West Bengal weather update: মাঝ ডিসেম্বরেও হাড়কাঁপানো শীত নেই, দিন কয়েকেই ম্যাজিক বদল আবহাওয়ায়? মারকাটারি ঠান্ডার স্রোত দুয়ারেই?

West Bengal Weather Updates 16 December 2025: ডিসেম্বরের মাঝামাঝি এসেও বাংলায় হাড়কাঁপানো শীত নেই। দক্ষিণবঙ্গ ও কলকাতায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, তবে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি।

West Bengal Weather Updates 16 December 2025: ডিসেম্বরের মাঝামাঝি এসেও বাংলায় হাড়কাঁপানো শীত নেই। দক্ষিণবঙ্গ ও কলকাতায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, তবে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update,  South Bengal weather today,  North Bengal cold weather,  Kolkata weather update  ,Fog warning in West Bengal  ,December weather forecast Bengal  ,Winter update West Bengal  ,IMD weather forecast Bengal  ,Dense fog alert districts,  Temperature update Kolkata,পশ্চিমবঙ্গ আবহাওয়া খবর  ,দক্ষিণবঙ্গের আবহাওয়া,  উত্তরবঙ্গের শীতের খবর,  কলকাতার আবহাওয়া আপডেট,  কুয়াশা সতর্কতা  ,ডিসেম্বর মাসের আবহাওয়া,  শীতের আপডেট বাংলা,  আলিপুর আবহাওয়া দপ্তর  ,জেলায় জেলায় কুয়াশা,  আজকের আবহাওয়া খবর

West Bengal weather update: ঠান্ডার মেজাজ সর্বত্র থাকলেও দাপট কম।

Kolkata Weather Update: ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পার হলেও এখনো হাড়কাঁপানো শীতের দেখা মেলেনি। শহর থেকে জেলায় শীতের আমেজ থাকলেও তীব্র ঠান্ডার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আবহাওয়া দপ্তরের তরফে আপাতত আগামী কয়েক দিনে মারকাটারি ঠান্ডা পড়ার কোনো আগাম পূর্বাভাস নেই। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন না হলেও ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। তবে কুয়াশার দাপট বাড়বে।

বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক দিন ঘন কুয়াশা দেখা যেতে পারে।
 এছাড়াও উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও সকালে কুয়াশার প্রভাব থাকবে। সকালের দিকে দৃশ্যমানতা কমে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- SIR: আজই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তালিকায় আপনার নাম আছে তো? এখনই জানুন

কলকাতার আবহাওয়া

শহর কলকাতায় শীতের আমেজ বজায় রয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন-পুরসভার সাপ্লাই করা জল পান করেই অসুস্থ কমপক্ষে ৫০, মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ, চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট তুলনামূলকভাবে বেশি। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে এক অঙ্কে, প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংয়েও তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন-Salt Lake Stadium chaos: মেসি সফরে চরম বিশৃঙ্খলা যুবভারতীতে, উসকে দিল একাংশের বাংলাদেশির উচ্ছৃঙ্খলতা

কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদা সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতের অনুভূতি স্পষ্ট। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

winter Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather