West Bengal Weather: যেতে চেয়েও যাচ্ছে না শীত! ফেব্রুয়ারিতেও কি কাঁপবে বাংলা?

West Bengal Weather Update 1 February 2026: ফেব্রুয়ারিতেও রাজ্যে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা ও দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানুন আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া।

West Bengal Weather Update 1 February 2026: ফেব্রুয়ারিতেও রাজ্যে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা ও দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানুন আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update, Kolkata Weather Forecast, Alipore Weather Office, February Winter Forecast, Darjeeling Rain Prediction,South Bengal Fog Alert, North Bengal Weather, Kalimpong Rain, Winter Temperature Kolkata, Bengal Weather News Today,আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, পশ্চিমবঙ্গ আবহাওয়া, শীতের আপডেট, আলিপুর আবহাওয়া দপ্তর,বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, দার্জিলিং আবহাওয়া, কুয়াশা সতর্কতা, মাঘের শীত, কালিম্পং আবহাওয়া

Kolkata Weather Forecast: ফেব্রুয়ারিতেও শীতের আমেজ বহাল রয়েছে।

Kolkata Weather Forecast: জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি মাস পড়লেও শীতের বিদায়লগ্নের কোনো লক্ষণ নেই। ক্যালেন্ডারের পাতা উল্টালেও আবহাওয়া জানান দিচ্ছে, শীত এখনই ব্যাট গুটিয়ে মাঠ ছাড়ছে না। পয়লা ফেব্রুয়ারিতেও রাজ্যজুড়ে সকাল ও সন্ধ্যায় শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে। শহর থেকে জেলা, সর্বত্রই শীতের এই আমেজ আপাতত বজায় থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনই দক্ষিণবঙ্গ থেকে শীত উধাও হচ্ছে না। কনকনে হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও, আগামী কয়েক দিন শীতের এই মনোরম মেজাজ বা 'উইনটার ফিল' বজায় থাকবে। সকালের দিকে এবং সূর্যাস্তের পর তাপমাত্রার পারদ নিম্নমুখীই থাকবে।

আরও পড়ুন- Union Budget 2026 Live: ভোটমুখী বঙ্গে বিশেষ কী উপহার মোদীর সরকারের? বাজেটে আয়করে আরও বড় ছাড়?

তবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা হলো কুয়াশা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে ঘন থেকে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Humayun Kabir: মমতার বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগে তোলপাড় ফেললেন হুমায়ুন কবীর, কেঁপে উঠল রাজ্য-রাজনীতি

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন শীতের আমেজ এবং কুয়াশার দাপট বজায় থাকবে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাত দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় বড়সড় কোনো হেরফের হবে না। শীতের এই স্থিতাবস্থা বজায় থাকবে আরও সপ্তাহখানেক।

আরও পড়ুন-LPG Cylinder Price Hike: বাজেটের আগেই বড় ধাক্কা, একলাফে ৫০ টাকা বাড়ল LPG গ্যাস সিলিন্ডারের দাম

তবে সমতলে আবহাওয়া শুষ্ক থাকলেও পাহাড়ে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা, দার্জিলিং এবং কালিম্পং-এর কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ঠান্ডার অনুভূতি কিছুটা বাড়তে পারে।

Kolkata Weather Bengal Weather Update Bengal weather update today