/indian-express-bangla/media/media_files/2024/12/05/P9UdMp35hRuqBr40XzJv.jpg)
Kolkata Weather Today: ঠান্ডার আমেজ থাকলেও কনকনে শীত অধরা এখনও। Photograph: (pics)
West Bengal Weather Update 20 December 2025: শীতের আমেজ বজায় থাকলেও গোটা রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা এখনও অনুভূত হচ্ছে না। ঠিক কবে থেকে ফের জাঁকিয়ে শীত পড়বে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা। বড়দিনের পর পারদ হুড়মুড়িয়ে নামবে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই আবহে জেনে নেওয়া যাক আগামী কয়েক দিনের আবহাওয়ার হালচাল।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী পাঁচ দিন রাজ্যের কোনো জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা বা শীতে জবুথবু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না।
আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিছু কিছু জেলায় কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে সাময়িক সমস্যারও খবর মিলছে।
আরও পড়ুন-Bangladesh Protests Live Updates: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, আজ নজরুলের পাশেই চিরনিদ্রায় শরীফ ওসমান হাদি
এদিকে, কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জেলায় রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী পাঁচ দিনেও এই পরিস্থিতির বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন-SIR নিয়ে তোলপাড়ের মধ্যে বঙ্গ সফরে মোদী, কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? নজর বঙ্গবাসীর
কবে জাঁকিয়ে শীত?
ফের কনকনে ঠান্ডা কবে থেকে জাঁকিয়ে বসবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে। ফলে তার পর থেকেই রাজ্যে শীতের প্রকোপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us