/indian-express-bangla/media/media_files/2025/12/11/kolkata-weather-update-bengal-cold-wave-december-fog-alert-north-bengal-2025-12-11-09-28-42.jpg)
ধেয়ে আসছে তীব্র ঠান্ডার ভয়ঙ্কর স্রোত!
West Bengal Winter Updates: পশ্চিমবঙ্গে ফের শীতের দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে থাকবে। সোমবার থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং আগামী অন্তত এক সপ্তাহ তীব্র ঠান্ডায় নাজেহাল হবে বাংলা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্যের বহু জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে। ঠান্ডা বাতাসের প্রভাবে সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিনটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ফলে ভোরের দিকে যান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সান্দাকফু, ঘুমের মত জায়গায় তুষারপাত হলে শীত আরও তীব্র আকার নেবে।
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর ইস্যুতে এবার মুখ খুললেন শশী থারুর, বিরাট মন্তব্যে তুঙ্গে বিতর্ক
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পাকিস্তান, জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে সক্রিয় একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্ব বাংলাদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে রাজ্যে ঠান্ডা বাতাস ঢুকছে। এর জেরেই তাপমাত্রা দ্রুত কমছে।
দক্ষিণবঙ্গেও শীতের প্রভাব ক্রমেই বাড়বে বলে পূর্বাভাস। রবিবার থেকেই বিভিন্ন জেলায় ঠান্ডা বাড়তে শুরু করেছে এবং সোমবার সকালে তা আরও স্পষ্টভাবে অনুভূত হয়েছে। মঙ্গলবার থেকে শীত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে আগামী কয়েক দিন কনকনে ঠান্ডা থাকবে। সব মিলিয়ে, আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গে শীত ও কুয়াশার দাপট অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।
ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা! ১ ফেব্রুয়ারি থেকে কতটা দাম বাড়বে সিগারেটের? জানলে চমকে যাবেন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us