West Bengal weather update: কবে থেকে হাড়কাঁপানো শীতে থরথর করে কাঁপবে বাংলা? মিলল একেবারে লেটেস্ট আপডেট

West Bengal Weather Updates 17 December 2025: ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রার বড় পরিবর্তন নেই।

West Bengal Weather Updates 17 December 2025: ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রার বড় পরিবর্তন নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update,  Kolkata weather today  ,Temperature rise in Bengal  ,Cold wave West Bengal  ,Fog alert South Bengal,  Alipore weather forecast  ,North Bengal cold weather,  Winter weather update Bengal,  Bengal temperature forecast,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,কলকাতার আবহাওয়া,  তাপমাত্রা বাড়ছে,  শীতের আপডেট  ,আলিপুর আবহাওয়া দপ্তর , কুয়াশার দাপট,  দক্ষিণবঙ্গের আবহাওয়া  ,উত্তরবঙ্গের শীত  ,শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ,  আজকের আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: ঠান্ডায় জবুথবু দশা কবে থেকে?

Kolkata Weather Forecast Today: ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি। বরং গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা ঊর্ধ্বমুখী। ভরা পৌষে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা...তা নিয়ে চর্চা বাড়লেও আপাতত কনকনে শীতের সময়সীমা নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারছে না আবহাওয়া দপ্তর।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী অন্তত সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ শীতের বর্তমান আমেজই বজায় থাকবে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোর ও সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Murshidabad News: পঞ্চায়েত অফিসে আড্ডা সদস্যদের স্বামীদের, নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা সভাপতি, বিডিও-কে চিঠি

কলকাতার ওয়েদার আপডেট

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন মহানগরীতেও রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। ফলে কলকাতায় শীতের হালকা আমেজই বজায় থাকবে।

আরও পড়ুন- Birbhum News: বীরভূমে লজ্জার অধ্যায়, যাত্রা দেখে ফেরার পথে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে অবশ্য শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি। পাহাড়ি শহর দার্জিলিংয়ে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Messi visit Kolkata chaos: ‘গাড়ি ঘুরিয়ে পালালেন কেন?’ মেসি কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তুলোধনা শুভেন্দুর

জাঁকিয়ে শীত কবে?

আপাতত বড়দিনের আগে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। রাজ্যজুড়ে বর্তমান শীতের মেজাজই বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে আবহাওয়াবিদদের মতে, বড়দিনের পর তাপমাত্রার পারদ আরও নামতে পারে। তখনই মিলতে পারে জাঁকিয়ে শীতের স্বাদ।

Alipur weather Office Bengal Weather Weather Forecast West Bengal Weather Forecast Bengal Weather Forecast Kolkata Weather