West Bengal weather: শীত যেতেই বৃষ্টির অ্যালার্ট! ভিজতে চলেছে বাংলা, জানুন আবহাওয়া দপ্তরের বড় আপডেট!

West Bengal weather update today: পশ্চিমবঙ্গে উধাও শীতের আমেজ, হু হু করে বাড়ছে তাপমাত্রা! তবে কি এবার কালবৈশাখীর দাপট? আগামী ৭২ ঘণ্টা পর দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াসহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

West Bengal weather update today: পশ্চিমবঙ্গে উধাও শীতের আমেজ, হু হু করে বাড়ছে তাপমাত্রা! তবে কি এবার কালবৈশাখীর দাপট? আগামী ৭২ ঘণ্টা পর দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াসহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update today  ,Kolkata rain forecast March 2026  ,Alipore Weather Office latest news,  Rain in South Bengal districts  ,Temperature rise in West Bengal,পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর,  কলকাতার আজকের আবহাওয়া ,  দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস,আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট,  বৃষ্টির সম্ভাবনা কবে

West Bengal weather update today: এই ছবিটি AI প্রযুক্তি দ্বারা তৈরি।

Kolkata Weather Updates 4 March 2026: উত্তরের দার্জিলিং, কালিম্পং বাদ দিলে শীতের আমেজ এখন অতীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বসন্তের শুরুতেই দাপট দেখাতে শুরু করেছে রোদ। তবে এই ক্রমবর্ধমান উষ্ণতার মাঝেই রাজ্যবাসীর জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Advertisment

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ শুক্রবার পর্যন্ত রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। এই কয়েকদিন আকাশ মূলত পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রবিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Kolkata news live updates:বোমা আতঙ্কের মাস্টারমাইন্ড বাংলারই ছেলে? গুজরাট পুলিশের জালে সৌরভ, নেপথ্যে ভয়ংকর ষড়যন্ত্র?

Advertisment

আগামী রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মতো জেলাগুলি। 

উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-Kala Patthar: উত্তর সিকিমের বুকে এ কোন রহস্যময় স্বর্গ? পর্যটকদের নজর কাড়ছে কালো পাহাড় আর সাদা বরফের এই মিতালী!

আগামী সপ্তাহের প্রথম দিন সোমবারও বৃষ্টির রেশ বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর ও ঝাড়গ্রামের পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

আরও পড়ুন-Iran Israel war: যুদ্ধ এবার দুবাইয়ের দোরগোড়ায়! মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ আমেরিকার, আকাশে উড়ছে ড্রোন-মিসাইল

আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা বড় রদবদল হবে না। সর্বোচ্চ তাপমাত্রা একই থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে বৃষ্টির ফলে সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিলতে পারে ভ্যাপসা গরম থেকে।

Rain Forecast Kolkata weather update today West Bengal weather update today