/indian-express-bangla/media/media_files/2025/12/05/kolkata-winter-updates-2025-12-05-08-42-48.jpg)
রাজ্যে শীতের আমেজ আরও জোরদার হতে চলেছে
Winter Updates West Bengal: রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা। আগামী ৫ দিনে জাঁকিয়ে শীত? বিরাট পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বড়দিনে পারদ হুড়মুড়িয়ে নামবে কি না, তা নিয়েও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এই আবহে জেনে নেওয়া যাক আগামী কয়েক দিনের আবহাওয়ার হালচাল।
আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিনে বলা হয়েছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময়ে রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না বলে শনিবার জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। তবে পরবর্তী দু’দিনে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ধীরে ধীরে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আইএমডি জানিয়েছে, রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা পড়তে পারে। পাহাড়ি এলাকায় শীতের প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে। শনিবার সকালে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে, অন্যদিকে কালিম্পংয়ে তা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে শীর্ষে রয়েছে আলিপুরদুয়ার, যেখানে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। এর পরেই রয়েছে পুরুলিয়া, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের রাজধানী কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বর্ধমানে ১১.৬ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১.৯ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে। ফলে তার পর থেকেই রাজ্যে শীতের প্রকোপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Bangladesh Protests Live Updates: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, আজ নজরুলের পাশেই চিরনিদ্রায় শরীফ ওসমান হাদি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us