West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

West Bengal Weather Update 19 January 2026: সপ্তাহের শুরুতেই ভোলবদল আবহাওয়ার! বাড়বে তাপমাত্রা, সরস্বতী পুজোয় কি তবে উধাও হবে শীত? জেনে নিন কলকাতা ও উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট।

West Bengal Weather Update 19 January 2026: সপ্তাহের শুরুতেই ভোলবদল আবহাওয়ার! বাড়বে তাপমাত্রা, সরস্বতী পুজোয় কি তবে উধাও হবে শীত? জেনে নিন কলকাতা ও উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update,পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর, Saraswati Puja Weather 2026,সরস্বতী পুজোর আবহাওয়া ২০২৬,Kolkata Temperature Rise ,কলকাতার তাপমাত্রা বৃদ্ধি,  Alipore Weather Office, আলিপুর আবহাওয়া দপ্তর,Winter Farewell Bengal ,বাংলা থেকে শীতের বিদায়,North Bengal Weather,উত্তরবঙ্গের আবহাওয়া, January 23 Weather Forecast ,২৩শে জানুয়ারির আবহাওয়ার পূর্বাভাস, Netaji Birthday Weather,নেতাজির জন্মজয়ন্তীর আবহাওয়া

Kolkata Weather Update: সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Weather Today: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়েই সপ্তাহের শুরু থেকে রাজ্যে আবহাওয়ার ভোলবদল। সোমবার থেকেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ফলে হাড়কাঁপানো উত্তুরে হাওয়ার যে দাপট গত কয়েকদিন দেখা গিয়েছিল, তাতে এবার ভাটা পড়ার মুখে। এক নজরে দেখে নিন আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।

Advertisment

বাড়ছে তাপমাত্রা, ফিকে হচ্ছে শীতের মেজাজ

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সোমবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কনকনে ঠান্ডার যে আমেজ ছিল, তা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী

সরস্বতী পুজোয় কেমন আবহাওয়া?

আগামী শুক্রবার, ২৩শে জানুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। কাকতালীয়ভাবে ওই দিনটি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীও। বসন্ত পঞ্চমীর দিন বাঙালির এই উৎসবে শীতের দাপট খুব একটা থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। জমাটি শীতের বদলে এক মনোরম আবহাওয়া থাকবে ঠিকই, তবে কনকনে ঠান্ডা অনুভূত হবে না।

আরও পড়ুন-Madhyamik 2026: মাধ্যমিক ২০২৬, ভৌত বিজ্ঞানের প্রশ্ন নিয়ে চিন্তিত? ভাইরাল এই সাজেশনটি মিস করলেই পস্তাবেন!

উত্তর ও দক্ষিণবঙ্গের পরিস্থিতি

দক্ষিণবঙ্গ:কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে পারদ ঊর্ধ্বমুখী। তবে আবহাওয়া বিদরা জানাচ্ছেন, শীত একেবারে উধাও হচ্ছে না। জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীতের হালকা রেশ বজায় থাকলেও, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে।

আরও পড়ুন-Sundarbans: সুন্দরবনে আনন্দভ্রমণ বদলে গেল বিষাদে, মাঝরাতে মাতলা নদীতে তলিয়ে নিখোঁজ পর্যটক

উত্তরবঙ্গ: দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় এখনও হাড়কাঁপানো ঠান্ডার আমেজ বজায় রয়েছে। দার্জিলিঙে আরও কয়েকদিন এই পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

Kolkata Weather Bengal weather update today Bengal Weather Update Saraswati Puja Weather 2026