West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট

Kolkata Temperature Today: জানুয়ারির শেষেও কি বজায় থাকবে এই হাড়কাঁপানি ঠান্ডা? আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী জানুন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট।

Kolkata Temperature Today: জানুয়ারির শেষেও কি বজায় থাকবে এই হাড়কাঁপানি ঠান্ডা? আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী জানুন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update,পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট,Severe Cold Wave	হাড়কাঁপানি ঠান্ডা / শৈত্যপ্রবাহ,Alipore Weather Office,আলিপুর আবহাওয়া দপ্তর,Kolkata Temperature Today,কলকাতার আজকের তাপমাত্রা,Record Winter in Bengal,বঙ্গে রেকর্ড ভাঙা শীত, North Bengal Fog Alert,উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা,South Bengal Weather Forecast	দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস,Winter Persistence,শীতের স্থায়িত্ব,Western Districts Cold,পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা,Mercury Drop,পারদ পতন,Winter 2026,শীত ২০২৬

Bengal Weather Update: শীতের জমাটি মেজাজ সর্বত্র।

West Bengal Weather Forecast 16 January 2026: নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি সময় পার হয়ে গেলেও শীতের দাপট কমছে না রাজ্যে, বরং পাল্লা দিয়ে যেন বাড়ছে। উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্য এখন কার্যত কাঁপছে। গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবারের শীত রীতিমতো ‘মারকাটারি’ মেজাজে ব্যাটিং করছে। শুক্রবার সকালেও কনকনে ঠান্ডায় ঘুম ভেঙেছে তিলোত্তমাবাসীর। জেলার ছবিটাও একই।

Advertisment

জাঁকিয়ে ঠান্ডা আর কতদিন?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনই শীত বিদায়ের কোনো সম্ভাবনা নেই। জানুয়ারির বাকি দিনগুলোতেও শীতের এই জমাটি মেজাজ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত বর্তমানের এই কনকনে ঠান্ডা আবহাওয়া চলবে। উত্তুরে হাওয়া প্রবেশের পথে কোনো বাধা না থাকায় ঠান্ডার আমেজ আরও বাড়বে। তবে আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে তাতে শীতের অনুভূতি কমবে না।

আরও পড়ুন- Humayun Kabir: মুর্শিদাবাদে 'শক্তি'র লড়াই! প্রথম সভাতেই হুঙ্কার হুমায়ুন কবীরের, নিশানায় মুখ্যমন্ত্রী

শীতের বিদায় কবে?

আবহাওয়াবিদদের মতে, এখনই নির্দিষ্ট দিনক্ষণ বলা না গেলেও, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শীত ধীরে ধীরে বিদায় নিতে শুরু করতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: পশ্চিমাঞ্চলে হাড়কাঁপানি ঠান্ডা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের দাপট অব্যাহত। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতনের ফলে বাসিন্দাদের নাজেহাল দশা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো রদবদল হবে না। সকালের দিকে কুয়াশা আর বেলা বাড়লে পরিষ্কার আকাশ, এই চিত্রই দেখা যাবে।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বেনজির উদ্যোগ! মেট্রোর মুকুটে যুক্ত নয়া পালক

কলকাতা আপডেট: ১২ ডিগ্রিতে কাঁপছে তিলোত্তমা

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন কলকাতার রাতের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন-Lingtam: বড় বড় ট্যুরিস্ট স্পট ফেল! সিল্ক রুটের 'লুকনো রত্ন'! সিকিমের এক টুকরো স্বর্গ লিংটাম

উত্তরবঙ্গের আবহাওয়া: কুয়াশার সতর্কতা

উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে, যার ফলে যান চলাচলে সর্তকতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

West Bengal Weather Update Birbhum weather Bengal weather update today Bengal Weather Forecast Bengal Weather Alipore Weather Office Kolkata Weather