West Bengal weather: শেষ হতে চলেছে বসন্তের শিরশিরানি! দোলের আগেই কি তবে পুড়বে বাংলা? জানাল হাওয়া অফিস

Kolkata weather Update 27 February 2026: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ২-৩ ডিগ্রি বাড়ছে পারদ। দোলের দিন কি তবে ভ্যাপসা গরম? উত্তরবঙ্গেই বা পরিস্থিতি কেমন? জানুন কালবৈশাখীর পূর্বাভাস সহ বিস্তারিত আবহাওয়ার আপডেট।

Kolkata weather Update 27 February 2026: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ২-৩ ডিগ্রি বাড়ছে পারদ। দোলের দিন কি তবে ভ্যাপসা গরম? উত্তরবঙ্গেই বা পরিস্থিতি কেমন? জানুন কালবৈশাখীর পূর্বাভাস সহ বিস্তারিত আবহাওয়ার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update  ,Kolkata weather news  ,Alipore Weather Office forecast , পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর,  আলিপুর আবহাওয়া দপ্তর,Kolkata weather today, west bengal weather update 27 february 2026, Kalbaishakhi update,Temperature rise in Bengal,  North Bengal weather news,Weather on Dol Jatra,  Humidity heat in Kolkata

Kolkata Weather Update: এবার তাপমাত্রা বৃদ্ধির পালা।

West Bengal Weather Forecast: নিম্নচাপ ও জোড়া ঘূর্ণাবর্তের জেরে অকাল বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ভোলবদল হচ্ছে রাজ্যের আবহাওয়ার। গত কয়েকদিনে ভরা বসন্তে শীতের যে আমেজ তিলোত্তমাবাসী উপভোগ করছিল, এবার তাতে ইতি টানার সময় এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার এক ধাক্কায় পারদ চড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।

Advertisment

বাড়বে তাপমাত্রা, উধাও হবে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়াবিদদের মতে, রাজ্যে আপাতত নতুন করে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। উল্টে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিন এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। ভোরের দিকে বা রাতে সামান্য শিরশিরানি থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়বে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

৩৫ ডিগ্রি পেরোলেই কালবৈশাখীর আশঙ্কা

গরম বাড়ার সাথে সাথেই জেলাগুলিতে উঁকি দিচ্ছে কালবৈশাখীর সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩৫ ডিগ্রির গণ্ডি স্পর্শ করলেই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ঠিক কবে বা কোন সময়ে ঝড় আছড়ে পড়বে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস।

Advertisment

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও এখন হালকা শীতের আমেজ বজায় রয়েছে। তবে সেই সুখবর দীর্ঘস্থায়ী হচ্ছে না। মার্চের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গেও পারদ চড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সেখানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

দোল পূর্ণিমায় কেমন থাকবে আবহাওয়া?

রঙের উৎসব বা দোল পূর্ণিমার আবহাওয়া নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। প্রাথমিক পূর্বাভাস বলছে, দোলের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের দাপট থাকবে। অর্থাৎ, মনোরম বসন্ত নয়, বরং ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যেই এবার রঙের উৎসবে মাততে হবে বঙ্গবাসীকে।

Kolkata Weather Today Bengal Weather Update Bengal weather update today