/indian-express-bangla/media/media_files/2025/10/09/west-bengal-weather-update-monsoon-withdrawal-and-autumn-arrival-2025-10-09-08-36-34.jpg)
Kolkata Weather Today: শহর থেকে জেলা সর্বত্র ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা।
Kolkata Weather Today: বাংলার আবহাওয়া বদলে যাচ্ছে, দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত তাপমাত্রা বাড়ছে। পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা করল আবহাওয়া দফতর।
আরও পড়ুন- Central Force: ভোটের আগেই বুটের শব্দ! ১ মার্চ থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, তছনছ হবে সব ছক?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বজ্রপাতের আশঙ্কা থাকায় প্রশাসন সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
২৩ ও ২৪ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। বিশেষত আলু চাষিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বজ্রপাত ও বৃষ্টির প্রভাবে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- 'বিপ্লব'-এর পথ ছেড়ে 'উন্নয়ন'-এর সরণিতে, সিপিএমের তরুণ তুর্কি প্রতীক উর তৃণমূলেই
তাপমাত্রার নিরিখে গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়া-য় ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি শহর দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রবিবার সন্ধ্যার মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে। তবে এর প্রভাব রাজ্যে বড় ধরনের আবহাওয়া পরিবর্তন ঘটাবে এমন সম্ভাবনা আপাতত নেই। আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।
এদিকে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনের মধ্যে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়নি।
আরও পড়ুন- SIR-এর চাপ, গঙ্গায় ঝাঁপ বিএলও-র, তোলপাড় ফেলা কাণ্ডে হুলস্থূল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us