SIR: ভোটার তালিকা সংশোধনে বড় ধাক্কা? শুনানিতে ডাক পড়ছে কাদের জানেন?

Voter list SIR update: ২৭ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের শুনানি শুরু। ম্যাপিং না হওয়া প্রায় ৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

Voter list SIR update: ২৭ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের শুনানি শুরু। ম্যাপিং না হওয়া প্রায় ৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal voter hearing,  Voter list SIR update,  West Bengal voter mapping issue,  Election Commission hearing Bengal  ,Voter list revision West Bengal , Unmapped voters West Bengal  ,Micro observer appointment EC  ,Voter list controversy Bengal  ,Mamata Banerjee Election Commission  ,December 27 voter hearing,পশ্চিমবঙ্গ ভোটার শুনানি  ,ভোটার তালিকা সংশোধন,  এসআইআর শুনানি আপডেট,  ম্যাপিং না হওয়া ভোটার  ,নির্বাচন কমিশনের শুনানি  ,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা বিতর্ক,  মাইক্রো অবজারভার নিয়োগ  ,মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন,  ২৭ ডিসেম্বর ভোটার শুনানি , ভোটাধিকার সংশোধন বাংলা

West Bengal voter hearing: প্রতীকী ছবি।

Voter list revision West Bengal: পশ্চিমবঙ্গে ভোটারদের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হতে চলেছে শুনানি পর্ব। এবার রাজ্যজুড়ে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisment

জানা গিয়েছে, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হচ্ছে সেই সব ভোটারদের, যাদের তথ্য ২০০২ সালের ভোটার তালিকা ধরে 'ম্যাপিং' করা সম্ভব হয়নি। এই ধরনের ভোটারের সংখ্যা রাজ্যে প্রায় ৩০ লক্ষ।

আরও পড়ুন- West Bengal news live Updates: ১ লক্ষ মতুয়া ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা, শান্তনু ঠাকুর বললেন, “সহ্য করতে হবে”

১০ লক্ষ ভোটারের কাছে পৌঁছেছে নোটিস

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ম্যাপিং না হওয়া ভোটারদের কাছে নোটিস পাঠানো হচ্ছে। প্রথম পর্যায়ে এই ভোটারদেরই শুনানিতে হাজির থাকতে বলা হচ্ছে।

আরও পড়ুন-Delhi air pollution: ভয়ঙ্কর দূষণের গ্রাসে দিল্লি! সঙ্গে দোসর ঘন কুয়াশা, শ্বাস-প্রশ্বাসে ঢুকছে 'বিষ'

জানা গিয়েছে, এই সব ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায়নি। শহর থেকে জেলা, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল ও কলেজে এই শুনানির কাজ সম্পন্ন করা হবে।

খসড়া তালিকা থেকে বাদ ৫৮ লক্ষের বেশি নাম

এর আগে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে রাজ্যজুড়ে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। এই প্রেক্ষিতেই শুরু হচ্ছে শুনানি পর্ব।

আরও পড়ুন-West Bengal Weather: কলকাতা থেকে পাহাড়, সর্বত্র শীতের প্রবল দাপট, বড়দিনের আগে আরও নামবে পারদ?

৪ হাজার মাইক্রো অবজারভার নিয়োগ

শুনানি পর্বের কাজ তদারকির জন্য নির্বাচন কমিশন প্রায় ৪ হাজার মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই মাইক্রো অবজারভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী।

মাইক্রো অবজারভার নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ

এই বিষয়টি নিয়ে গতকালই নির্বাচন কমিশনের সঙ্গে হওয়া বৈঠকে আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য,
বাইরের রাজ্য থেকে আসা কেন্দ্রীয় কর্মচারীরা ভাষাগত সমস্যার মুখে পড়তে পারেন, যার ফলে শুনানি প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-Kolkata Metro: বড়দিনে ঘোরাঘুরির প্ল্যান? মেট্রোর স্পেশাল সার্ভিস, জানুন কোন লাইনে কতক্ষণ চলবে ট্রেন

মুখ্যমন্ত্রীর মতে, রাজ্যের বাস্তব পরিস্থিতি ও স্থানীয় ভাষা না জানলে ভোটারদের সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে, যা গোটা শুনানি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

kolkata news Bengali News Bengali News Today SIR Draft voter list West Bengal Check voter list online CEO West Bengal voter list ASD voter list West Bengal Deleted voter list West Bengal Draft voter list 2026 2002 voter list West Bengal voter hearing Voter list SIR update West Bengal voter mapping issue Election Commission hearing Bengal