ভোটার তালিকায় অনিয়মের গুরুতর অভিযোগ, ৪ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত, এফআইআরের নির্দেশ ইসির

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে চার সরকারি কর্মকর্তা ও একজন কর্মচারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে চার সরকারি কর্মকর্তা ও একজন কর্মচারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা হাইকোর্ট, SIR প্রক্রিয়া, ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশন, হলফনামা, পিন্টু করার, বুথ লেভেল অফিসার, জনস্বার্থ মামলা, পশ্চিমবঙ্গ নির্বাচন, Calcutta High Court, Election Commission of India

এফআইআরের নির্দেশ ইসির

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে চার সরকারি কর্মকর্তা ও একজন কর্মচারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক তথা জেলা নির্বাচন কর্মকর্তাদের এফআইআর দায়ের করতে বলা হয়েছে। ময়না এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisment

নতুন বছরের শুরুতেই মেট্রোর মাস্টারপ্ল্যান! যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগের ভূয়সী প্রশংসা!

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এই মামলাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সে সময় তৎকালীন মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে কমিশন এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব ও পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও (ERO), এইআরও (AERO) এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তাঁদের বরখাস্ত করার নির্দেশও জারি করা হয়।

তবে পরে জানা যায়, সংশ্লিষ্ট আধিকারিকদের বরখাস্ত করা হলেও তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই কমিশন নতুন করে হস্তক্ষেপ করে। এবার কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এফআইআর দায়েরের বিষয়ে তারা আর রাজ্য সরকারের উপর নির্ভর করবে না। শুধুমাত্র জেলা নির্বাচন কর্মকর্তারাই সরাসরি এফআইআর দায়ের করবেন। এই মর্মে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

SIR: দেশছাড়া হতে হবে স্ত্রীকে? SIR নোটিসের আতঙ্কেই নিভল জীবন-প্রদীপ!

নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকায় ভুয়ো ভোটার যুক্ত হওয়ার বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। কমিশন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে যে সংশ্লিষ্ট ইআরও, এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটররা ভোটার তালিকায় অনিয়ম করেছেন। এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়।

কমিশন আরও জানিয়েছে, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা রক্ষায় তারা কোনও রকম শিথিলতা দেখাবে না। প্রয়োজনে কমিশন নিজস্ব ক্ষমতাবলে কঠোর পদক্ষেপ জারি থাকবে এই বার্তাই স্পষ্টভাবে দেওয়া হয়েছে।

বার কাউন্সিলে SIR-এর ছায়া, নাম বাদ খোদ মুখ্যমন্ত্রীর, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

ECI