West Bengal weather: মাঘের শুরুতেই ফের তাণ্ডব দেখাবে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কাঁপবে গোটা বাংলা

Darjeeling temperature: মকর সংক্রান্তির পরেও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। মাঘের শুরুতেই আরও পারদ পতনের পূর্বাভাস। কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সর্বশেষ আবহাওয়ার আপডেট জানুন এখানে।

Darjeeling temperature: মকর সংক্রান্তির পরেও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। মাঘের শুরুতেই আরও পারদ পতনের পূর্বাভাস। কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সর্বশেষ আবহাওয়ার আপডেট জানুন এখানে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather, Kolkata weather today, winter in Bengal, cold wave in West Bengal, Magh month weather, Darjeeling temperature, South Bengal weather, North Bengal weather, fog in Bengal, winter update India,বাংলার আবহাওয়া, আজকের আবহাওয়া খবর, পশ্চিমবঙ্গ শীত, কলকাতার তাপমাত্রা, মাঘ মাসের আবহাওয়া, দার্জিলিং শীত, দক্ষিণবঙ্গ আবহাওয়া, উত্তরবঙ্গ আবহাওয়া, কুয়াশা, শৈত্যপ্রবাহ

Brngal Weather Update: শহর থেকে জেলা, ঠান্ডার জমাটি মেজাজ সর্বত্র।

Kolkata weather today: রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। মকর সংক্রান্তিতেই কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। সংক্রান্তির পরেও, অর্থাৎ মাঘ মাসের শুরুতেই আরও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তুরে হাওয়ার দাপটে শীতের রানি মাঘের শুরুতে এক ঝটকায় অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শীতের প্রভাব আরও জোরালো হতে চলেছে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে। স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নীচেই থাকবে পারদ। অর্থাৎ মাঘ মাসের শুরুর ক’দিন শহর থেকে জেলা, সর্বত্রই জাঁকিয়ে শীত পড়বে।

হাড় কাঁপানো ঠান্ডার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালবেলা কুয়াশার দাপট থাকবে। যদিও বেলা বাড়লে কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যাবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন

কলকাতার ওয়েদার আপডেট

গতকালের তুলনায় শহর কলকাতার তাপমাত্রা আজ সামান্য বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। আজ তা বেড়ে হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ফের কলকাতার পারদ আরও খানিকটা নামতে পারে। 

আরও পড়ুন-Murshidabad News: ভিন রাজ্যে নির্যাতনের মুখে, বাংলার মাটিতে জেগে উঠল মানবিকতার আলো

আপাতত আগামী ৫-৬ দিন কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনও স্বস্তি মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে কনকনে ঠান্ডাই মকর সংক্রান্তি কাটবে মহানগরবাসীর। আরও কয়েক দিন শহরে শীতের ভরপুর আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের দাপট তুঙ্গে। আপাতত শীতের ‘ধোঁয়াধার ব্যাটিং’ চলবে পাহাড় ও সমতলের জেলাগুলিতে। পার্বত্য জেলা দার্জিলিংয়ে তাপমাত্রা এমনিতেই ৪ থেকে ৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তরের মতে, পাহাড় নগরীর পারদ আরও কয়েক ডিগ্রি নামতে পারে।

আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury: ‘সব মসৃণ করে শেষে নাটক করছে রাজ্য সরকার’, SIR বিতর্কে বিস্ফোরক অধীর!

এছাড়াও দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে আগামী কয়েক দিন সকালবেলা ঘন কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Bengal weather update today Bengal Weather Forecast Bengal Weather Kolkata Weather Makar Sankranti