/indian-express-bangla/media/media_files/2025/12/04/darjeeling-winter-temperature-cold-wave-west-bengal-weather-update-2025-12-04-21-56-39.jpg)
দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা
West Bengal weather update: ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পার হলেও এখনো হাড়কাঁপানো শীতের দেখা মেলেনি। শহর থেকে জেলায় শীতের আমেজ থাকলেও তীব্র ঠান্ডার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আবহাওয়া দপ্তরের তরফে আপাতত আগামী কয়েক দিনে মারকাটারি ঠান্ডা পড়ার কোনো আগাম পূর্বাভাস নেই। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।
পৌষের শুরুতেই বাংলায় শীতের আমেজ দেখা গেলেও আপাতত বিরাট ঠান্ডার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ থেকে সাত দিনে রাজ্যে শৈত্যপ্রবাহের কোনও সতর্কতা জারি করা হয়নি। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলে জানানো হয়েছে। সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি কিছুটা কমবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, কোথাও কোথাও মাঝারি কুয়াশা দেখা গেলেও ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। সারাদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে।
দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা উপরে থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার আশপাশেই থাকবে। আগামী সাত দিনেও তাপমাত্রায় বড় ওঠানামার সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে, পরে আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলবর্তী জেলাগুলিতে তা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে, পরে আকাশ পরিষ্কার হবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং মালদা ও সংলগ্ন নিম্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে তা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আরও পড়ুন- মমতার বিপরীতে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ? বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন শমীক
আরও পড়ুন-রাজ্যপালের পর শুভেন্দু, যুবভারতীতে ঢুকতে বাধা, ৩০০ কোটি দুর্নীতির বিরাট অভিযোগে তোলপাড়
আরও পড়ুন-দলীয় সাংসদের প্রতি অসন্তোষ প্রকাশ, কড়া বার্তা অভিষেকের
আরও পড়ুন-তৃণমূলের দাপুটে সাংসদের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ, ভিডিও ফাঁস হতেই হুলস্থূল, অভিষেক যা বললেন....
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us