াহাট এএনএম হাইস্কুল

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)–এর পর প্রকাশিত চূড়ান্ত তালিকা ঘিরে মানসিক চাপে দুই ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও জলপাইগুড়ি জেলায় পৃথক দু’টি ঘটনায় এই মৃত্যু হয়েছে।

Advertisment

আরও পড়ুন-Kolkata Metro: ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল! ম্যাচ শেষে বাড়ি ফেরার চিন্তা নেই, মাঝরাতে ছুটবে মেট্রো  

দক্ষিণ ২৪ পরগনার ঘোলপাড়া এলাকায় বুধবার সকালে ৪৪ বছর বয়সি রফিক আলি গাজিকে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বিভাগে ছিল। পরিবারের দাবি, নাম বিবেচনাধীন বিভাগে নাম  চলে যাওয়ার পর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন।

Advertisment

অন্যদিকে, জলপাইগুড়ি শহরের ৬২ বছর বয়সি মোমো বিক্রেতা গৌরাঙ্গ দে-কে মঙ্গলবার সকালে তাঁর বাড়ির বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাঁর নাম ‘ডিলিটেড’ বিভাগে থাকায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। গৌরাঙ্গবাবুর স্ত্রীর দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকলেও SIR প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি জমা দিয়ে শুনানিতেও উপস্থিত হয়েছিলেন তিনি, তবু চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়ায় তিনি ভেঙে পড়েন।

আরও পড়ুন-Kolkata news live updates:বোমা আতঙ্কের মাস্টারমাইন্ড বাংলারই ছেলে? গুজরাট পুলিশের জালে সৌরভ, নেপথ্যে ভয়ংকর ষড়যন্ত্র?   

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এক্স-এ পোস্ট করে অভিযোগ, প্রায় চার দশক ধরে ভোটদানকারী একজন সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূলের তরফে কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে গরিব ও প্রান্তিক ভোটারদের বঞ্চিত করার চক্রান্ত চলছে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত  ২ মার্চ দাবি করেছিলেন, ২৮ ফেব্রুয়ারির পর থেকে SIR-জনিত আতঙ্কে রাজ্যে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে তৃণমূলের পক্ষ থেকে নভেম্বর মাসের পর থেকে ‘SIR–এর চাপ’-এর জেরে ১১০-র বেশি মৃত্যুর অভিযোগও আনা হয়েছিল।তবে এই ঘটনাগুলির তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত দিক বিবেচনা করে তদন্ত এগোচ্ছে।

আরও পড়ুন- খামেনির উত্তরাধিকারীকেও নির্মূল করার বিরাট হুঁশিয়ারি,মার্কিন নাগরিকদের পাকিস্তান ছাড়ার বিরাট নির্দেশ ট্রাম্পের, তবে কী এবার...

SIR