/indian-express-bangla/media/media_files/2025/11/10/winter-2025-11-10-08-42-34.jpg)
Kolkata Weather Update: শীতের লেটেস্ট আপডেট জানুন।
Kolkata Temperature Today: রাজ্যে আপাতত শীতের দাপুটে ব্যাটিং জারি থাকলেও, এবার তার ক্রিজ ছাড়ার সময় হয়ে এল। মাঘের শুরুতেও শীতের আমেজ রাজ্যজুড়ে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীতের এই জমাটি ইনিংস আর বেশিদিন স্থায়ী হবে না। সপ্তাহান্তের ছুটির মেজাজ কাটলেই রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
কবে থেকে বাড়বে তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ও আগামীকাল, অর্থাৎ শনি ও রবিবার তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মোটের ওপর শীতের আমেজ বহাল থাকবে। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। শহর থেকে জেলা, সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- বাবার পরিচয় দিতে না পারার ভয়, SIR আতঙ্কে শেষমেশ বিষপান বধূর
শীত কি তবে বিদায় নিচ্ছে?
তাপমাত্রা বাড়ার পূর্বাভাস থাকলেও এখনই শীতকে বিদায় জানাচ্ছে না বাংলা। আবহাওয়াবিদদের মতে, পারদ সামান্য চড়লেও শীতের আমেজ এখনই উধাও হবে না। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। তারপর ধীরে ধীরে রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত।
আরও পড়ুন-২০২৬ ভোটের আগে রেল যোগাযোগে বিরাট গুরুত্ব উত্তরবঙ্গকে, বাংলাকে উপহার একগুচ্ছ নতুন ট্রেন
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার হালহকিকত
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ও কাল তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ থেকে উভয় বঙ্গেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা,দার্জিলিং এবং কালিম্পংয়ে শীতের দাপট আরও কিছুদিন বজায় থাকবে।
আরও পড়ুন-Mamata Banerjee: 'দাঙ্গা বাধানোর ছক BJP-র', বেলডাঙার অশান্তি ও SIR ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
পাশাপাশি, আগামী কয়েকদিন দুই বঙ্গের বেশ কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লে কুয়াশার চাদর সরে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us