West Bengal weather: বরফশীতল বাংলা! কলকাতায় পারদ ১২-এর ঘরে, জেলাগুলিতে হাড়কাঁপুনি, এসপ্তাহেই ঠান্ডা ভাঙবে সর্বকালীন রেকর্ড?

West Bengal weather update 5 January 2026: পশ্চিমবঙ্গে ফের হাড় কাঁপানো শীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি। উত্তর ও দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ। জানুন আজকের আবহাওয়ার আপডেট।

West Bengal weather update 5 January 2026: পশ্চিমবঙ্গে ফের হাড় কাঁপানো শীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি। উত্তর ও দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ। জানুন আজকের আবহাওয়ার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update  ,Kolkata cold wave,  Severe cold in West Bengal,  Kolkata temperature today  ,North Bengal weather forecast  ,South Bengal cold wave,  Winter weather update Bengal,  Alipore weather office update  ,Cold wave alert West Bengal , Darjeeling snowfall forecast,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,আজকের আবহাওয়ার খবর  ,কলকাতার আবহাওয়া  ,শীতের দাপট বাংলা,  কলকাতায় ঠান্ডা  ,উত্তরে হাওয়া,  দক্ষিণবঙ্গের আবহাওয়া,  উত্তরবঙ্গের আবহাওয়া  ,আলিপুর আবহাওয়া দপ্তর  ,দার্জিলিং তুষারপাত  ,শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ

Darjeeling snowfall forecast: ঠান্ডার জোরালো দাপট বাংলাজুড়ে।

Kolkata cold wave: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সপ্তাহের শুরু থেকে ফের হাড় কাঁপানো শীতের কবলে কলকাতা সহ গোটা বাংলা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি কম। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বইছে উত্তরের শীতল হাওয়া। প্রশ্ন একটাই, আগামী কয়েক দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? তাপমাত্রার পারদ কি আরও নামবে? রইল আজকের বিস্তারিত ওয়েদার আপডেট।

Advertisment

ফের জাঁকিয়ে ঠান্ডা, এক সপ্তাহ কাঁপবে বাংলা

আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, নতুন সপ্তাহের শুরু থেকেই ফের তীব্র শীতের দাপট বাড়বে রাজ্যে। সেই পূর্বাভাস মতোই সোমবার থেকেই গোটা বাংলায় জাঁকিয়ে শীত পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু করে আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যের সর্বত্র প্রবল শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- স্ত্রী'দের ঘরে বন্দী রাখার 'তালিবানি ফতেয়া', বিজেপি নেতার মন্তব্যে বাংলা জুড়ে হুলস্থূল

ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং পার্বত্য এলাকায় তুষারপাতেরও ইঙ্গিত মিলেছে। মেঘমুক্ত আকাশ এবং উত্তরে হাওয়ার দাপটে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই শীতের অনুভূতি আরও বাড়ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: তাপমাত্রা নামবে ২-৪ ডিগ্রি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকেই ঠান্ডার আমেজ বাড়তে শুরু করেছিল। সোমবার সকালেও জেলায় জেলায় অনুভূত হয়েছে তীব্র শীত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা কমবে।

আরও পড়ুন-Top 5 Winter Destinations: প্রকৃতি যেন কথা বলবে আপনার সঙ্গে, কাটবে সকল একাকীত্ব, শীতের এই সেরা ৫ ডেস্টিনেশন মিস করবেন না

উত্তরে হাওয়া জোরদার হওয়ায় চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক দিন প্রবল ঠান্ডা অনুভূত হবে।

কলকাতাতেও রেকর্ড ঠান্ডার ইঙ্গিত

সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় মারকাটারি শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় উত্তরে হাওয়া বইতে শুরু করেছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুন-'পাকিস্তানের মত বাংলাদেশি প্লেয়ারদেরও IPL-এ ব্যান করা উচিত', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে কলকাতায় শীতের রেকর্ড তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া: কুয়াশা, বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

উত্তরবঙ্গ জুড়ে ইতিমধ্যেই তীব্র ঠান্ডার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

দার্জিলিং ও কালিম্পং পার্বত্য জেলা ছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

winter West Bengal Weather Forecast West Bengal Weather Today Kolkata Weather Kolkata cold wave West Bengal cold wave