/indian-express-bangla/media/media_files/2026/02/02/west-bengal-weather-cold-wave-temperature-fog-update-2026-02-02-12-51-08.jpg)
ফের রাজ্যজুড়ে শীতের কাঁপুনি, রাত থেকেই বইবে ঠান্ডার তুফানি স্রোত?
Kolkata Winter Updates: চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফিরল শীতের অনুভূতি। সোমবার সকাল থেকেই রাজ্যের জেলায় জেলায় ঠান্ডা বাতাসের দাপট অব্যাহত রয়েছে। ফলে রাজ্যে শীতের দাপট বজায় রয়েছে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই বড় মোচড়! বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন BJP-র সাংসদ
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। কল্যাণী ও সিউড়িতেও পারদের পতন লক্ষ্য করা গিয়েছে। উত্তরবঙ্গের সমতল জেলা কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় পারদ নেমে এসেছে মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় (আলিপুর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৫ ডিগ্রি কম।
উল্লেখ্য, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ কমেছে। রবিবার পারদ নেমেছিল ১৫.২ ডিগ্রিতে, আর সোমবার তা আরও সামান্য কমে দাঁড়ায় ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহের প্রথম দিনেই তাই ফের ঠান্ডার কামড় অনুভূত হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাই বর্তমানে স্বাভাবিকের নীচে রয়েছে। যদিও শীত বেশিদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত মিলেছে তবে এটাই স্বস্তি মাঘ পেরোলেও শীত সহজে পিছু ছাড়বে না।
আরও পড়ুন- দিল্লিতে মমতাকে রুখতে 'ব্ল্যাক কার্পেট'? বঙ্গভবনে পুলিশি ঘেরাও নিয়ে রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী!
Past 24 Hours (till 0830 hrs IST of today) Daily Weather Summary over West Bengal. pic.twitter.com/laSgCqKwHZ
— IMD Kolkata (@ImdKolkata) February 2, 2026
এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও তাপমাত্রা আগামী কয়েকদিন ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে।
আরও পড়ুন- হুমায়ুনই তৃণমূলের প্রাণভ্রমরা? ভোটের আগে বিস্ফোরক মন্তব্যে 'বোমা' ফাটালেন শমীক


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us