/indian-express-bangla/media/media_files/2025/10/22/notification-for-sir-in-bengal-likely-after-cec-meeting-on-wednesday-thursday-2025-10-22-13-09-07.jpg)
বিএলও আপনার এনুমারেশন ফর্ম আপলোড করেছেন তো?
West Bengal SIR: নির্বাচন কমিশন ১২টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)-এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে। আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আপনার এনুমারেশন ফর্মটি বিএলও আপলোড করেছেন কি না, তা অনলাইনেই এখন সহজেই চেক করতে পারেন। আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে দেওয়া হল গোটা প্রক্রিয়াটি।
আরও পড়ুন- হালকা নয়, জোরালো কম্পন—কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প
প্রথমে নির্বাচন কমিশন SIR অনলাইন পোর্টালে গিয়ে ‘Fill Enumeration Form’ অপশনে ক্লিক করতে হবে। নতুন ব্যবহারকারীদের ‘Sign Up’ করে মোবাইল নম্বর, ইমেল (ঐচ্ছিক) ও ক্যাপচা দিতে হবে। আগের ব্যবহারকারীরা ‘Login’ অপশন থেকে মোবাইল নম্বর এবং OTP দিয়ে লগ-ইন করবেন। লগ-ইন সম্পন্ন হলে আবার ‘Fill Enumeration Form’ অপশনে ক্লিক করে নিজের EPIC নম্বরটি এন্টার করতে হবে। এরপর ‘Search’-এ ক্লিক করলে ফর্মের স্ট্যাটাস দেখা যাবে।
যদি ফর্ম আপলোড হয়ে থাকে, তবে একটি মেসেজ দেখতে পাবেন “Your form has already been submitted with mobile number XXXXX…”. এই মেসেজটি দেখলে নিশ্চিত হতেই পারেন বিএলও ফর্মটি আপলোড করেছেন। যদি এমন বার্তা না আসে এবং নতুন একটি ফর্ম-এর পেজ খুলে যায়, তবে বুঝতে হবে ফর্মটি এখনো আপলোড হয়নি। ভুল মোবাইল নম্বর বা সন্দেহজনক কোনো স্ট্যাটাস দেখলে দ্রুত আপনার বিএলও-র সঙ্গে যোগাযোগ করুন ।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের সুপার অ্যাকশন মোডে ED! একসঙ্গে ২৫ জায়গায় একযোগে হানা
পশ্চিমবঙ্গ SIR ২০২৫
দ্বিতীয় পর্যায়ের জন্য ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলে বিএলও দের প্রশিক্ষণ। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ চলবে। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। শুনানি ও যাচাই চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬।
SIR-এর জন্য কোন কোন নথি লাগবে?
সরকারি কর্মচারী বা পেনশনভোগীর পরিচয়পত্র, কেন্দ্র বা রাজ্য সরকারের যেকোনো পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, ম্যাট্রিক বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, , জাতিগত পরিচয়পত্র (SC/ST/OBC), এনআরসি (যেখানে প্রযোজ্য), সরকারি জমি/বাড়ি বরাদ্দের শংসাপত্র, ইত্যাদি নথি জমা দেওয়া যেতে পারে। উল্লেখ্য, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে SIR প্রক্রিয়ায় জমা দেওয়া যাবে।
আরও পড়ুন-EXCLUSIVE:এনক্রিপটেড অ্যাপে বোমা বানানোর পাঠ! রেড ফোর্ট কাণ্ডে উঠে আসছে আন্তর্জাতিক নেটওয়ার্ক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us