/indian-express-bangla/media/media_files/2025/11/10/winter-2025-11-10-08-42-34.jpg)
Kolkata Weather Update: জাঁকিয়ে ঠান্ডা সময়ের অপেক্ষা!
Kolkata Weather Today: জাঁকিয়ে শীত এখনও পুরোপুরি না পড়লেও তার ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট। রাজ্যের দুয়ারে কড়া শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে রাজ্য জুড়ে। উত্তরে ঠান্ডা হাওয়ার দাপটে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে। ভোর ও সকালে শীতের কামড় আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার শীতের দাপট বজায় থাকবে জেলা জুড়ে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গ জুড়ে শীত আরও বাড়বে।
আরও পড়ুন- বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাত দিন ধরে উত্তরে হাওয়ার দাপটে রাজ্যে আরও ঠান্ডা পড়বে।এই সময়ে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে এবং তাপমাত্রার হেরফের এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, চার জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে। বিশেষ করে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রাজ্যজুড়ে এখন পুরোপুরি শীতের আমেজ। দিন ও রাত, দু’টি তাপমাত্রাই স্বাভাবিকের নীচে থাকছে। আগামী সাত দিন এই পরিস্থিতি মোটামুটি একই থাকবে বলে পূর্বাভাস। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন- খসড়া তালিকা প্রকাশের পরই রাজ্যে মোদী, বিরাট জনসভা থেকে তৃণমূলকে আগুনে আক্রমণের জোর প্রস্তুতি
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি। বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলবর্তী এলাকায় রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাঁকুড়া ও পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি। আগামী সাত দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়ার আপডেট
কলকাতা শহরেও শীতের আমেজ বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তিলোত্তমা মহানগরীতেও তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে। ফলে কলকাতাতেও সামনের দিনগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে ইতিমধ্যেই জমাটি শীতের দাপট। পাহাড়ি শহর দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কালিম্পং জেলাতেও তীব্র ঠান্ডায় কাঁপছেন পাহাড়বাসী। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও ঠান্ডার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যেতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us