West Bengal Weather: রাজ্যে শীতের বিদায়ঘণ্টা! মাঘেই বসন্তের আমেজ, কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

West Bengal Weather Forecast 27 January 2026: রাজ্যে শীতের বিদায়ঘণ্টা! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার চড়বে তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার সব আপডেট জানুন এই প্রতিবেদনে।

West Bengal Weather Forecast 27 January 2026: রাজ্যে শীতের বিদায়ঘণ্টা! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার চড়বে তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার সব আপডেট জানুন এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update  ,West Bengal Weather Update 10 February 2026, Kolkata Temperature Today  ,Winter Departure Bengal,  Valentine’s Day Weather Forecast Kolkata  ,Alipore Weather Office Update,  North Bengal Fog Alert,  Darjeeling Temperature Update  ,Spring Season India 2026,আবহাওয়ার খবর  ,পশ্চিমবঙ্গের আবহাওয়া,  শীতের বিদায়,  কলকাতার তাপমাত্রা  ,আলিপুর আবহাওয়া দপ্তর  ,ভ্যালেন্টাইনস ডে-র আবহাওয়া,  উত্তরবঙ্গের আবহাওয়া,  কুয়াশার সতর্কতা

Weather Forecast Today:ফিকে হচ্ছে শীতের আমেজ।

Kolkata Weather: হাড়কাঁপানো ঠান্ডা আর নয়, এবার গুটি গুটি পায়ে বিদায়ের পথে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে এবার ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ। মাঘের মাঝামাঝেই কার্যত বসন্তের আগমনী বার্তা বাতাসে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই আবহাওয়ার মেজাজ পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।

Advertisment

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন সকাল এবং রাতের দিকে শীতের শিরশিরানি আমেজ বজায় থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম পোশাক গায়ে রাখা অস্বস্তিকর হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার হালহকিকত

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, জানুয়ারি মাস শেষ হতেই শীত কার্যত উধাও হয়ে যাবে দক্ষিণবঙ্গ থেকে। বেলার দিকে সূর্যের তেজ বাড়লে শীতের আমেজ ফিকে হয়ে উষ্ণতা অনুভূত হবে। তবে জেলাগুলির ক্ষেত্রে আগামী কয়েকদিন ভোর ও রাতের দিকে ঠান্ডার আমেজ বজায় থাকবে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। তবে বেলা বাড়লে সেই কুয়াশার চাদর সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে।

আরও পড়ুন- জতুগৃহ আনন্দপুর! ১০ ঘন্টা পর ঘটনাস্থলে অরূপ বিশ্বাস; দেখাই মিলল না দমকলমন্ত্রী সুজিত বসুর, সাত মৃত্যুতে তোলপাড়

কলকাতার আবহাওয়া

তিলোত্তমা কলকাতাতেও আবহাওয়ার ছবিটা একই রকম। মহানগরেও এবার পারদ চড়ার পালা। ভোরের দিকে এবং রাতে হালকা ঠান্ডার আমেজ মিললেও, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই বললেই চলে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এবার ক্রমশ বাড়তির দিকেই থাকবে।

আরও পড়ুন- West Bengal SIR 2025: এসআইআর পর্বে বিডিও'র বিরুদ্ধে 'অ্যাকশনে 'কমিশন, মুখ্য সচিবকে কড়া চিঠি, অবিলম্বে ব্যাবস্থা নেওয়ার নির্দেশ

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

পাহাড় থেকে সমতল, উত্তরবঙ্গেও এবার আবহাওয়ার ভোলবদল। শৈলশহর দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং দুই দিনাজপুর, সব জেলাতেই তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে। উত্তরের জেলাগুলিতেও শীতের দাপট কমে গিয়ে বসন্তের মনোরম আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন-মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা, বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে ধুন্ধুমার, নামল র‍্যাফ, উত্তাল টিকিয়াপাড়া

Bengal weather update today Bengal Weather Forecast Kolkata Weather IMD Kolkata