West Bengal weather update: নতুন বছরের শুরুতেই শীতের ভোলবদল! বঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে ফিরবে কাঁপুনি?

Kolkata weather today: নতুন বছরের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, তবে কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বজায় থাকবে কনকনে ঠান্ডা—জানুন আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস।

Kolkata weather today: নতুন বছরের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, তবে কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বজায় থাকবে কনকনে ঠান্ডা—জানুন আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update,  Kolkata weather today  ,Temperature rise in Bengal  ,Cold wave West Bengal  ,Fog alert South Bengal,  Alipore weather forecast  ,North Bengal cold weather,  Winter weather update Bengal,  Bengal temperature forecast,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,কলকাতার আবহাওয়া,  তাপমাত্রা বাড়ছে,  শীতের আপডেট  ,আলিপুর আবহাওয়া দপ্তর , কুয়াশার দাপট,  দক্ষিণবঙ্গের আবহাওয়া  ,উত্তরবঙ্গের শীত  ,শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ,  আজকের আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: ফের হাড়কাঁপানো ঠান্ডা কবে থেকে?

বছরের শুরুতেই গোটা রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডার দাপট লক্ষ্য করা গিয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কনকনে শীতে কার্যত কাপছিল জনজীবন। তবে সেই তীব্র শীতের অনুভূতি এবার খানিকটা হলেও ফিকে হতে চলেছে। কারণ, রাজ্যে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা।

Advertisment

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ এবং আগামীকাল রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা রাজ্য জুড়ে এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- বাংলাদেশে ফের হিন্দু যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, পদ্মাপাড়ে তুঙ্গে উত্তেজনা

আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের গোটা সময়টাই এই পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ শীতের আমেজ থাকলেও তীব্র ভয়াল শীতের প্রকোপ আপাতত নেই। তবে সপ্তাহ শেষে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

ফের শীতের কামড় আগামী সপ্তাহে

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরু থেকেই ফের তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে মঙ্গলবার থেকে রাজ্যে আবারও শীতের ঝাঁকুনি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-ওড়িশার পর এবার অসম, ‘বাংলাদেশি' সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে বেধড়ক মার, সরব তৃণমূল

দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট

এদিকে, আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, বীরভূম, বাঁকুড়া সহ একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজে কুয়াশা কেটে যাবে।

আরও পড়ুন-Pan-aadhaar linking: অ্যাকটিভ আছে তো আপনার প্যান কার্ড,ঝামেলা এড়াতে আজই তড়িঘড়ি চেক করুন, জানুন পদ্ধতি

উত্তরবঙ্গে বজায় থাকবে কনকনে ঠান্ডা

দক্ষিণবঙ্গে যেখানে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা আলাদা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডা বজায় থাকবে। বরং কোথাও কোথাও তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

winter Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather