West Bengal Weather: লেপ-কম্বল তুলে রাখার দিন কি চলে এল? ৭২ ঘণ্টায় আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত

Republic Day 2026 Weather: শীত কি তবে বিদায় নিচ্ছে? প্রজাতন্ত্র দিবসেই বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে তাপমাত্রা বাড়লেও, শীতের আমেজ কতদিন থাকবে? জেনে নিন আজকের ওয়েদার আপডেট।

Republic Day 2026 Weather: শীত কি তবে বিদায় নিচ্ছে? প্রজাতন্ত্র দিবসেই বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে তাপমাত্রা বাড়লেও, শীতের আমেজ কতদিন থাকবে? জেনে নিন আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update, Kolkata Weather Forecast, Republic Day 2026 Weather, Winter Ending West Bengal,Alipore Weather Office, Temperature Rise Kolkata, January 26 Weather, South Bengal Cold Wave, North Bengal Weather, Weather Forecast Next 3 Days,আলিপুর আবহাওয়া দপ্তর, তাপমাত্রা বৃদ্ধি , প্রজাতন্ত্র দিবস ২০২৬ আবহাওয়া, মাঘের শীত, আবহাওয়ার খবর , আজকের আবহাওয়া , শীতের বিদায় , কলকাতা ওয়েদার আপডেট

Kolkata Weather Forecast: জানুয়ারির শেষেও জেলায়-জেলায় ঠান্ডার মেজাজ। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Kolkata Weather Forecast: জানুয়ারি মাস একেবারে শেষের পথে। ক্যালেন্ডার বলছে শীতের মেয়াদ ফুরিয়ে আসছে। সকাল ও রাতে শীতের চেনা আমেজ থাকলেও, হাওয়া অফিস সূত্রে খবর, এবার পাতাড়ি গোটাতে চলেছে শীত। আজ, সোমবার প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই তাপমাত্রার পারদ সামান্য চড়তে শুরু করবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

Advertisment

আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার মেজাজ

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ, হাড়কাঁপানো ঠান্ডার দাপট কমে গিয়ে বাতাসে উষ্ণতার ছোঁয়া মিলবে। তবে এখনই শীত পুরোপুরি উধাও হচ্ছে না, বরং তার তীব্রতা কিছুটা কমবে।

আরও পড়ুন- Republic Day 2026 News Live: টার্গেট কি ২৬শে জানুয়ারি? রাজস্থানে ১০,০০০ কেজি বিস্ফোরক উদ্ধারে তোলপাড় দেশ!

কেমন থাকবে দক্ষিণবঙ্গ?

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ এখনই নষ্ট হচ্ছে না। আবহাওয়া দপ্তরের মতে, চলতি সপ্তাহের পুরোটা সময় জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের অনুভূতি বজায় থাকবে। সকাল ও রাতে হিমেল হাওয়া এবং ঠান্ডার আমেজ ভালোভাবেই টের পাওয়া যাবে। বিশেষ করে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে মেট্রো চড়ুন 'রাজার' হালে, যাত্রী স্বার্থে বিরাট ঘোষণা

শহর কলকাতার আপডেট

প্রজাতন্ত্র দিবসের সকালে কলকাতায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আশ্বস্ত করেছে, শহর কলকাতায় চলতি সপ্তাহ জুড়ে শীতের আমেজ বহাল থাকবে। আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। সকাল এবং সন্ধ্যার পর থেকে শীতের শিরশিরানি অনুভব করবেন কলকাতাবাসী। এই সপ্তাহে মহানগদীতেও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ ওঠানামা হবে না।

আরও পড়ুন- Republic Day 2026 Parade: ৭৭তম প্রজাতন্ত্র দিবসের থিম বন্দে মাতরমের ১৫০ বছর, কর্তব্য পথে অপারেশন ‘সিন্দুর’-এর বিশেষ ঝলক!

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে পাহাড়ি এলাকা ও ডুয়ার্সে শীতের অনুভূতি এই সপ্তাহেও পুরো মাত্রায় বজায় থাকবে।

আরও পড়ুন-Padma Awards 2026: প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র, ক্রিকেটার রোহিত শর্মা থেকে অভিনেতা প্রসেনজিৎ, ১৩১ বিশিষ্টকে পদ্ম সম্মানে সম্মানিত করল মোদী সরকার

শীতের বিদায় কবে?

জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে সকাল ও রাতে ঠান্ডার মেজাজ বজায় থাকবে। তবে আবহাওয়াবিদদের অনুমান, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে শুরু করবে শীত। বসন্তের আগমনের আগে এই কটা দিনই শীতবিলাসীদের জন্য শেষ সুযোগ।

Kolkata Weather Bengal weather update today Bengal Weather Update Republic Day 2026 Speech 77th Republic Day