/indian-express-bangla/media/media_files/2026/02/22/west-medinipur-engineer-lynching-death-kharagpur-night-duty-attack-2026-02-22-17-40-43.jpg)
চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রতিভাবান ইঞ্জিনিয়ার
চোর সন্দেহে গণপিটুনির জেরে মৃত্যু হল এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের। মৃতের নাম সৌম্যদীপ চন্দ (৩৩)। পশ্চিম মেদিনীপুরের এই ঘটনায় বাংলা জুড়ে হুলস্থূল।
আরও পড়ুন- আকাশ ছোঁয়া দামের পর আজ স্বস্তি? কলকাতায় আজ সোনার দর চমকে দেবে!
রাতের শিফটে ডিউটির জন্য খড়গপুরে যাচ্ছিলেন বছর ৩৩-এর সৌম্যদীপ। অভিযোগ, পথেই কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে চোর সন্দেহে বেধড়ক মারধর করে। মাথায় গুরুতর আঘাত পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। টানা দশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে প্রয়াত হন সৌম্যদীপ। ঘটনায় শোকস্তব্ধ পরিবার।
আরও পড়ুন- সাইবার জালিয়াতির শিকার খোদ দেশের প্রধান বিচারপতি! চাঞ্চল্যকর খবর সামনে আসতেই হুলস্থূল
জানা গিয়েছে, ঘটনাটি কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের গিলগেড়িয়া এলাকায়। গত ৮ ফেব্রুয়ারি রাতে সৌম্যদীপ খড়গপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। অভিযোগ, খড়গপুর স্থানীয় থানার অন্তর্গত আনারকলি এলাকায় কিছু ব্যক্তি তাকে আটকে চোর ভেবে মারধর শুরু করে। তিনি নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও কেউ তার কথা শোনেনি বলে পরিবারের দাবি।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খড়গপুর সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় দশ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত ১০টা ৩৪ মিনিটে তার মৃত্যু হয়।
মৃতের কাকা হরেকৃষ্ণ চন্দ জানান, “হাসপাতালে আমরা যে অবস্থা দেখেছি তা অত্যন্ত ভয়াবহ। কীভাবে এমন ঘটনা ঘটল তা ভাবতেও পারছি না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Central Force: ভোটের আগেই বুটের শব্দ! ১ মার্চ থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, তছনছ হবে সব ছক?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us